রথযাত্রায় কী কী ছবি আঁকলাম!

in Incredible India19 hours ago (edited)

প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজ শেয়ার করব রথযাত্রায় কী কী ছবি আঁকলাম তা নিয়ে।

1000502046.jpg

আগের পোস্টেই বলেছিলাম বিক্রামদের বাড়িতে রথযাত্রা উৎসব হয়। তো প্রতিবারের মতো এবারও হয়েছিল। প্রতিবারই খুব মজা হয়। এবার বিক্রম আমাকে বলেছিল জগন্নাথ, সুভদ্রা ও বলরাম ঠাকুরের ছবি এঁকে দিতে রথে লাগানোর জন্য। রথযাত্রার বেশ কয়েকদিন আগেই বলেছিল। কিন্তু আমার শরীর অসুস্থ থাকায় আমি তখন করে দিতে পারিনি। তবে রথযাত্রার দিন অবশ্যই এঁকে দিয়েছিলাম।

প্রথমেই আঁকার জন্য আর্ট পেপার নিয়ে নেই। তারপর কম্পাসের সাহায্যে গোল করে আর্ট পেপারটি কেটে নেই। এবার রুল দিয়ে প্রথমে দেবী সুভদ্রাকে এঁকে নিলাম। ঠিক এইভাবে.....

1000501812.jpg

এরপর স্কেচপেন দিয়ে পেন্সিলের দাগের উপর দিয়ে বর্ডার টেনে নিলাম। ঠিক এইরকম.....

1000501813.jpg

টেনে নেওয়ার পর এরকম লাগছিল দেখতে....

1000501811.jpg

এরপর রং করে নেই। আমি রং করেছিলাম ব্রাশ পেন দিয়ে। কদিন আগেই বুনু আমাকে আমার জন্মদিনে ব্রাশ পেন উপহার দিয়েছিল। সেই রং দিয়ে প্রথমে ভালো কিছু রং করে নিলাম, বেশ ভালো লাগলো। দেবী সুভদ্রাকে আঁকার জন্য লাল, হলুদ, কালো এই তিনটি রং ব্যবহার করেছিলাম।
পুরোটা কমপ্লিট হওয়ার পর এরকম লাগছিল দেখতে। কী অপূর্ব......

1000502043.jpg

দেবী সুভদ্রার মতোন করেই জগন্নাথ ও বলরাম দেবকে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। তারপর স্কেচ পেন দিয়ে বর্ডার করে রং করে নেই। জগন্নাথ দেবকে রং করার কালো ও লাল রং ব্যবহার করেছিলাম।
জগন্নাথ দেব সম্পূর্ণ রং করার পর ঠিক এরকম সুন্দর লাগছিল দেখতে। দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল।

1000502041.jpg

বলরাম দেবকে রং করার জন্য কালো, লাল, হলুদ ও সবুজ রং ব্যবহার করেছিলাম। রং সম্পূর্ণ হওয়ার পর অপূর্ব সুন্দর লাগছিল। যেন মনে হচ্ছিল তাকিয়েই থাকি।

1000502042.jpg

সত্যি নিজের হাতে আঁকতে পেড়ে খুব আনন্দ অনুভব হচ্ছিল ভেতর থেকে। প্রথমে ভাবছিলাম শরীর খারাপের মধ্যে কী করে আঁকব! কিন্তু ঠাকুর চেয়েছিল আমি আঁকি তাই আমি পেরেছি আঁকতে।

1000502069.jpg

আঁকা কমপ্লিট হয়ে গেলে বিক্রমকে নিয়ে যেতে বলি। নিতে এসে সেও মুগ্ধ হয়ে গিয়েছিল ছবিগুলো দেখে। আর তারপর আমি অপেক্ষা করছিলাম কখন রথ বের করবে আর আমি আমার আঁকা ছবি রথে লাগানো দেখতে পাবো।
রথে ছবিগুলো লাগিয়ে কেমন লাগছিল তা দেখার জন্য আমি ভীষণ আগ্রহী ছিলাম।

আজ এখানেই শেষ করছি বন্ধুরা। পরের পোস্টে বাকি গল্প শেয়ার করব। সবাই ভালো থাকবেন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...