এবিবি- ফান প্রশ্ন-১০৬ || আপন মানুষ চেনার সহজ উপায় কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপন মানুষ চেনার সহজ উপায় কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা নেই, তবে জানতে ইচ্ছুক।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





হালকা করে জীবনে উন্নতি করতে হবে 😉। তারপর দেখবেন যারা আপনার উন্নতি দেখে হালকা করে জ্বলছে 🤯 । এরাই আপনার আপন মানুষ 🤪।
আপন মানুষ চিনতে এখন বিপদে পড়তে হবে, বিপদে পড়লে বিপদই আপন মানুষ চিনিয়ে দেবে!
সবার কাছ থেকে আলাদা হয়ে যান,১০ দিন ফোন বন্ধ করে রাখুন,,,,,,😁
আপন মানুষ চেনার সব থেকে বড় উপায় হচ্ছে আর্থিক লেনদেন। কচি করে কয়েকজন আপন মানুষের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে কয়েক দিনের জন্য আত্মগোপন হয়ে যান ।তারপরে দেখুন তাদের দেয়া মেসেজগুলো তাহলেই বুঝতে পারবেন কে আপন কে পর।।
সবচেয়ে বেশি দুঃখ ও কষ্টের সময় যে মানুষ টি আপনার পাশে থাকবে আর আপনার সুখের জন্য নিজে দুঃখকে বরণ করে নেবে সেই আপনার আপন মানুষ।
আপন মানুষ চিনতে গেলে হালকা করে বিয়ে করতে হবে তা না হলে হালকা করে মরতে হবে। তাহলেই বোঝা যাবে পৃথিবীতে আপন কে ছিল। কারণ যে আপন মানুষ সে কখনোই চাইবে না বিয়ে করে মরার আগেই মরে যাই। 🤪🤪
আপন মানুষ সহজে চিনতে হলে বিপদে পড়তে হবে। জীবনের সবথেকে খারাপ পরিস্থিতিতে যে মানুষগুলো পাশে থাকবে তারাই আপন মানুষ। আমাদের পরিস্থিতি যত খারাপই হোক না কেন তারা নিঃস্বার্থ ভাবে পাশে থেকে যাবে। আমার মতে তারাই আপন মানুষ। 🥀
আপন মানুষ গুলো সব সময় চায় তার প্রিয় মানুষটা সুখে থাকুন।যে আপনাকে বেশি কেয়ার করে করে সেই আপনার আপন মানুষ।
আপন মানুষ চেনা সবথেকে সহজ উপায় হলো সব থেকে দুর অবস্থার মধ্যে যে আপনার পাশে থেকে আপনার হাত ছেড়ে না দিয়ে আপনার পাশে থেকে সহযোগিতা করে।
প্রতিটি মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় থাকে। তবে ভালো সময়ে সবাই কাছে থাকতে চায়। আপন মানুষ কিংবা বন্ধু-বান্ধব বিপদে পড়লে তখন বোঝা যায় সত্যিকার অর্থে কে আপন।