Better Life with Steem||The Diary Game|| 26 July 2026||
প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠে কিছু সময় প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করে কাটাই।চারপাশের মনোরম পরিবেশ উপভোগ করতে আমার সবসময়ই ভালো লাগে। কিছুক্ষণ প্রকৃতির মাঝে সময় কাটিয়ে বাড়িতে ফিরে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই।
আজও স্কুল বন্ধ থাকায় সারাদিন বাড়িতেই থাকার পরিকল্পনা ছিল। কিছুক্ষণ পর মা বললেন হাটে গিয়ে বাজার করতে হবে। তাই আমি হাটে চলে যাই। প্রায় এক ঘণ্টা সময় নিয়ে প্রয়োজনীয় বাজার করি।
বাজার শেষে বাড়ির জন্য ড্রাগন ফল ও লটকন কিনি। ড্রাগন ও লটকন বাবদ মোট ৩০০ টাকা বিল পরিশোধ করে অটোগাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।
বাড়ি ফেরার পথে গুলোমোড় বাজারে নুরু ভাইয়ের সঙ্গে দেখা হয়। তিনি আমাকে জানালেন, দুপুর ২টায় একটি ছোটখাটো মিলাদের আয়োজন রয়েছে এবং
সেখানে যেতে হবে। আমি বললাম, আগে বাজার বাড়িতে রেখে তারপর দাওয়াতে যাবো ভাই। তিনি সম্মতি দিলে আমি সরাসরি বাড়িতে গিয়ে বাজার রেখে আবার ফ্রেশ হয়ে নিই।
এরপর নুরু ভাইয়ের সঙ্গে মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হই। সেখানে মিলাদে অংশগ্রহণ করি। কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়। ঘড়িতে তখন প্রায় ২টা ৪০ মিনিট বাজে। মিলাদ শেষে সবার জন্য খাবারের ব্যবস্থা করা
হয়। খাওয়ার আগে আমি কয়েকটি ছবি তুলে রাখি। তারপর সবাই মিলে একসঙ্গে খাবার খাই ।আজকের দাওয়াতে অনেক লোকের উপস্থিতি ছিল, যা দেখে ভালোই লাগলো।
দাওয়াত শেষ করে সরাসরি বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। বিকেল প্রায় ৪টার দিকে মাস্টার বাজারে যাই। সেখানে বড় ভাইদের সঙ্গে কিছুক্ষণ দাবা খেলি। দাবা খেলার পর ফরিদুলের ফার্মেসিতে বসে আরও কিছু সময় আড্ডা দিয়ে কাটাই।
রাত প্রায় ৮টার দিকে আমার ওয়াইফ বাড়ি থেকে ফোন দেয়। ফোন পাওয়ার পর ফরিদের দোকান থেকে ২০ টাকার সি-ভিট ৫০ টাকার ফলিক এসিড ট্যাবলেট কিনে বাড়ির দিকে রওনা দিই।
বাড়িতে গিয়ে ওষুধগুলো আমার ওয়াইফকে দিলাম।এরপর ফ্রেশ হয়ে রুমে এসেই রাতের খাবার খাই। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেয়ে কিছুক্ষণ মোবাইল ব্যবহার করি।
রাত সাড়ে ১০টার দিকে দিনের সব কাজ শেষ করে নির্ধারিত সময়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই কেটে গেল আমার পুরো দিনের কার্যক্রম।
যাইহোক,এ ছিল আমার আজকের দিনের সম্পূর্ণ কার্যক্রম। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।আপনাদের মতামত অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।






Thank you for sharing your activities for today. I have found it interesting to read about how your day started from having a tranquil walk in the morning to going to the market and then to the Milad. It has been wonderful to see that you spent some time with your friends playing chess and exchanging views. Then after going back home, you took the responsibility of taking care of your family by buying medicines for them. It has been interesting to learn from your journal that your life is balanced and full of faith and social interaction.
Bravo amigo 👏🏿 &
Steem on!!!