Incredible India Monthly Contest of June#1: Social Responsibility!
পোস্টের শুরুতেই আমার সালাম আসসালামু আলাইকুম।আশাকরি,আপনারা সকলেই ভালো আছেন।আজকে আমি সামাজিক দায়িত্ব বিষয় নিয়ে আমার নিজের মতামত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো।সর্বপ্রথম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই @meraindia কে এমন একটি সুন্দর ও শিক্ষণীয় কনটেস্টের আয়োজন করার জন্য।
সামাজিক দায়িত্ব বলতে আমি কী বুঝি?
আমার মতে,সামাজিক দায়িত্ব হলো সমাজের একজন সচেতন মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করা।আমরা প্রত্যেকেই সমাজে বাস করি।তাই সমাজের প্রতি প্রত্যেক মানুষের কিছু না কিছু দায়িত্ব আছে।শুধু নিজের এবং পরিবারের কথা চিন্তা ভাবনা করলে হবেনা। আমাদের আশেপাশে যারা বসবাস করে
সেসব মানুষের প্রতিও আমাদের দায়িত্ব পালন করতে হবে।যেমন: সমাজে গরিব মানুষদের সাহায্য ও সহযোগিতা করা,পরিবেশ পরিষ্কার রাখা,গাছ লাগানো, বিপদের সময় বিপদগ্রস্ত মানুষের পাশে
দাঁড়াতে হবে,শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
এসবকিছুই সামাজিক দায়িত্বের অংশ।একজন সচেতন মানুষ শুধু নিজের জন্য নয়,সমাজের জন্যও অনেক কিছু করার চেষ্টা করেন।আর এটাই হলো প্রকৃত সামাজিক দায়িত্বের পরিচয়।
অন্তত একটি সামাজিক সেবামূলক কাজ কি আমাদের দায়িত্বের অংশ হওয়া উচিত?
অবশ্যই অংশ গ্রহণ করা উচিত।আমার বিশ্বাস প্রত্যেক ব্যক্তির যতটুকটু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী অন্তত একটি সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা অতি প্রয়োজন। কারণ একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলতে হলে শুধুমাত্র সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচেষ্টা যথেষ্ট নয়।
সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষেরই সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। তাই যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতো তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব।
যেমন একজন শিক্ষিত ব্যক্তি বিনামূল্যে কোন গরিব মানুষের শিশুকে পড়াতে পারেন কেউ রাস্তার পাশে গাছ
লাগাতে পারেন কেউ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। রক্তদাতা রক্ত দিতে পারেন।এগুলো সবই সামাজিক দায়বদ্ধতার অংশ। তাই পরিশেষে বলা যায় এ ধরনের ছোট ছোট প্রচেষ্টার সমন্বয়ে একটি সুন্দর সুখী, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে উঠে।
"দান মানুষকে ধনী করে"—আমি কি এই কথাটি বিশ্বাস করি?
জি,বিশ্বাস করি যে দান মানুষকে ধনী করে। তবে এই ধন সম্পদ শুধু টাকা পয়সা দিয়ে মাপা যায় না। একজন মানুষ যখন খুশি মনে দান করে বা সাহায্য করে, তখন সে মানুষের ভালোবাসা, সম্মান ও দোয়া অর্জন করে। এগুলো এমন এক সম্পদ যা টাকা দিয়েও অর্জন করা সম্ভব নয়। অনেক সময় দেখা যায় সামান্য সাহায্য
একজন অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। আর সেই পরিবর্তনে অংশ হওয়া দানকারীর মনেও আনন্দ ও তৃপ্তি সৃষ্টি করে। এই অনুভূতি একজন মানুষকে ভেতর থেকে সমৃদ্ধ করে তোলে।
যখন একজন মানুষ একে অপরের পাশে দাঁড়ায় তখন সমাজটা আরো সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে।তাই পরিশেষে বলা যায় দান মানুষের অর্থ কমায় না
বরং তার জীবনে বরকত ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এ কারণে আমি মনে করি দান মানুষকে সত্যিই ধনী করে।
আমার ব্যক্তিগত মতামতঃ
আমার মতে, সমাজে অনেক মানুষ বিভিন্ন সমস্যা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা যদি সবাই একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে সমাজ আরো অধিক সুন্দর হয়ে উঠবে। সামাজিক দায়িত্ব শুধু একটি শব্দ
নয় এটি হলো মানবতার পরিচয়। তাই প্রত্যেক মানুষের উচিত নিজের ব্যক্তিগত কাজের পাশাপাশি
সমাজের জন্য কিছু সময় ও শ্রম ব্যয় করা।এতে ব্যক্তি, সমাজ এবং দেশ—সবাই এগিয়ে যেতে পারবে।
উপসংহারঃ
সবশেষে বলতে চাই,সামাজিক দায়িত্ব সমাজের সকলের জন্য কর্তব্য। সমাজের উন্নতির জন্য প্রত্যেক মানুষের অংশগ্রহণ প্রয়োজন। আমরা যদি সবাই আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারি।অন্যের কল্যাণে কাজ করি,তাহলে একটি সুখী সুন্দর ও শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব হবে।সবাইকে ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
তিনজন বন্ধুকে আমন্ত্রণ রইল।
@mou.sumi
@sharmin.roy
@jakaria121



Thank you so much for your support.❤️❤️