এবিবি ফান প্রশ্ন- ৩৮৫ || আপনার ভুলের জন্য যখন বকা শুনেন, তখন মনে মনে কি ভাবতে থাকেন আপনি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনার ভুলের জন্য যখন বকা শুনেন, তখন মনে মনে কি ভাবতে থাকেন আপনি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমিতো মনে মনে চিন্তা করি, ইস্ কেনো যে খামোকা কাজটা করতে গেলাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





আমার ভুলের জন্য যখন বকা শুনি, তখন আমি সাধারণত আমার ভুল কোথায় হয়েছে তা বিশ্লেষণ করতে চেষ্টা করি। আমি ভাবি কীভাবে ভুলটা এড়ানো যেত এবং ভবিষ্যতে কীভাবে এ ধরনের ভুলগুলো এড়ানো যায়। এছাড়া, আমি নিজের মধ্যে ধৈর্য্য ও সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি এবং মনে করি যে প্রতিটি সমালোচনা থেকে শেখার সুযোগ থাকে।🌹🌹
জ্বি আপু,,, এটা ঠিক সমলোচনা থেকে নতুন কিছু শেখার সুযোগ থাকে।
তখন তো রাগে মাথাটা একেবারে ফায়ার হয়ে যায়। শুধু তখন এটাই ভাবি আমাকে কোন পাগলে ধরেছিল, আর আমি এই কাজটা করেছিলাম🤣🤣। জীবনেও আর এরকম কিছু করবোনা। আবার মাঝে মাঝে এটাও মাথায় আসে, মানুষ তো মাত্রই ভুল। এটার জন্য আবার বকাঝকা করা লাগে নাকি😅। থাক আর করবো না এরকম কিছু 😜।
আফসোস হয় সেই বেচারার জন্য যে আমাকে বকা দিচ্ছে! হিহি..🤭🤭 সে তো লাউডভাবে আমাকে বকা দেয় আর আমি মনে মনে সে যে বকা দেয় ,তার থেকেও বেশি বকা তাকেই দিয়ে দিই। 😁😁
এইরকম ভুল আর জীবনে করবো না, এটাই আমার জীবনের শেষ ভুল 😎 কিন্তু দুঃখের বিষয় আবারো সেই একই রকম ভুলই করা হয়। এটা ভুলে যায় যে, আগের বারও সেই একই ভুল করেছিলাম 😎😁
যখন বকা শুনতে হয় তখন মনে মনে ভাবি ইস রিমোট দিয়ে যদি মুখটা বন্ধ করে দেওয়া যেত তাহলে দারুন হতো। 😜
তখন ভাবি আরো বেশি বেশি ভুল করবো,তাহলে বেশি বেশি শিখতে পারবো আর সঙ্গে চকলেটের মতো বকা খাওয়া ফ্রি।☺️☺️
তখন তো নিজের উপরই সব থেকে বেশি রাগ হয়🤬। কেন যে কাজটা করতে গিয়েছিলাম?? কাজটা হয়তো ভেবে করলে এরকম কিছু হত না, এগুলোই মাথায় আসে।
জ্বি ভাইয়া,, ঠিক বলেছেন এটা।
ঠিক বলেছেন ভাইয়া।
একদম ঠিক কথা বলেছেন এরকমটাই মনে হয় তখন। আর নিজের উপরেই অনেক রাগ হয়।
আমার ভুলের জন্য যখন কেউ আমাকে বকা দেয় তখন আমার ল্যাপটপ টা আছাড় দিয়ে ভেঙ্গে দিতে মনে চায়। কিন্তু ভাঙ্গবো কি করে? আমি তো আমার বাংলা ব্লগে কাজ করি। তখন তো নিজের মাথার চুল নিজেকেই ছিড়তে হবে। হি হি হি
বকা শুনে আমি ভাবি, "এই বকা শুনে যদি দারুণ কোনো সুপারপাওয়ার পেতাম" আবার কখনও মনে হয়, "বকা শোনার জন্য নিশ্চয়ই কোনো গোপন পুরস্কার আছে" কখনও নিজের মনকে সান্ত্বনা দিই, "বকা তো খাবারই একটা অংশ, তাই না?" আর কখনও ভাবি, "আচ্ছা, এই বকারা কি জানে তারা আসলে আমার বিনোদন উৎস?" বা, "ঠিক আছে, ভুল করেছি, কিন্তু এই বকা তো একটা নতুন অভিজ্ঞতা"
আমাদের নিজের ভুলের জন্য যখন আমরা বকা শুনি তখন নিজেকে অনেক বেশি ছোট মনে হয় অসহায় মনে হয়। আসলেই যে বকা দেই তাকে মনে হয় একটা থাপ্পড় মারি হি হি হি। সেটা আসলে ক্ষণিকের জন্য হয়ে থাকে এমনটা। কিন্তু ভুল হলে তো বকা শুনতে হবে। বকা শোনার পরে নিজের মধ্যে একটি চ্যালেঞ্জ চলে আসে। আসলে এই কাজটা আমাকে করতে হবে আর কোন ভুল করা যাবে না ঠিকমত কাজ করতে হবে। বকা শুনলে আমাদের নিজেদের উপকার হয়। কারণ আমরা ভুল করার থেকে একটু বিরত থাকতে পারি সাবধান হয়ে যায়।