Better Life with Steem||The Diary Game|| 25 July 2026||

in Incredible India18 days ago

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠেই হাত-মুখ ধুয়ে ফ্রেশ হই। এরপর সকালের খাবার খেয়ে অল্প কিছু সময় বিশ্রাম নিই।আজ স্কুল বন্ধ থাকায় সারাদিন বাড়িতেই থাকার পরিকল্পনা করি।

IMG_20260725_174802.jpg

বিশ্রাম শেষে মায়ের রুমে যাই। সেখানে গিয়ে দেখি আমাদের পোষা বিড়ালটি একটি বাক্সের ওপর আরাম করে শুয়ে আছে। দৃশ্যটি আমার খুব ভালো লাগে, তাই স্মৃতি হিসেবে একটি ছবি তুলে রাখি। এরপর কিছুক্ষণ ফ্যানের নিচে বসে আরাম করে সময় কাটাই।

Screenshots_20260725_175109.jpg

ফ্যানের নিচে বসেই আমার ল্যাপটপের জন্য একটি কিবোর্ড অনলাইনে অর্ডার করি। অর্ডার দেওয়ার আগে কিবোর্ডটির একটি স্ক্রিনশটও রেখে দিই, যাতে পরে প্রয়োজন হলে দেখতে পারি। অর্ডারটি দারাজ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করি।

IMG_20260725_174608.jpg

এরপর দুপুর ১২টার দিকে ছোট ভাই ফরিদের দোকানে যাই। কয়েকদিন আগে নাকের পলিপাসের অপারেশন করেছিলাম,

IMG_20260725_081353.jpg

তাই প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসার জন্য সেখানে যাওয়া। ওষুধ নেওয়ার আগে দোকানে একটি ছবি তুলে রাখি।

IMG_20260725_174425.jpg

বাড়ি ফেরার পথে ছোট ভাই শিপনের দোকান থেকে ১৫০ টাকা দিয়ে একটি হিটার কিনে আনি। এই হিটার দিয়ে ডিম সিদ্ধ করা এবং পানি গরম করা যাবে, তাই এটি কেনার সিদ্ধান্ত নিই। হিটারটি বাড়িতে নিয়ে আসার পর আমার স্ত্রী খুবই খুশি হয়। এরপর নতুন হিটার দিয়েই দুটি ডিম সিদ্ধ করে খেয়ে নিই।

ডিম খাওয়ার পর দুপুরের গোসল সম্পন্ন করি। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বিকেল ৫টা পর্যন্ত বাড়িতেই সময় কাটাই।

বিকেল ৫টার পরে মাস্টার বাজারে যাই। সেখানে গিয়ে ছোট ভাই ও বড় ভাইদের সঙ্গে সন্ধ্যা পর্যন্ত দাবা খেলি। কিছুক্ষণ পর মাগরিবের আজান হলে মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করি।

নামাজ শেষে দেখি তাবলিগের কিছু ভাই মসজিদে এসেছেন। তারা নামাজের পর একটি বয়ান করেন। আমিও সেখানে বসে মনোযোগ দিয়ে প্রায় ৪০ মিনিট বয়ান শুনি। বয়ান শেষে উপস্থিত সবার জন্য হালকা তবারকের ব্যবস্থা করা হয়েছিল। তবারক গ্রহণ করে কিছুক্ষণ পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।

বাড়িতে ফিরে পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খাই। খাওয়া শেষে কিছু সময় পরিবারের সঙ্গে গল্প করে সুন্দর সময় কাটাই। পরে নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় কাজ শেষ করি এবং কিছুক্ষণ অনলাইনে সময় দিই।

রাত সাড়ে দশটার দিকে দিনের সব কাজ শেষ করে নির্ধারিত সময়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই আমার দিনটি কেটেছে।

এ ছিল আমার সেদিনের সারাদিনের কার্যক্রম।আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন।আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 17 days ago 

Thank you so much for your support dear❤️❤️

1000057660.png
Curated By : memamun
 17 days ago 

Many many thanks for your support.❤️❣️❤️

 17 days ago 

Many many thanks for your support.❤️❣️❤️