এবিবি-ফান প্রশ্ন- ৫১ || বিএফ/জিএফ যখন রাগ করে কথা বলা বন্ধ করে দেয়, রাগ কমাতে গেলে কি করা উচিত?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যখন রাগ করে কথা বলা বন্ধ করে দেয় এমন সময় তার রাগ কমাতে গেলে কি করা উচিত?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
যেহেতু মুখে কথা বলবে না তাহলে বোবার মতো আকার ইঙ্গিতে কথা বলবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





তখন বলব তুমি যদি রাগ না কমাও তাহলে পাশের বাড়ির ছকিনার প্রস্তাব কে হ্যা বলে দিব। তখন অটোমেটিক রাগ কমে যাবে।
হা হা হা ছকিনাকে ঠেকানোর জন্য হলেও কথা বলবে তখন
একদম ঠিক বলেছেন ভাই, মেয়েরা তো এমনই হিংসুটে হয়ে থাকে ধন্যবাদ আপনাকে।
প্রস্তাবে হ্যা বলাও লাগবে ছকিনা বলে একটা ডাক দিলেই হয়ে যাবে।
বয়ফ্রেণ্ডের রাগ ভাঙানোর জন্য তার সবথেকে পছন্দের জিনিস উপহার দেওয়া উচিত,সঙ্গে মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু প্রেম বাক্য।যেটি তার কাছে সবথেকে স্পেশাল,তাহলেই তার রাগ কমে যাবে।
আহা উপহারের সাথে হৃদয়ের বানী, জমে যাবে নতুন প্রেম কাহিনী হি হি হি
অও,দারুণ একটি ছন্দ বানিয়ে ফেললেন তো ভাইয়া👌☺️.
মুরগির রক্ত হাতে লাগিয়ে ছবি পাঠাতে হবে যে তোমার জন্য হাত কেটেছি। রাগ ভেঙে গেলে তারপরে ভুলভাল বুঝিয়ে দেয়া যাবে। 🤣
যদিও এটা আমি এপ্লাই করিনি। কাগজের সরি লিখে অনেক্ষণ দাঁড়ায়ে থাকলে কাজ হয়। পরীক্ষিত। 😊
ডাল মে কুচ কালা হে, ভাবিকে জিজ্ঞেস করতে হবে পরীক্ষাটা কত বার হয়েছিলো, হি হি হি
বয়ফ্রেন্ডের রাগ ভাঙাতে হলে তার ফোনে একটি মেসেজ দিলেই যথেষ্ট। আর যেই মেসেজে লেখা থাকবে কাল আমার বিয়ে। এরপর বাকিটা ইতিহাস। 😅😅
কোনো লাভ নেই, এখনকার যুগে ছেলেরা দু একটা ব্যাকআপ নিয়েই ঘোরে। আপনাদের এই অপশনটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হয়।
তারপর বাকিটা ইতিহাস, কার বিয়ে কে খায় তখন।
তেমন কিছু করতে হবে না বিএফ হলে বলবে আমি অন্য মেয়ের সাথে রিলেশনে যাচ্ছি আর জিএফ বলবে আমি অন্য ছেলের সাথে রিলেশনের যাচ্ছি। তাহলেই অন্যজন নরম হয়ে যাবে, কোমল সুরে কথা বলবে।😂
বাহ আপ আপনার কী বুদ্ধি। অসাধারণ 😂😂😂।।
এ প্রক্রিয়া মনে হয় কাজ করবে না, কারণ দুজনেই দুজনের লাভে দৌড়াবে।
রিএ্যাকশন বেশী হলে পরে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে, হি হি হি।
😆😆😆
The more you learn the more places you’ll go! . 🙏🏽🕯🤸🏽♂️🎊
নিজে উল্টা রাগ করে থাকতে হবে। তাহলে অতি সহজে রাগ ভেঙ্গে যাবে।
ওই রকম মনে হয়। এত সহজ হলে তো হয়েই যেত ভাই। হা হা হা...
তার মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা ব্যবস্থা করবেন তাই নাকি ভাই অনেক মজা লাগলো ধন্যবাদ
বিএফ/জিএফ রাগ করে কথা বন্ধ করে দিলে বেশী বেশী চুইনগাম কিনে দিতে হবে। যাতে করে মুখে জরতা কমে যায়। তার সাথে ভিটামিন ডি হিসাবে বেশী বেশী রমান্টিক চিঠি দিতে হবে।
মোবাইল বন্ধ করে রাখা উচিত।
আমিও কোনো এক সময় রাগ করে ফোন বন্ধ করে রাখতাম। পাঁচ বছর হয়ে গেল তার সাথে আর কথা হয় না। মনে হয় বিয়ে হয়ে গেছে।
হাহাহা, তবে আপনি কিন্তু ভাই কপাল গুনে বেঁচে গেছেন , নইলে এতোদিন কিন্তু বিয়ে করা লাগতো ।
তাকে নিয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দেয়া উচিত, তাতে মনের যত রাগ অভিমান আছে সব ধুয়ে মুছে পরিস্কার হয়ে যাবে, হৃদয়ে কথার ফুল ফুটবে, হি হি হি।
বুড়িগঙ্গা নদীর জল যে নোংরা তাতে পাপ ধুয়ে যাবে নাকি গায়ে আরো ময়লা জড়িয়ে যাবে সেটা ভাবার বিষয়।
ঐ ভয়েই তখন মুখ খুলবে হা হা হা হা
মুখে রুমাল গুঁজে চলেও যেতে পারে হাফিজ ভাই। হা হা হা..