এবিবি ফান প্রশ্ন- ৪৭৪ || অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে কেন এত বেশি লাফালাফি করে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে কেন এত বেশি লাফালাফি করে?

প্রশ্নকারীঃ

@tangera

প্রশ্নকারীর অভিমতঃ

আসলে আমাদের এখানে অল্প পানির মাছ খুব কম আছে, তাই বলতে পারছিনা কেন বেশি পানিতে তারা এত বেশি লাফালাফি করে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে কেন এত বেশি লাফালাফি করে?

আসলে আমাদের দেশের আনাচে-কানাচে কিছু অযোগ্যতা সম্পন্ন লোক আছে, যারা বাস্তবে না বরং কল্পনায়ও ভাবে না কোনো ভালো পজিশনে যেতে পারবে। আর তারা যদি যেকোনো ভাবে কোনো ভালো পজিশনে যেতে পারে,তাহলে তাদের লাফালাফি আর কে দেখে। এককথায় বলতে গেলে, তারা খাটের উপরে উঠে বাচ্চাদের মতো লাফালাফি করতে থাকে🤣🤣।

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া কিছু অযোগ্য লোক আছে যারা একটু ভালো পজিশনে যেতে পারলেই মনে হয় বেঁচে যায়। তাদের লাফালাফি আর কে দেখে।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন।বাচ্চাদের থেকেও বেশি লাফালাফি করে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমাদের দেশের আনাচে কনাছে অযোগ্যতা সম্পন্ন লোক আছে বেশি। আর এই লোক গুলো বেশি লাফালাফি করে।

 2 years ago 

কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না ঠিক তেমনি অল্প পানির মাছ বেশি পানিতে গেলে তারা কন্ট্রোল হারা হয়ে যায়। একই ধারার কিছু মানুষ আছে যাদের সাথে কুত্তা আর মাছের মিল পাওয়া যায়। 😃😃😃😃

 2 years ago 

দারুণ বলেছেন ভাইয়া, আমারও তেমন মনে হয়👍.

 2 years ago 

আপনি তো দেখছি দারুন উদাহরণ দিয়েছেন। আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে না অনেকে।

 2 years ago 

হাহাহা,কথা খুব খাঁটি ভাইয়া।চোখ বুলালেই দেখা যায়।

 2 years ago 

হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকমটা হয়।

 2 years ago 

আপনার মন্তব্যটি শুনে ভালো লাগলো।

 2 years ago 

অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে এত লাফালাফি করে, কারণ এত পানি দেখে সে বুঝে ওঠে না কোথায় যাবে! পুরনো পাড়ায় বন্ধুদের খুঁজে পায় না, নতুন পাড়ায় সেলিব্রিটি হওয়ার চেষ্টা করে। আর মনোবিদরা বলে, এটা পানির 'ওভারএ্যাক্সাইটমেন্ট সিনড্রোম'—মাছেদের খুবই কমন ব্যাপার! 😄

 2 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি শুনে। আসলে অল্প পানির মাছ বেশি পানিতে যাওয়া ঠিক না। তখন তাদের লাফালাফি বেশি হয় মানুষের ক্ষেত্রেও তাই।

 2 years ago 

অল্প পানির মাছ যখন বেশি পানিতে যায় তখন লাফালাফি বেশি করে। তেমনি অযোগ্য মানুষগুলো যখন যোগ্য মানুষের জায়গা বসলে তারা বেশি লাফালাফি করে। আর তাদের আচার ব্যবহার ভয়ংকর হয়। আর বর্তমান সমাজে এইরকম লোক গুলো বেশি দেখা যায় সব জায়গাতে অল্প পানির মাছের মত।

 2 years ago 

কারণ তারা তখন ভাবে পূর্ন স্বাধীনতা পেয়ে গেছে।তাই মনের সুখে লাফালাফি করতে থাকে।এমন কিছু মানুষও রয়েছে যারা একটু দায়িত্ব হাতে পেয়েই জ্ঞানশূন্য হয়ে পড়ে।তারপর সেই অল্পবিদ্যাকে পূর্ন স্বাধীনতা দিয়ে বড় কিছু হাতিয়ে নেয় চারহাত দিয়ে।ঠিক যেন মাছের লাফালাফির মতোই এদের স্বভাবটাও ধোঁকা দিয়ে হাতানোর কিংবা ঠকানোর।।

 2 years ago 

আপনার কথাগুলো যুক্তি সঙ্গত। তবে বাস্তব কথাই বলেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া😊.

 2 years ago 

দুই টাকার দামী জিনিসকে দশ টাকার দাম দিলে যা হয় আরকি। নিজেকে বেশি দামী মনে করে ফেলে তাই লাফালাফি বেশি করে।

 2 years ago 

প্রয়োজনের থেকে বেশি পেলে গেলে সকলেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়৷

একটা মানুষের দুটো জামার প্রয়োজন কিন্তু সে যদি ২০ টা হঠাৎ করে পায় তবে তো লাফালাফিই করবে৷ কারণ না তো ২০ টা তার প্রয়োজন না সে ২০ টা হ্যান্ডল করতে পারার অভ্যেস আছে৷ মাছের গল্পও খানিকটা তাই।

 2 years ago 

প্রয়োজনের বেশি পেলে সত্যি লাফালাফি শুরু হয়ে যায়। তাই প্রয়োজন অনুযায়ী চলাটাই মনে হয় উত্তম।

 2 years ago 

কারণ অল্প পানিতে পানির চাপ কম থাকে এবং বেশি পানিতে পানির চাপ বেশি থাকে তো এজন্য মাছ বেশি লাফালাফি করে। হা হা হা

 2 years ago 

অল্প পানির মাছ বেশি পানিতে গেলে কুল পাওয়া যায় না। এই কারণে চাপ নিতে পারে না মনে হয় আপু।

 2 years ago 

অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে কেন এতো বেশি লাফালাফি করে?

চাওয়ার বেশি যখন কোন কিছু পাওয়া যায় তখন অন্যরকম অনুভূতি বা, বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। হঠাৎ করে যখন পরিবেশ এবং পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় তখন সবকিছুর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য বা, পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক তেমনি অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে বেশি লাফালাফি করে🐠 । কারণ অল্প পানিতে পানির ঘনত্ব খুব কম থাকে আর বেশি পানিতে পানির ঘনত্ব খুব বেশি হয়। হঠাৎ করে যখন অল্প পানির মাছ বেশি পানিতে পড়ে তখন ঐ পানি এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে না তার কারণে লাফালাফি আরম্ভ করে🐠🐟।
পানি বেশি দেখে মাছের হুঁশ থাকে না তাই আনন্দে লাফালাফি করে😁😁😆😆🐠🐟🐡🐠।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, প্রয়োজনের তুলনায় ও যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে গেলেই এমন হয়।☺️☺️

 2 years ago 

বেশি পানি দেখে একদম বেহুশ হয়ে যায়। তাই তো লাফালাফি টা বেড়ে যায় ভাইয়া। দারুন বলেছেন আপনি। বেশ ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন অল্প পানির মাছ বেশি পানিতে গেলে আয়ত্ত বড় থাকে এই কারণে বেশি লাফালাফি করে। ঠিক কিছু মানুষের ক্ষেত্রে এরকম দেখা যায়।

 2 years ago 

মেয়েদের মত বিয়ের আগে অধিকার বেশি পায় না। বাবার বাড়িতে যার কারণে বেশি লাফালাফি করে না, কিন্তু বিয়ের পর জামাই বাড়িতে এসে অনেক বেশি অধিকার দেখায় জামাইয়ের উপরে। যার কারণে জামাইয়ের জীবনে যেন প্যারা দিতে দিতে জীবন শেষ করে দেয়।

 2 years ago 

হাহাহা,বিয়ে থেকে সাবধান হোন। নাহলে আপনার কাছে এসে লাফালাফি করবে।

 2 years ago 

অভিজ্ঞতা মনে হয় ভালই আছে। মজা পাইলাম ভাইয়া।