Better Life with Steem || The Diary Game || April 21, 2026
বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গত মঙ্গলবার সারাদিন অর্থাৎ ২১শে এপ্রিলের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজ ভোর ৫টার সময় আমার ঘুম ভেঙ্গে গেলো। আমি ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা খেয়ে ৬টা বাজার আগেই হাঁটতে বের হলাম। আমাদের পাড়ার শিব মন্দিরের গেট তখনও খোলা হয়নি। রাস্তাঘাটও একদম সুনসান। খুব কম লোকজনই দেখতে পেলাম রাস্তায়। শুধু ভোরবেলায় যারা চা বিক্রি করে তাদের দোকানের সামনে কিছু লোকজন চোখে পড়লো।

আমি আবার রাস্তার দোকানের চা খেতে খুব একটা পছন্দ করি না, এত কম পরিমাণে দেয় যে মন ভরে না। যাইহোক, এরপর ভালোমতো সকাল হয়ে গেলে আমি বাড়ী ফিরে এলাম। আজ আর বাজার করলাম না কারণ ফ্রিজে দুদিন আগে রান্না করা মাটন এখনও রয়েছে। তা দিয়ে আজকে দুইবেলা আমার হয়ে যাবে। আজকে আমি ব্রেকফাস্টে ডিম দিয়ে পাস্তা বানিয়ে খেলাম।
এরপর বাসি বাসনপত্র মেজে নিয়ে আমি সব ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে ফেললাম। তারপর ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।
দুপুর ১টার পর আমি স্নান করে নিলাম। এখন ট্যাঙ্কের জল এতো গরম হয়ে থাকে যে বলার নয়। রোজই ভাবি যে আগের থেকে বালতিতে জল ভরে রাখবো কিন্তু ভুলে যাই। যাইহোক, স্নান করার পর আমি লাঞ্চ করে নিলাম। তারপর ২৫০ গ্রাম টক দই খেয়ে বেডরুমের এসি অন করে ঘন্টাখানেকের জন্য বিশ্রাম নিতে চলে গেলাম।


বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি এই গরমের মধ্যেও এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর পোশাক পরিবর্তন করে আমি হাঁটতে বের হলাম। গরমের কারণে খুব বেশিক্ষণ আমি হাঁটতে পারলাম না। আর ততক্ষণে সন্ধ্যেও হয়ে এসেছিল। তাই আমি বাড়ী ফিরে এসে সন্ধ্যে দিলাম।
৭টা ৩০ মিনিটে এক কাপ চা করে নিয়ে আমি আজকের আইপিএল ম্যাচ দেখতে বসলাম। অভিষেক শর্মা দুর্দান্ত খেলে একাই আজকে সানরাইজার্স হায়দ্রাবাদকে ম্যাচটা জিতিয়ে দিলো। দিল্লী ক্যাপিটালস একদমই ভালো খেলেনি আজকের ম্যাচটা।


রাত ৮টার পর আমি জিওমার্ট থেকে কিছু জিনিসের অর্ডার দিলে ৩০ মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে গেলো। আমি যেসব জিনিসের অর্ডার দিয়েছিলাম সেগুলি হলো তরমুজ, আঙুর, মাজা, নিম্বুজ আর ফিজ।
আইপিএলের টি২০ ম্যাচ দেখা শেষ হয়ে গেলে আমি খাবার গরম করে নিয়ে ডিনার করে নিলাম। আজকে দিদি আসবে না, বেশ কয়েকদিন ধরে ওর শরীরটা খারাপ যাচ্ছে। ডিনারের পর আমি আধঘন্টার মতো অনলাইনে কাজ করলাম।
তারপর কিছুক্ষণ ফেসবুকে চ্যাট করলাম আর কয়েকটা ফেসবুক পোস্ট পড়লাম। এরপর বেশকিছু গানের ভিডিও দেখলাম ইউটিউবে। তারপর বেড্রুমের এসিটা অন করে ৫-১০ মিনিট ঘর আর বারান্দায় পায়চারী করলাম। এরপর ল্যাপটপ, লাইট আর ফ্যান সুইচ অফ করে দিয়ে আমি ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ২১শে এপ্রিলের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/2047256420715000024
@ngoenyi, thank you for supporting my post.
Hello dear respected user
I hope you are doing well.
We would like to humbly share an important update from our side. On behalf of @friends.witness, we have developed Steemone.com an all-in-one modern platform designed to simplify and enhance the overall Steem experience.
Our goal is to build a complete ecosystem where users can access everything they need in one place without relying on multiple tools or external services. With continuous development, improved usability, and a strong focus on community needs, we believe Steemone.com can play a significant role in strengthening the platform for everyone.
We are fully committed to long-term contribution, transparency, and innovation within the Steem ecosystem.In this regard, we kindly request your valuable support by casting your witness vote for @friends.witness. Your support would greatly inspire us to continue building and delivering even better tools for the community. If you find our work meaningful and promising, your vote would mean a lot to us.
Thank you for your time and consideration.
Warm regards,
Team Friends Witness