Better Life with Steem || The Diary Game || April 10, 2026
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১০ই এপ্রিলের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

গতকালও আমার সারা রাত ঘুম হয়নি। রাত ২টোর পর শুয়ে ২ ঘন্টা ধরে এপাশ ওপাশ করে ৪টের সময় বিছানা ছেড়ে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম। গত কয়েকদিন ধরে আমার রাতে ঘুম হচ্ছে না। কি যে হচ্ছে কে জানে! যাইহোক, ফ্রেশ হওয়ার পর আমি এক কাপ চা খেতে খেতে শিব তাণ্ডব স্তোত্র শুনলাম। তারপর আমার বাইক নিয়ে বেরিয়ে পরলাম অজানার উদ্দেশ্যে।

গড়িয়া স্টেশন রোড ধরে স্টেশন ছাড়িয়ে পাঁচপোতা পেড়িয়ে গঙ্গাজোয়ারাতে গিয়ে পৌঁছলাম। এখানে খেয়াদা নামক এলাকায় চারপাশে শুধু মাছের ভেড়ি। এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে এক কাপ চা খেলাম। দুধ চা পাইনি তবে দোকানদার চাচা লিকার চা বেশ ভালোই করেন।


চা খেয়ে নিয়ে বেশ কয়েকঘন্টা ধরে এলাকার চারপাশটা ঘুরে বেড়ালাম। কিছু ব্যক্তিগত কারণে আমার মনমেজাজ গত কয়েকদিন ধরে যথেষ্ট খারাপ হয়ে আছে, তাই এই সোলো ট্রিপ। চারপাশে অসংখ্য মাছের ভেড়ি আর শুধু সবুজ আর সবুজ। তবে এখানে বান্ধবী, স্ত্রী বা ফ্যামিলি নিয়ে আসা একটু রিস্কের ব্যাপার হয়ে যাবে।


যাইহোক, দুপুর ২টো নাগাদ এখানকার একটা স্থানীয় হোটেলে বসে দেশী মুরগীর ঝোল দিয়ে মাংস ভাত খেলাম। অপূর্ব হয়েছিল রান্নাটা। এরপর ঘন্টাখানেক ঘোরাঘুরি করার পর আমি ছায়া দেখে একটা জায়গায় কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম।



বিকেলবেলায় আমার যখন ঘুম ভাংলো তখন সন্ধ্যে হতে চলেছে। আমি আর দেরী না করে আমার বাইক নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ী যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যে ৭টা বাজে। আমি সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে অনলাইনে কাজ করতে বসলাম।


রাত ৯টা নাগাদ আমায় অ্যামাজন থেকে পতঞ্জলির ফেস ওয়াশ আর ফেস স্ক্রাব ডেলিভারি দিয়ে গেলো। এগুলো আমি আগে কখনও ব্যবহার করিনি। দেখা যাক আমার ত্বকের পক্ষে এই ফেস ওয়াশ আর ফেস স্ক্রাব উপযুক্ত কিনা।
রাত ১০টার একটু পরে আমার অনলাইনে কাজ শেষ হলে আমি আমাদের পাড়ার একটা দোকান থেকে ডবল ডিম দিয়ে এগ রোল কিনে আনলাম। বাড়ী ফিরে এই এগ রোল খেয়ে আমি আজকের মতো আমার ডিনার শেষ করলাম।
দিদি আসলো রাত ১১টার একটু পরে। ওর একটা বেড়ালের শরীর খুব খারাপ, স্যালাইন দিতে হচ্ছে। তাই দিদি একটু মনমরা হয়ে ছিল। যাইহোক, দিদি বাড়ী ফিরে গেলে আমি প্রথমে বেশ কিছুক্ষণ ধরে ফেসবুক সার্ফ করলাম। তারপর ইউটিউবে কিছু গানের ভিডিও আর রান্নার ভিডিও দেখলাম। এরপর রাত ২টো বাজলে আমি দুটো ময়লার প্যাকেট বাইরে গেটে ঝুলিয়ে রাখলাম। আবর্জনা সংগ্রাহক দাদা আগামীকাল আসলে ওই দুটো প্যাকেট নিয়ে যাবে। আমি আগামীকাল কখন ঘুম থেকে উঠবো তার কোনও গ্যারান্টি নেই। এরপর আমি শুতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ১০ই এপ্রিলের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2042995585813541092
@aviral123, thank you for supporting my post.