আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
ভালোবাসা মানে কাউকে হৃদয়ের গভীরে বাঁধা
ভালোবাসা মানে কাউকে আপন করে পাশে রাখা
ভালোবাসা মানে সময়ে-অসময়ে কাউকে স্মরণ করা
ভালোবাসা মানে সুখে-দুখে কারো পাশে থাকা।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
ভালোবাসা শুধুই আবেগ কিংবা অনুভূতির ছন্দ না, বরং কারো জন্য জীবনের সব কিছু ত্যাগ করার সাহস সঞ্চয় করা কিংবা কারো ইশারায় জীবনকে বাজি রাখা। শুধু কারো স্পর্শ পাওয়ার নাম ভালোবাসা না বরং সুখে-দুখে সর্বদা আপন করে পাশে থাকার নামই ভালোবাস।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





ভালোবাসা মানে পছন্দের ফুল দিয়ে মাথার খোপা করে দেয়া !
ভালোবাসা মানে চোখের দিকে তাকিয়ে হৃদয়ের কথা শোনা !
ভালোবাসা মানেই ভালোবেসে চিরকাল তার পাশে থাকা !
এইটা বেশি ভালো লেগেছে
আফসুস, চোখের কথা এখনো পড়তে পারলাম না কারো, বুঝিই না কিছু পড়বো কিভাবে? হি হি হি
হাহা... আপনার রোমান্টিকতা দেখলেই বুঝা যাই আপনি কি কি পারেন। শুধু আমাদের বলেন না আর কি....
তাড়াতাড়ি চোখের ডাক্তারের কাছে যান ভাই।😂🤣
শুনেছিলাম সে পড়ছে নাকি ডাক্তারি
যদি পেতাম তার চেম্বারের ঠিকানাটি
চোখের সাথে সাথে হৃদয়ের অসুখটা
দেখাতাম তাকে যত্ন করে। হি হি হি হি
আমার কাছে অবশ্য এই লাইনটা সবচাইতে ভালো লেগেছে।
ভালোবাসা মানে দিন শেষে এক তৃপ্ত অনুভূতি
ভালোবাসা মানে না পাওয়ার মাঝে হাজারো পুরনো স্মৃতি
ভালোবাসা মানে গোধূলি সন্ধ্যা একসাথে কাটানো
ভালোবাসা মানে খুনসুটি আর হাজারো পাগলামো।
ভালোবাসা মানে তুমিময় দিন কাটাতে ভালোলাগে
ভালোবাসা মানে এই হৃদয়ে তোমার জায়গা আগে।
ভালোবাসা মানে আগলে রাখা তার মধুর স্মৃতি
ভালোবাসা মানে দূর হতে দেখা তার মিষ্টি হাসি। সুন্দর লিখেছেন আপু, দারুণ হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া,খুব ভালো লাগলো আপনার কবিতাটিও।
দারুন লিখেছেন আপু। অনেক ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে আপু।
দুর্দান্ত লিখেছেন আপু। আপনার ভেতর কাব্য প্রতিভার ঝলকানী দেখতে পাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালোবাসা মানে মনের গভীরে অনুভূতিগুলি জীবন্ত
ভালোবাসা মানে সারাজীবন পাড়ি সম্মানেভরা দিগন্ত
ভালোবাসা মানে দুটি হৃদয়ের একটি অস্তিত্ব
ভালোবাসা মানেই নতুন স্বপ্নের জাল বোনার গল্প
ভালোবাসা মানেই হৃদয়ের অব্যক্ত কথা
ভালোবাসা মানেই ভাগ করে নেওয়া সুখ-দুঃখ,ব্যাথা
ভালোবাসা মানেই পারস্পরিক সত্য,সরলতা
ভালোবাসা মানেই দুটি হৃদয়ের ত্যাগের মহিমা।।
অসম্ভব সুন্দর লিখেছেন, সত্যি বলছি দারুণ হয়েছে কবিতার লাইনগুলো।
ভাইয়া, আপনার কাছে ভালো লেগেছে এটাই আমার লেখার পরম সার্থকতা।অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে ও আপনার কবিতাটিও পড়ে,অনুপ্রাণিত হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা মানে হাতে-হাত রেখে পথ চলা,
ভালোবাসা মানে 'তার' প্রতি ভরসা রাখা,
ভালোবাসা মানে ভালো-মন্দ দুয়েই পাশে থাকা-
ভালোবাসা মানে একটা রুটিও ভাগ করে খাওয়া,
ভালোবাসা মানে হঠাৎ করে খোপায় গোলাপ গুঁজে দেওয়া,
ভালোবাসা মানে 'কখনও যাব না ছেড়ে'র অঙ্গিকার করা।
ভালোবাসা যেন পূর্ণতা পেলো আপনার কবিতায়, দারুণ লিখেছেন আপনি।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনার লেখাটা সুন্দর হয়েছে বলেই অনুপ্রেরণা পেলাম।
আপনাদের গুলোও দারুণ হচ্ছে, আর আপনাদের অনুপ্রেরণা দেয়ার জন্যই আমাদের এই উদ্যোগ।
রুটি ভাগ করে খাওয়া !!
কিন্তু আমি তো শুনলাম অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়।
জানালা আটকিয়ে রাখবেন, তাহলে আর পালাতে পারবে না, হা হা হা
জানালার গ্রিল ডাবল করতে হবে।
ভালবাসা মানে কাউকে ছাড়া জীবন অপূর্ণ
ভালবাসা মানে কাউকে ছাড়া পৃথিবী শূন্য।
ভালবাসা মানে কাউকে সবার মাঝে দেখা
ভালবাসা মানে কাউকে সবসময় অনুভূব করা।
ভালবাসা মানে কারো জন্য বাচার স্বপ্ন দেখা
ভালবাসা মানে কারো জন্য জীবন বাজি রাখা।
একদমই যথার্থ, সত্যি দারুণ লেখেছেন, ভালো লেগেছে।
ভালোবাসা মানেই পূর্ণতা স্বাদ- ভালোবাস মানে স্বপ্ন দেখার আবেগ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ অসম্ভব সুন্দর কিছু লাইন উপহার দিয়েছেন ভালো লাগলো আপনার লাইনগুলো।
ভালবাসা মানে হৃদয় গভীরে তোমার বসবাস
তুমি ছাড়া যেন প্রাণহীন দেহ মৃত্যু কূপের ত্রাস
ভালবাসা মানে তোমাতে আমাতে সর্গ সুখের হাসি
তুমি আমাকে আমি তোমাকে বড্ড ভালবাসি
আহা ভালোবাসা যেন প্রস্ফুটিত হলো নতুন করে, স্বর্গ সুখের হাসি দেখে। সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাইয়া । কবিতার এই আসর যেন আমাকে দিয়ে কয়েক লাইন কবিতা আমার অজানতেই লিখিয়ে নিচ্ছে ।
ভালোবাসা মানে একই দেহে দুটি প্রাণ,
ভালোবাসা মানে আমার মনে তোমার স্থান।
ভালোবাসা মানে বিধাতার এক অপরূপ সৃষ্টি ভালোবাসা মানে মিষ্টি মধুর বৃষ্টি।
আহা, সত্যিই বলেছেন ভালোবাসা মানে মিষ্টি মধুর বৃষ্টি।
অনেক অনেক ধন্যবাদ ভাই কবিতার লাইনগুলো মূল্যায়ন করার জন্য ভালো থাকবেন
ভালোবাসা মানে হাজার কষ্ট বুকে নিয়ে,
প্রিয় মানুষটির সুখের কথা চিন্তা করা।
ভালবাসা মানে যত কষ্ট দুঃখ আসুক না কেন,
প্রিয় মানুষটির হাত শক্ত করে ধরে রাখা।
ভালবাসা মানে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধা।
ভালোবাসা মানে সকল বাধা জয় করে,
তুমি রবো আমার বুকে অনন্ত চিরকাল।
কি দারুণ সমাপ্তি ভালোবাসার, যদি আস্তবে এমনটা হতো কতই না সুন্দর হতো জীবনটা।
ভালোবাসা মানে হাজারো কষ্টের মাঝে একটু খানি সুখ।
ভালোবাসা মানে শত অমিলের মাঝে পাশাপাশি থাকা।
আর পারি না 😜😜।
দুই লাইনেই অনেক সুন্দর হয়েছে আপু !👌👌
থাংকু থাংকু😜😜
আহা! লাইন দুটো ভেঙ্গে লিখলেই চারটা হয়ে যেত হা হা হা।
আপনার মাথায় অনেক বুদ্ধি তো,😜😜
হা হা হা বুদ্ধির ঢেঁকি !!!
কিছু বুদ্ধি ধার দিয়েন😜😜
পাঠিয়ে দিয়েছি দেখেন বাসার সামনে অপেক্ষা করছে।
ভালোবাসা মানে হাজারো কষ্টের মাঝে একটু খানি সুখ।
ভালোবাসা মানে শত অমিলের মাঝে হাসিতে থাকা মুখ।
ভালোবাসা মানে শীত-বর্ষা-গ্রীস্মের উপভোগ্য পরিবেশ
ভালোবাসা হৃদয়ের উষ্ণতায় লুকানো মিষ্টি আবেগ।
ভালোবাসা মানে মশা কামড়ালে,মশারী টাঙিয়ে দেওয়া😜।
এটা লাইনটা হলে কেমন হয়😜?
আপনার জন্য তো ভালো হবেই, মশারীতো কোনদিনও টাঙান নাই সেটা তো জানি
আপনারে বলছে মশারী টাঙাই নাই😜😜।মশারী টাঙানো যে কত কষ্টের,তা আপনারা জানবেন কেমনে😜
হুম তাও ঠিক, আমিতো জীবনে মশারীই দেখি নাই, সেটা দেখতে কেমন আফা?
সেটাই তো,আপনারা তো খালি ঘুম দেন,মশারী টাঙানো,মশারী গুজে দেওয়া সব তো আমরাই করি।ভাবীরে যেয়ে জিগ্যেস করবেন মশারী কেমন আর কি কালার😜😜
অবশ্যই জিজ্ঞেস করবো, আর মশারীর কালারটাও চেক করবো সেখানে কোন মেকাপ আছে কিনা, হা হা হা
মশারী টানাতে যে কেনো আপনাদের এতো কষ্ট লাগে বুঝি না।
আপনাদের কষ্ট না লাগলে ,প্রতিদিন টাঙিয়ে দিলেই হয়। তখন দেখবো ,আপনাদের কত ভালো লাগে। 😂😜
মেকাপ করতে তাদের কোন কষ্ট হয় না, মশারীর নাম শুনলেই জ্বালা শুরু হয়ে যায়।
বেশি উষ্ণতায় মিষ্টি আবার টক লেগে যেতে পারে।
ভালোবাসা মানে হৃদয়ের উষ্ণ আবেগ
ভালোবাসা মানে একটু সুখের আশা
ভালোবাসা মানে নয়তো শুধু কাছে পাওয়া
ভালোবাসা মানে দূরে থেকেও ভালোবাসা।
খুব ভালো লিখেছেন।
ধন্যবাদ ভাইয়া।
হুম এইডাই বোধহয় পারফেক্ট দুরে থেকেও ভালোবাসা, যেখানে ঝগড়া লাগার কোন ভয় থাকে না, হা হা হা
কথায় আছে দূরত্ব ভালোবাসা বাড়ায়। আর কাছে গেলে ঝগড়া বাড়ে।😅😅😅
তাইলেতো শুরু হতেই ভুল করছি আমি, কেন যে বউয়ের লগে থাকতে গেলাম, দূরে রাখলেই বোধহয় ভালো হতো, হা হা হা
এখনো সময় আছে ভাইয়া ভালো হয়ে যান। ভাবি একটু শান্তি পাক। 😅😅
শান্তি যুদ্ধের ময়দানে কেমনে সম্ভব সেটা? আপনার ভাবিকে ইউক্রেন পাঠিয়ে দিন, আরামে ঘুমাবে শুধু হা হা হা
ভাবিকে দূরে পাঠানোর ধান্দা তাই না?