Better Life with Steem||The Diary Game|| 28 July 2026||
প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠে আমি ও আমার ছোট ভাই ফরিদ কিছু সময় প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করি।
এরপর আমরা নাটুয়ারপাড়া বাজারে যাই।সেখানে একটি ছোট হোটেলে বসে দুজন মিলে দুটি করে মোট চারটি পরোটা খাই। নাস্তা শেষ করে আরও কিছুক্ষণ এদিক-সেদিক ঘুরে প্রায় আধা ঘণ্টা পর বাড়িতে ফিরে আসি।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। এরপর স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই। যেহেতু স্কুলে পরীক্ষা চলছিল, তাই সাড়ে নয়টার আগেই স্কুলে পৌঁছে যাই। স্কুলে গিয়ে প্রথমে খাতাগুলো নিয়ে পরীক্ষা কক্ষে যাই
এবং শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করি। তারা নাম ও রোল নম্বর লেখার পর ঠিক সকাল দশটায় প্রশ্নপত্র দেওয়া হয়। প্রশ্নপত্র পাওয়ার পর সবাই লেখা শুরু করে। এ সময় আমরা খাতায় স্বাক্ষর করার কাজ সম্পন্ন করি। আজও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করি।
পরীক্ষা শেষ হওয়ার পর সব খাতা অফিসে জমা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ফেরার পথে ছোট ভাই ফরিদের দোকান থেকে ২০ টাকার সি-ভিট কিনি। বাড়িতে এসে সেটি আমার ওয়াইফকে দিলে সে খুব খুশি হয়।
এরপর ফ্রেশ হয়ে রুমে আসি। কিছুক্ষণ পর দুপুরের খাবার খাই। খাবার শেষে নিজের রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার সময় আমার ওয়াইফ
ফ্রিজে রাখা ড্রাগন ফল ছোট ছোট টুকরো করে কেটে এনে দেয়। খাওয়ার আগে ফলটির একটি ছবি তুলে রাখি। এরপর ড্রাগন ফল খেয়ে বিকেল পাঁচটা পর্যন্ত বাড়িতেই সময় কাটাই।
বিকেল পাঁচটার পর ছোট ভাই ফরিদ বলল, আজকে বাঁধে ঘুরতে যাবে। তাই আমরা দুজন একসঙ্গে বাঁধের
দিকে বের হয়ে যাই। সেখানে প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করি এবং দুজন মিলে একটি ছবি তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
বাঁধে ঘোরাঘুরির সময় দেখি পাশের রাস্তার মেরামতের কাজ চলছে। রাস্তার ওপর বালি, ইট এবং
ইট ভাঙার মেশিন রাখা ছিল। দৃশ্যগুলো আমার ভালো লাগায় কয়েকটি ছবি তুলে রাখি। এরপর সন্ধ্যা পর্যন্ত দুজন মিলে সেখানে ঘোরাঘুরি করি।
সন্ধ্যায় মাগরিবের আজান হলে আমরা গুলমোড় বাজারে যাই। সেখানে কিছু সময় কাটিয়ে রাত আটটার আগেই বাড়িতে ফিরে আসি।
বাড়িতে এসে পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খাই। খাবার শেষে কিছুক্ষণ অনলাইনে সময় কাটাই। রাত সাড়ে দশটার দিকে দিনের সব কাজ শেষ করে নির্দিষ্ট সময়েই ঘুমিয়ে পড়ি।
যাইহোক,এভাবেই কেটে গেল আমার আজকের পুরো দিন।আশা করি আমার আজকের দিনলিপি আপনাদের ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত মন্তব্যের মাধ্যমে জানাবেন।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।







Thank you so much for your support