The August contest #1 by sduttaskitchen: Great power comes with great responsibility!

in Incredible India5 days ago

নমস্কার বন্ধুরা। সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি একটি কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমাদের কমিউনিটিতে একটি কনটেস্টের আয়োজন করা হয়েছে। কনটেস্ট এর বিষয়বস্তু খুবই সুন্দর।

প্রতিবারের ন্যায় এইবারের কনটেস্ট এর বিষয়বস্তুও খুবই আকর্ষণীয়। প্রত্যেকবারই বিষয়বস্তুগুলো আমাকে আকৃষ্ট করে। এত সুন্দর একটি বিষয় বস্তু নির্বাচন করার জন্য কনটেস্টের আয়োজনকারীকে আমি ধন্যবাদ জানাই। আর সেই সাথে কনটেস্টের নিয়ম অনুযায়ী আমি তিনজন মেম্বারকে এই কনটেস্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারা হলেন---@stef1 ম্যাম @isha.ish @mou.sumi দিদি।

1000473072.jpg

Link

কনটেস্টে উল্লেখিত প্রশ্নগুলির উত্তর আমি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করছি____

"Great power comes with great responsibility!" How do you interpret the term? I would appreciate your explanation.

"Great power comes with great responsibility"--- এই কথাটির বাংলা অনুবাদ করলে দাঁড়াই, "যার যত বেশি ক্ষমতা, তার দায়িত্ব তত বেশি।" মানে কোন ব্যক্তি যদি অগাধ ক্ষমতা, প্রতিপত্তি, সম্পত্তি বা জ্ঞানের অধিকারী হন, তবে সেই সকল জিনিসগুলি তার শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করার জন্যই ব্যবহার করা উচিত না বরং তা তিনি অন্যকে সাহায্য করার জন্য বা সমাজের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। এখানে ক্ষমতা বলতে শুধুমাত্র কিন্তু শারীরিক ক্ষমতার কথা বলা হচ্ছে না। যখন একজন মানুষের হাতে অনেক রকমের ক্ষমতা থাকে তখন তার দায়িত্বও কিন্তু বহু গুণ বেড়ে যায়। তার হাতে ন্যস্ত থাকা ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানো তার নৈতিক ও সামাজিক মূল্যবোধের মধ্যে পড়ে।

উদাহরণস্বরূপ যদি বোঝায়, তাহলে বলা যায়---

💠 একজন শিক্ষক তার সারা জীবন ধরে অর্জন করা শিক্ষাকে কাজে লাগিয়ে তার ছাত্রদের জীবন গড়ে তোলার পথ সুগম করেন, এটাই হলো তার নৈতিক মূল্যবোধ। অর্থাৎ একজন শিক্ষকের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার জ্ঞান, এটাই তার শক্তি। সেই সাথে তার সবচেয়ে বড় দায়িত্ব হল সেই জ্ঞানটা তার ছাত্রদের কাছে পৌঁছতছে কিনা সেই দিকে নজর রাখা।

1000473069.jpg
Link

💠একই রকম ভাবে একজন ডাক্তার কিংবা একজন বিচারকেরও একই ভূমিকা থাকে। তারাও তাদের জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রোগীকে সুস্থ করে তোলেন এবং দেশে সঠিক বিচার ব্যবস্থা কায়েম করেন। একজন ডাক্তারের কাছে রোগীকে সুস্থ করে তোলার জ্ঞানই তার আসল সম্পদ, আবার একজন বিচারকের আসল সম্পদ হলো দেশের সঠিক বিচার ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতা ও দক্ষতা।

If an individual is unable to manage responsibility, then power loses its significance!" Your viewpoint resonates with this understanding!

এই বক্তব্যটি আজকের বিষয়ের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ।

"If an individual is unable to manage responsibility, then power loses its significance!"

অর্থাৎ, যদি একজন ব্যক্তি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে তাহলে তার ক্ষমতার কোন গুরুত্ব থাকেনা। আমার মতে ক্ষমতা তখনই meaningful হয়ে ওঠে যখন সেই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করা হয়। খুব ভালোভাবে বিবেচনা করলে বোঝা যাবে যে ক্ষমতা নিজে কোন মহৎ বা মহান বিষয় নয়। ক্ষমতার সঠিক মূল্যায়ন তখনই করা যায় যখন সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজের কোন কল্যাণ করা হয় কিংবা কোন মানুষকে সাহায্য করা হয় কিংবা জীবন,জীবিকা ও ভবিষ্যতের জন্য সেটিকে সঠিকভাবে কাজে লাগানো হয়। তাহলে এক কথায় বলা যায় ক্ষমতার মূল্যায়ন আমরা তার ব্যবহারের উপর নির্ভর করে করে থাকি অর্থাৎ এই ক্ষমতাকে কাজে লাগিয়ে কি কি করা হচ্ছে সেদিকে আমরা নজর দিই।

1000473070.jpg

Link

ধরা যাক কোন মানুষের কাছে অনেক ক্ষমতা আছে তবে সে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে কোন ভালো কাজ করেনি কিংবা সমাজের মঙ্গলের কথা ভাবেনি বরং শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির কথা ভেবেছে, তাহলে সেই ক্ষমতা কে কখনোই glorified করা যায় না। তখন সেই ক্ষমতা কোন সম্মান অর্জন করতে পারে না বরং অর্থহীন হয়ে পড়ে।

উদাহরণস্বরূপ বলা যায়,---

কোন শিক্ষক যখন তার ক্ষমতাকে অর্থাৎ জ্ঞানের ভান্ডার কে উজাড় করে তার শিক্ষার্থীদের মধ্যে দিতে না পারে তখন কিন্তু তার সেই ক্ষমতা অর্থহীন হয়ে পড়ে। আবার কোন নেতা যখন অনেক ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও সেই ক্ষমতা তার জনগণের কল্যাণ সাধনের কাজে ব্যবহার করতে না পারে তখনও কিন্তু সেই ক্ষমতা অর্থহীন হয়ে পড়ে।

What factors must we take into account in order to achieve a proper equilibrium between power and responsibility? Please provide a detailed explanation.

ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে আমাদের বেশ কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। সেগুলো আমি নিজের মতো করে আপনাদের বলার চেষ্টা করছি----

সততা:

ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সর্বাগ্রে প্রয়োজন সততা। একজন ব্যক্তি যতক্ষণ না সৎ হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কোনভাবেই সম্ভব নয় বলে আমি মনে করি।

কর্তব্যবোধ:

দ্বিতীয়ত আমার মনে হয়, ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন কর্তব্যবোধ। যখনই এই কর্তব্যবোধ আমাদের মধ্যে আসবে তখন থেকেই আমরা এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় করতে শিখব।

1000473071.jpg

Link

আত্ম-সংবরণ:

হঠাৎ করে আমাদের হাতে ক্ষমতা চলে এলে আমরা অনেক সময় আত্ম অহংকারী হয়ে উঠি। নিজের মধ্যে থেকে এই আত্ম অহংকার বোধ বিসর্জন দিতে না পারলে কোনোভাবেই ক্ষমতা ও দায়িত্ব এর মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়।

সহানুভূতিশীল ও মানবপ্রেমী:

ক্ষমতাশীল প্রতিটি মানুষকে অবশ্যই সহানুভূতিশীল ও মানবপ্রেমী হতে হবে। মানুষের প্রতি প্রেম ও ভালোবাসা থাকলে এবং সহানুভূতি থাকলে খুব সহজেই দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে সামঞ্জস্য রাখা সম্ভব।

নিরপেক্ষ মনোভাব:

দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে সামঞ্জস্য রাখার জন্য আরো প্রয়োজন হলেও নিরপেক্ষ মনোভাব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমানভাবে কর্তব্য পরায়ণ এবং দায়িত্বশীল হতে হবে।

জ্ঞান ও বিচক্ষণতা :

সবশেষে বলতে চাই ক্ষমতাশীল মানুষের অবশ্যই সামাজিক এবং নৈতিক জ্ঞান থাকা দরকার এবং বিচক্ষণ শক্তি প্রবল থাকা প্রয়োজন। তাহলেই উপরে উক্ত বিষয় দুটির মধ্যে সামঞ্জস্য রাখা সম্ভব।

কনটেস্টে উল্লেখিত প্রশ্নগুলির উত্তর আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোন লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব।

Sort:  
Loading...