Better Life with Steem || The Diary Game || April 16, 2026
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ১৬ই এপ্রিলের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে সকাল ৭টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ময়লার গাড়ী আসলে আমি তাতে দুই প্যাকেট ময়লা ফেলে দিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রোজকার মতো এক কাপ চা করে আমি খবরের কাগজ পড়তে বসলাম। আমি গত দুই সপ্তাহ ধরে চিনির বদলে গুড় দিয়ে চা খাচ্ছি। খবরের কাগজ পড়া হয়ে গেলে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে গিয়ে আজ আর আমি কোনও মাছ কিনিনি। গত কয়েকদিন ধরে মাছ খেয়ে আজকে আর মাছ খেতে ইচ্ছে করলো না। আমি কিছু সব্জী, দুধ আর ব্রেকফাস্টের জন্য রুটি, তরকারি কিনে বাড়ী ফিরে আসলাম।
ঘরে ঢুকে পোশাক পরিবর্তন করে আমি রুটি, তরকারি দিয়ে সকালের টিফিন করলাম। এরপর হজমোলা আর পাতি লেবু দিয়ে এক কাপ লিকার চা বানিয়ে খেলাম চিনি আর গুড় ছাড়া। তারপর বাসি বাসনপত্র মেজে নিয়ে সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে নিলাম। এরপর ইন্ডাকশনে ভাতের সাথে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে আমার লাঞ্চ এবং ডিনারের মেনু একেবারেই সিম্পল – গরম ভাতের সাথে বাটার দিয়ে আলু আর ডিম সেদ্ধ এবং টম্যাটোর চাটনি। রান্না হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ অনলাইনে কাজ করলাম।
দুপুর ১টার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ হয়ে যাবার পর আমি কয়েক টুকরো তরমুজ খেয়ে কয়েক ঘন্টার জন্য ঘুমাতে চলে গেলাম।

বিকেল ৪টের পর ঘুম থেকে উঠে আমি হাঁটতে বের হলাম। কলকাতা ১০০ নাম্বার ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা ছবি তুলে নিলাম।




এরপর ৯৯ ও ১০০ নাম্বার ওয়ার্ডের তৃণমূল, বিজেপি এবং বামফ্রন্টের বেশ কিছু প্রার্থীর ভোটের প্রচারমূলক পোস্টারের ছবি তুললাম। এইসব পার্টিগুলো ভোটের প্রচারের জন্য কোটি কোটি টাকা খরচ করে কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন নিয়ে এদের কারও কোনও মাথাব্যাথা নেই।
যাইহোক, সন্ধ্যে ৬টা নাগাদ ঘরে ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।


রাত ৮টার সময় আমি অনলাইনে জিওমার্টে এক কেজি ছোট আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি টম্যাটো, একশো গ্রাম কাঁচা লঙ্কা এবং ছয়শো গ্রাম আঙুর অর্ডার করলাম। ৩০ মিনিটের মধ্যে আমায় অর্ডার ডেলিভারি দিয়ে গেলো।
এরপর আরও ঘন্টাখানেক অনলাইনে কাজ করার পর রাত ১০টার পর আমি সব খাবারদাবার গরম করে নিয়ে ডিনার করে নিলাম। দিদি রাত ১১টার পর আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। যদিও ও আজকে বেশিক্ষণ থাকেনি। দিদি বাড়ী ফিরে গেলে আমি সব ঘরের লাইট, ফ্যান সুইচ অফ করে আর বেডরুমের এসি অন করে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ১৬ই এপ্রিলের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2045181041707810864
@ripon0630, thank you for supporting my post.