কে সেরা ভক্ত?

ঝামেলা কেবলমাত্র মানুষে মানুষে এমনটা কিন্তু নয়, মাঝেমধ্যে ভক্ত এবং ভগবানের মধ্যেও একটি সুপ্ত পরীক্ষার লড়াই চলে!
হ্যাঁ! জীবনের সব ক্ষেত্রেই পরীক্ষায় বসতে হয় সকলকেই! কি বিশ্বাস করছেন না? তাহলে চলুন আপনাদের মাঝে একটি ঘটনার উল্লেখ করি, এবার এই গল্পের মধ্যে বস্তবিকতা খুঁজবেন, ভক্তি খুঁজবেন, কল্পনা খুঁজবেন নাকি শিক্ষা সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম।
নারায়ণ যাকে হিন্দুধর্মে বিষ্ণু নামেও পুজো করা হয় থাকে, একদিন তার পরম ভক্ত নারদ মুনি (যিনি স্বয়ং ব্রহ্মার মানস পুত্র) যার মুখে সদাই "নারায়ণ, নারায়ণ" নাম শুনতে পাওয়া যায়, তাকে স্বয়ং নারায়ণ ডেকে বললেন, আজকে আমি তোমার থেকেও আমার একজন বড় ভক্তের খোঁজ পেয়েছি!
স্বাভাবিক ভাবেই নারদ মুনি মনে মনে খানিক চিন্তিত হয়ে প্রভুকে শুধালেন, "আমার চাইতেও আপনার বড় ভক্ত!" কে সে প্রভু?
তখন নারায়ন মুচকি হেসে এক্ কৃষককে দেখিয়ে দিলেন, তাকে দেখবার পর নারদ মুনি বেশ স্তম্ভিত হলেন!
এরপর তিনি দাবি করলেন এমনটা হতেই পারে না, যে একজন কৃষক তার চাইতে নারায়ণের বড় ভক্ত! কারণ নারদ মুনির মুখে সদাই নারায়ণ নারায়ণ নাম লেগে থাকে!
কাজেই, তার ভক্তির কাছে একজন কৃষকের ভক্তির তুলনা তিনি মানতে চাইলেন না!
এরপর নারায়ণ বললেন, ঠিক আছে, তুমি যে আমার বড় ভক্ত এটি প্রমাণ করতে তোমাকে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নারদ মুনি এক্ কথায় রাজি! এরপর প্রভু নারায়ণ, নারদ মুনির হাতে একটি তেল ভর্তি জ্বলন্ত প্রদীপ দিয়ে বললেন, তোমাকে গোটা পৃথিবী এই জ্বলন্ত প্রদীপ নিয়ে প্রদক্ষিণ করতে হবে, তবে শর্ত হলো, এই প্রদীপ যেনো নিভে না যায়, আর এই প্রদীপ থেকে এক্ ফোঁটা তেল ও যেনো বাইরে পড়ে না যায়!

পরীক্ষার শর্ত শুনে নারদ মুনি রাজি হয়ে গেলেন, এবং পৃথিবী প্রদক্ষিণ করে যখন ফিরে এলেন, তখন হাসি মুখে নারায়ণকে জানালেন, প্রদীপ থেকে এক্ ফোঁটা তেল ও বাইরে পড়ে যায়নি, এবং তখনও প্রদীপ জ্বলে রয়েছে!
তাই, এবার প্রমাণিত হলো, সেই বড় ভক্ত! কিন্তু নারায়ণ জানালেন, তুমি পরীক্ষায় বিফল হয়েছ এবং সেই কৃষকই আমার শ্রেষ্ঠ ভক্ত।
এই কথায় এবার খানিক ক্রধিত হয়ে নারদ মুনি প্রভুকে শুধলেন, কিভাবে?
তখন নারায়ন উত্তরে জানালেন, যখন তুমি পৃথিবী প্রদক্ষিণ করছিলে, তখন তোমার মনোযোগ ছিল কেবলমাত্র প্রদীপ এর দিকে, তাই তোমার মুখে পৃথিবী প্রদক্ষিণের সময় এক বারের জন্য আমার নাম উচ্চারিত হয়নি!
অন্যদিকে কৃষক নিজের কর্ম করবার পাশাপশি সর্বক্ষণ আমার নাম করে যায়, অর্থাৎ সে তার কৃষিকাজকে যেমন গুরুত্ব দিয়ে নিজের কর্মকে ঠিক রাখছে, তেমনি সেই কর্মের পাশাপশি নিরন্তর আমার নাম স্মরণ করে যাচ্ছে!
এখন তুমি বলো, কোনো মানুষ যখন তার কর্ম এবং সাধনা উভয়কে সমান গুরুত্ব দেয়, সে বেশি শ্রেষ্ঠ নাকি যার মনোযোগ কেবলমাত্র অন্যের নির্দেশের দিকে!

এই গল্প থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি এবং বুঝতে শিখেছি, কর্মে স্বচ্ছতা রাখা, এবং সেই কর্মের প্রতি সৃষ্টিকর্তার নাম নিয়ে তার উপর নজরদারির দায়ভার ছেড়ে দেওয়াই শ্রেষ্ঠ ভক্তি।
যদি কোনো কাজ নিজের আসল স্বত্তা কে ভুলিয়ে দেয়, তাহলে সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয়, যেমন নারদ মুনি নিজের প্রভুর নাম নিতে ভুলে গিয়েছিলেন, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে।
আমি বিশ্বাস করি, নিজেকে নিজের সততা এবং নিষ্ঠা দ্বারা প্রতিনিয়ত শিক্ষিত করা উচিত।
প্রতিযোগিতায় সামিল হতে গিয়ে যদি নিজের স্বত্তা হারিয়ে যায়, কিংবা কর্মের প্রতি যথার্থ মনোভাব হারিয়ে যায়, তাহলে সেটি সৃষ্টিকর্তাকে কখনোই তুষ্ট করে না! একান্তই ব্যাক্তিগত উপলব্ধি!


Beautiful narrative and quite motivating, as is characteristic of the stories from your lands… although I am not a devotee of any God, I admit that some spirituality lives within me, even if it’s just the energy of the cosmos that surrounds me… that energy is important to balance those moments at work when a “transcendent” motivation is needed… thank you for sharing....Cheers :)
0.00 SBD,
0.44 STEEM,
0.44 SP
Hi @sduttaskitchen,
I hope you are well.
We are the team behind SteemX Projects, building web and mobile Dapps and different tools to improve the Steem blockchain experience.
Our Projects:
SteemX Web DApp: Modern interface for interacting with Steem. SteemX
SnapX: Social Media hub for sharing stories and updates. Snapx
SteemX Metrics: We developed the SteemX Metrics to watch the account all operation with vote value and different account insight. SteemX Metrics
Post Translator Tool: We developed the post translator feature to break the language barriers between steem users.
Transaction Analysis Tools: We developed the tools to monitor and analyze blockchain transection activity.
SteemX Mobile DApp: SteemX Mobile App is ready to release. (beta version release)
Support our development by giving your Witness Vote to our witness: bountyking5
Give your witness vote by following below links.
1️⃣ https://steemitwallet.com/~witnesses
2️⃣ https://steemx.org/witnesses