Better Life with Steem||The Diary Game|| 30 July 2026||

in Incredible India14 days ago (edited)

IMG_20260730_164812.jpg

প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠেই প্রথমে টিউবওয়েল পাড়ে যাই।এরপর প্রকৃতির ডাকে সাড়া দিয়ে প্রয়োজনীয় কাজ শেষ করি।তারপর হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার রুমে ফিরে আসি।

IMG_20260730_164754.jpg

রুমে আসতেই মা আমাকে ডাক দিয়ে বললেন, “দেখো, তোমার বাবা অনেক পেয়ারা পেড়েছে।” আমি বাইরে গিয়ে দেখি সত্যিই অনেকগুলো পেয়ারা

পাড়া হয়েছে। এরপর মায়ের হাত থেকে পেয়ারাগুলো নিয়ে রুমে রেখে দিই। কিছুক্ষণ পর আমরা সবাই মিলে পেয়ারা খাই। আলহামদুলিল্লাহ, গাছের টাটকা পেয়ারা খেতে সত্যিই অনেক ভালো লেগেছে।

আজ স্কুল ছিল, তাই আগের মতোই সকাল নয়টার পর স্কুলে চলে যাই। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। আমি দায়িত্ব অনুযায়ী দুপুর ১টা পর্যন্ত পরীক্ষার দায়িত্ব পালন করি। পরীক্ষা শেষ হওয়ার পর খাতাগুলো জমা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।

IMG_20260730_165417.jpg

বাড়িতে ফিরে দেখি প্রচুর ক্ষুধা লেগেছে। তাই দুপুরের খাবার দিতে বলি। আজ দুপুরের খাবারে ছিল ভুড়ি ভাজি। আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি নিয়ে দুপুরের খাবার খেয়েছি। খাওয়া শেষে বিকেল ৪টা পর্যন্ত বাড়িতেই বিশ্রাম করি।

বিকেল সাড়ে চারটার দিকে ছোট ভাই ফরিদের ফোন আসে। তার ফোন পেয়ে আমি তার ফার্মেসির দোকানে চলে যাই। সেখানে গিয়ে আমরা দুজন বেশ কিছু সময় বিভিন্ন বিষয় নিয়ে গল্প ও আলাপ-আলোচনা করি।

IMG_20260730_164857.jpg

গল্প করার একপর্যায়ে দোকানের সামনে দিয়ে একজন ঝালমুড়ি বিক্রেতা যাচ্ছিলেন। তাকে দেখে ২০ টাকার ঝালমুড়ি কিনলাম। ঝালমুড়ি হাতে পেয়ে একটি ছবি তুলে রাখি, যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর মজা করে ঝালমুড়ি খেয়ে নিলাম।

IMG_20260730_164812.jpg

আমরা তখন দোকানে মোট তিনজন ছিলাম। তাই ঠান্ডা পানীয় হিসেবে আমাদের দুজনের জন্য ড্রিংকস এবং আরেকজন ড্রিংকস না খাওয়ায় তার জন্য

একটি স্পিড কিনলাম। দোকান থেকে নিয়ে এসে সবাই মিলে খাওয়ার আগে একটি ছবি তুলে রাখি। এরপর তিনজনে একসঙ্গে খাওয়া-দাওয়া করে অনেক আনন্দ করেছি। সত্যিই সেই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।

খাওয়া শেষ হওয়ার পর আরও প্রায় এক ঘণ্টা গল্প করলাম। এরপর ফরিদের দোকানের পাশেই কিছুক্ষণ দাবা খেলি। দাবা খেলা শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসি।

IMG_20260730_165153.jpg

বাড়িতে এসে দেখি আমার ওয়াইফ একটি ড্রাগন ফল খাচ্ছে। মুহূর্তটি ভালো লাগায় একটি ছবি তুলে রাখি। ছবি তোলার পর দেখি ঘড়িতে সন্ধ্যা ৬টা পেরিয়ে গেছে।

এর কিছুক্ষণ পর আমার এক বন্ধু আসে। তার সঙ্গে বাইরে বের হই। পরে আমরা মিনালের সেলুনে যাই।

IMG_20260730_164945.jpg

সেখানে সে ছোট করে চুল কাটায়। সেই সময়ও কয়েকটি ছবি তুলে রাখি। ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।

IMG_20260731_165054.jpg

এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বাইরে বের হই। রাত প্রায় ৮টা পর্যন্ত বাইরে সময় কাটাই। একসময় বাড়ি থেকে ফোন এলে বাড়িতে ফিরে যাই।

বাড়িতে এসে রাতের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। পরে অনলাইনে গিয়ে কিছু সময় মোবাইল ব্যবহার করি। এরপর রাত গভীর হলে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি।

যাইহোক,এভাবেই কেটে গেল আমার আজকের পুরো দিন।আশাকরি আমার আজকের দিনের কার্যক্রম আপনাদের ভালো লাগবে।যদি ভালো লাগে,তাহলে অবশ্যই মন্তব্য করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Sort:  
 14 days ago 

Thank you so much for your support dear friend.❤️❤️

Loading...