এবিবি ফান প্রশ্ন- ২৮৯|বিজ্ঞানী নিউটনের মাথার উপর আপেল পরেছিল বলে....
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বিজ্ঞানী নিউটনের মাথার উপর আপেল পরেছিল বলে সে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিল কিন্তু আমাদের মাথার উপর কিছু পরলে পারি না কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মনে হয় নিউটন সাহেব ভেবেছিল হয়তো আকাশ থেকে কেউ ফেলেছে। সেই ভদ্রলোককে ধরার জন্য শেষ অবধি মহাকর্ষের সূত্র আবিষ্কার করে ফেললো!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





পারবো না কেন? অবশ্যই পারবো।আসলে জীবনে আমার মাথার উপর তো কিছু পরেনি। তাই কিছু আবিষ্কার করতে পারিনি? যদি কোনো দিন মাথার উপর কিছু পরে,তাহলে সেদিন বিজ্ঞানী নিউটনের থেকেও ভালো কিছু আবিষ্কার করে দেখিয়ে দিব।
কারন নিউটনের মাথা লোহার পাত দ্বারা সৃষ্টি এবং আলাদা ঐশ্বরিকভাবে তৈরি করা হয়েছিল কিন্তু আমাদের মাথা শুধুমাত্র মাংস দিয়ে তৈরি তাই মাথার উপর কিছু পরলে রক্ত ছাড়া আর কিছুই বের হয় না।
আমি এই প্রশ্নের উত্তর দুই ভাবে দিতে চাই...
(উত্তর: ০১)
নিউটনের মাথার উপর আপেল পড়েছিল বলে সে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিল আর আমাদের মাথার উপর তো সংসার এর চাপ পড়ে! সংসারের চাপে বুদ্ধির বিকাশে আমাদের চাপা পড়ে যায়, এই জন্য আমরা কিছু আর করতে পারি না।😁😁
(উত্তর:০২)
অনেক ভেবে দেখলাম আমদের এইখানে তো আপেল গাছই নেই! আপেল গাছ না থাকলে আপেল মাথায় পড়বেই বা কি করে আর আমার কোনো কিছু আবিষ্কার করবো ই বা কি করে!🤔 আমদের এইখানে আছে নারকেল গাছ । এই গাছের নিচে বসলে তো এখন স্বর্গীয় নিউটনের কাছেই চলে যেতে হবে।🤣🤣
হাহাহা! সুন্দর ডেফিনেশন দিলেন 😂
অনেক ভেবে ভেবে ডেফিনেশনটা দিয়েছি ভাই। 🤣🤣
নিউটনের মাথায় সত্যি সত্যি কোনো আপেল পরেনি। আসলে আপেল নিউটনের প্রিয় ফল ছিলো এবং নিউটন প্রতিদিন কয়েকটি করে আপেল খেতেন। নিউটন রাতে ঘুমানোর আগে তার বিছানার উপরে ৮/১০ টা আপেল নিয়ে ঘুমিয়েছিল। তারপর আপেল খেতে খেতে ঘুমিয়ে পরেছিলেন। রাতে ঘুমানোর সময় নিউটন সেই প্রিয় ফল আপেল নিয়েই স্বপ্ন দেখেছিলেন😂😂। তিনি স্বপ্নে দেখছিলেন আপেল গাছে উঠে আপেল খাচ্ছেন এবং পেট ভরে গেলে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন🤣🤣। বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ করে তার মাথার উপর একটি আপেল পড়ে এবং সেটা নিয়েই মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন।
নিউটন তো পজিটিভ মাইন্ডের ছিলেন তাছাড়া উনার সাহসও বুদ্ধি ছিল। আর আমাদের মাথায় কিছু পরলে মনে করি ভূতে বা জ্বীনে ফেলছে তাই দোয়া পড়তে পড়তে পালায় 😂😂। আর বিশেষ করে মনে করি আল্লহ লানত দিচ্ছে আমাদের উপর তাই মাথায় কিছু না পরার জন্য সদকা দান করে থাকি 🫣🫣। যাক এখানে পজেটিভ বা নেগেটিভ অনেক ব্যাপার স্যাপার আছে। আর আমরা বেশি বোকা ভিতু টাইপের বাঙ্গালী🤗🤗।
হাহা! মাথায় কিছু পরলে তাহলে ভূতই ভাববেন 😂
বউয়ের প্যারাতেই কুল পায় না, মাথার ওপরে আপেল পরলো নাকি বেল পরলো ঐটা ভাবার সময় নাই।
ভাই, আমি এই প্রশ্নের একটা উত্তর দিয়েছি তার প্রথম অংশ আপনার সাথে মিলে গেল যা দেখছি।
কারন নিউটন ছিলেন সহজ সরল মানুষ, তিনি সর্বদা শিখতে এবং নতুন জিনিস আবিষ্কার করতে পছন্দ করতেন। আর আমরা তো সব জানতা সমসের 😂 মাথায় সারাক্ষণ লোক ঠকানোর ধান্দা মাথায় ঘুরপাক খায়। নিউটন যে কয়টা সুত্র আবিষ্কার করে গেছেন, তার থেকে কয়েকশ'গুন বেশি শয়তানি সুত্র আমরা এমনিতেই মাথায় নিয়ে ঘুমাই। নতুন কিছু আর বের হবার নাই 😂
এজন্যই আমরা নিউটন সাহেবের মতো হতে পারি না 😁
কারণ ঐ আপেল নিয়ে চিন্তা করার মতো সময় আমাদের নেই, পড়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি হি হি হি।
এখন থেকে আপেল না খেয়ে আপেল নিয়ে গবেষণা করবেন। তাহলে আপনিও কোন বিজ্ঞানী হয়ে যাবেন। আর আমরাও বলতে পারব আমাদের ভাইজান বিজ্ঞানী।
নিউটনের মাথা আমাদের মাথার মত এত শক্তিশালী ও বুদ্ধিমান নয়। তাই নিউটনের মাথায় আপেল পড়েছিল বলে সে আপেলটা নিয়ে অনেক কষ্ট করে গবেষণা করে সূত্র বের করেছিল। আর আমাদের মাথা তার থেকে অনেক বেশি শক্তিশালী ও বুদ্ধিমান।🤣🤣🤣 তাই আমাদের মাথায় আপেল পড়লে আমরা কষ্ট করে সেটির সূত্র বের না করে সহজেই ময়নাতদন্ত করে ফেলি।😅😅
নারে ভাই ! আমার মনে হয় তার শ্বশুরবাড়ি থেকে নাস্তা দিয়েছে মনে করছে, এজন্য শ্বশুরবাড়ি মনে করছিলো উপরে। এজন্য হতে পারে