Incredible India Monthly Contest of July#2: Skills or Degree!
নমস্কার বন্ধুরা,
সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমাদের কমিউনিটি incredible India তে একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। কনটেস্ট এর বিষয়বস্তু খুবই সুন্দর।
https://pixabay.com/illustrations/skills-can-hand-pen-write-835748/
প্রতিবারের ন্যায় এইবারের কনটেস্ট এর বিষয়বস্তু খুবই আকর্ষণীয়। প্রত্যেকবারই বিষয়বস্তুগুলো আমাকে আকৃষ্ট করে। এত সুন্দর একটি বিষয় বস্তু নির্বাচন করার জন্য কনটেস্টের আয়োজনকারীকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে কনটেস্টের নিয়ম অনুযায়ী আমি তিনজন মেম্বারকে এই কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারা হলেন---@stef1 ম্যাম @isha.ish @mou.sumi দিদি।
কনটেস্টে উল্লেখিত প্রশ্নগুলির উত্তর আমি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছি।---
|
|---|
এই প্রশ্নের উত্তরে আমি অবশ্যই বলতে চাইবো যে স্কিলস এবং ডিগ্রির মধ্যে আমি skills কেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। যদি এই প্রশ্নের উত্তরের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তাহলে বলতে পারি যে ডিগ্রী প্রমান করে যে আপনি কোন একটি বিষয় বা কোন একটি কোর্স সম্পন্ন করেছেন তবে skills প্রমাণ করে যে আপনি সেই বিষয়টি বা সেই কোর্সটি কতটা আয়ত্ত করতে পেরেছেন বা সেটিকে বাস্তব জীবনে কতটা প্রয়োগ করতে পারছেন।
বর্তমান যুগ হল প্রতিযোগিতামূলক যুগ। সেখানে ডিগ্রির প্রয়োজন আছে ঠিকই তবে তার থেকে বেশি যার প্রয়োজন সেটি হলো skill. বিভিন্ন ইনস্টিটিউট থেকে প্রতিবছর লাখ লাখ ছেলে-মেয়ে বিভিন্ন ডিগ্রি অর্জন করে pass out হচ্ছে। তবে প্রত্যেকেই কিন্তু skill টাকে পুরোপুরি অর্জন করতে সক্ষম হয় না বা বাস্তব জীবনে সেটিকে কাজে লাগিয়ে উপার্জন করতে সক্ষম হয় না। অনেক অনেক ডিগ্রী থাকা সত্ত্বেও কিন্তু তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়ে। বর্তমান যুগে শুধুমাত্র ডিগ্রী অর্জন করলেই হবে না বরং সেই degree অর্জন করার জন্য যে যে স্কিল শেখার প্রয়োজন সেগুলোকেও ভালোভাবে আয়ত্ত্ব করতে হবে। তবেই সে বাস্তব জীবনে সেই স্কিল টাকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারবে।
https://pixabay.com/illustrations/skills-can-hand-pen-write-835748/
তবে আমি একেবারেই বলছি না যে ডিগ্রির কোন গুরুত্ব নেই। বিভিন্ন পেশার ক্ষেত্রে যেমন ডাক্তার, শিক্ষক, উকিল ইত্যাদি ক্ষেত্রে ডিগ্রির গুরুত্ব অপরিসীম। তবে শুধুমাত্র ডিগ্রি থাকলেই চলে না। ডিগ্রীর পাশাপাশি যদি স্কিল টা সঠিকভাবে আয়ত্ত্ব করা না হয় তবে তা কখনোই দীর্ঘমেয়াদী হতে পারে না। তাহলে এক কথায় বলতে পারি, ডিগ্রী আপনাকে সাফল্যের বা সুযোগের দরজা খুলে দিতে পারে কিন্তু স্কিল পারে আপনাকে সেই দরজা পেরিয়ে সাফল্যের শিখর পর্যন্ত পৌঁছে দিতে। তাই আমার কাছে ডিগ্রির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলেও স্কিল।
|
|---|
বাস্তব জীবনে skill এবং degree উভয়েরই গুরুত্ব অপরিসীম। এই দুটিকে একে অপরের পরিপূরক বলা যেতে পারে।
Skill - এর প্রভাব ---
স্কিল এর মাধ্যমে----
💠একজন শিক্ষার্থী বা কর্মজীবি মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
💠বাস্তব জীবনে বিভিন্ন সমস্যার সমাধান সহজেই করতে পারে।
💠উপার্জনের পথ খুঁজে পাই।
💠স্বনির্ভর হয়ে উঠতে পারে এবং জীবনে সফলতা অর্জন করে।
💠পেশায় উন্নতি হয় এবং টেকনোলজি কে কাজে লাগাতে পারে।
💠সর্বোপরি এত টাকা পয়সা খরচ করে যে ডিগ্রি সে অর্জন করেছিল সেটিকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যেতে পারে।
https://pixabay.com/illustrations/school-education-students-read-4279290/
Degree --র প্রভাব ----
Degree- র মাধ্যমে ---
💠ডিগ্রি না থাকলে বিভিন্ন চাকরির জন্য আবেদন করা যায় না। যেমন D.El.Ed ডিগ্রী না থাকলে প্রাইমারি স্কুলের জন্য আবেদন করা যাবে না, B.ed ডিগ্রী না থাকলে হাই স্কুলের জন্য আবেদন করা যাবে না, LLB না থাকলে আইন বিষয়ক বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আবেদন করা যাবে না ইত্যাদি। তাই নিজের পছন্দমত চাকরি পাওয়ার জন্য ডিগ্রী আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন।
💠অনেক সময় এই ডিগ্রী কিন্তু আমাদের সমাজে সম্মান পাওয়ায় এবং শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচিত করে।
💠Degree শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত করে।
💠সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরির আবেদনের জন্য প্রথমেই প্রয়োজন হল degree
https://pixabay.com/illustrations/diploma-graduation-contract-1390785/
|
|---|
এখানে প্রশ্ন বলা হয়েছে জীবনে টিকে থাকার জন্য ডিগ্রি নাকি স্কিল কোনটা বেশি প্রয়োজন। আমার মতে জীবনে বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য degree র থেকে skill বেশি প্রয়োজন। ডিগ্রী আমাদের কোন বিষয় সম্পর্কে যে আমাদের জ্ঞান আছে সেটা প্রমাণ করে দেয়। তবে skill ছাড়া ডিগ্রী অর্থহীন। শুধুমাত্র ডিগ্রি দিয়ে জীবনে সফলতার শিখরে পৌঁছানো যায় না। যদি তার মধ্যে কোনরকম দক্ষতা না থাকে তাহলে শুধুমাত্র ডিগ্রির সার্টিফিকেট নিয়ে কোন লাভ নেই।
https://pixabay.com/photos/skills-can-startup-start-up-3368050/
দক্ষতা আমাদেরকে শেখায় নতুন পরিস্থিতির সাথে বা পরিবেশের সাথে কিভাবে মানিয়ে নিতে হয় কিন্তু ডিগ্রি আমাদের সেটা শেখাতে পারে না। দক্ষতা আমাদের নতুন নতুন পথ খুলে দেয়। যার ফলে আমরা উপার্জনের নতুন নতুন পথ আবিষ্কার করতে পারি। দক্ষতা আমাদের পরিবর্তিত জীবনের সাথে সাথে নতুন নতুন জিনিস শিখতে আগ্রহী করে এবং উৎসাহী করে তোলে। যুগ পরিবর্তন হচ্ছে তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিষয় শিখতে না পারলে পরিবর্তিত যুগের সাথে মানিয়ে নেওয়া সম্ভব নয়। তাই দক্ষতা আমাদেরকে সেটা ভালোভাবে আয়ত্ত্ব করতে শেখায়। দক্ষতা যেকোনো পেশাকে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল করে তোলে।
কোন চাকরি পাওয়ার ক্ষেত্রে ডিগ্রি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি চাকরিটি পাওয়ার পরে যদি সে তার দক্ষতা প্রদর্শন করতে না পারে তাহলে কিন্তু সেই চাকরিতে তার দীর্ঘমেয়াদি হবে না। তাই সাফল্যের দরজা পর্যন্ত পৌঁছানোর জন্য degree যেমন প্রয়োজন, ঠিক তেমনি সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য skill এর প্রয়োজন।
কন্টেস্টের প্রশ্নগুলির আমি নিজের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।




