এবিবি-ফান প্রশ্ন-৪১ || খালি কলসি বাজে বেশি। কিন্তু কেন ?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

খালি কলসি বাজে বেশি। কিন্তু কেন ?

প্রশ্নকারীঃ

@ayrinbd

প্রশ্নকারীর অভিমতঃ

কলসিতে যখন পানি থাকে তখন সেই পানি কলসকে বাজতে দেয় না। কলস থেকে যখন পানি বের হয়ে যাই তখন মনের আনন্দে সে বেশি বাজতে থাকে। এখন আপনাদের ভিন্ন রকম মতামত শুনতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 years ago 

খালি কলসি বাজে বেশি। কিন্তু কেন ?

কিছু কিছু মেয়েদের চাঁদের মত নিজস্ব কোন আলো নেই তারা মেকাপের আলোয় আলোকিত।। বিউটি পার্লার থেকে আলোকিত হয়ে যখন রাস্তায় বের হয় প্রত্যেকটা ছেলেই তখন তার ওপর ক্রাশ খায়।। এরা ঠিক খালি কলসির মত একটু বেশিই বাজে।।

 4 years ago 

ভাবিকে নিয়ে মনে হয় প্রতিদিনই বিউটি পার্লারে যাওয়া হয়। তাই মেয়েদের মেকাপের বেপারটা খুব জানা আছে আপনার। হাহাহা............

 4 years ago 

না আপু আমি এখনো ব্যাচেলার 😂😂 দেখি সবাইকে তাই।।

 4 years ago 

আমাদের আশেপাশে কিছু মূর্খ ব্যক্তি আছে তাদের ঘটে কোন বুদ্ধি নেই, তাই তারা সারদিন বাজতে থাকে,ঠিক যেমন খালি কলসি বাজে বেশি। 😀😀😀

 4 years ago 

কথা কিন্তু সত্য।

 4 years ago 

খালি কলসি হলো অনেকটা পকেট ফাঁকা বরের মত। যখন পকেটে টাকা থাকে না তখন তার মুখের বাজনা বেশি হয়ে যায়। 😅😅

 4 years ago 

আমাদের ভাই কি এমন করে নাকি আপু ? হা হা হা

আমার তো মনে হয় পকেটে টাকা না থাকলে ছেলেরা চুপচাপ থাকে।

এক সময় দুই জন খালি কলস বন্ধু ছিল। হটাৎ করে একদিন এক কলস অন্য গ্রামের এক কলসির প্রেমে পড়ে। কিন্তু তার অন্য কলস বন্ধু তার সাথে বেইমানি করে কলসিকে বিয়ে করে নেয়। এতে করে এই কলসটি পরিপূর্ণতা লাভ করে এবং ভরে যায়। কিন্তু আগের কলসি তো খালি থেকে যায় ভালোবাসায় পরিপূর্ণতা না পাওয়ার জন্য। আর এর পর থেকে মনের দুঃখে খালি কলসটা বেজে বেড়ায়। এদিকে ভরা কলস বিয়ের পর যাতাকলে পড়ে যায়। কলসি বউ তাকে সকাল বিকাল ছেচা দেয়। ফলে বাজার কোন সুযোগই নেই।
 4 years ago 

এ তো দেখছি পুরো একটা ফানি গল্প হয়ে গেল।

কেউ ছেলেদের খালি কলস বলছে, আবার কেউ আছে যারা মেয়েদের খালি কলস বলে ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। আমি আর এত কন্ট্রোভার্সির ভিতরে গেলাম না। তাই একটু আলাদা লেখার চেষ্টা করলাম।

 4 years ago 

খালি কলসি বাজে বেশি চিরন্তন সত্য কথা।কলসিতে পানি থাকলে তো কথা!পানি থাকলে তো কলসি ভরা থাকবে বাজবে কিভাবে। আর পানি না থাকলে টাং টুং করবেই স্বাভাবিক। ছেলেরা ও তাই করে, নিজের নাই কোন রুপ আবার মেয়েরা তো এমনিই সুন্দর। সুন্দরের উপর সাজলেই তো আর ও সুন্দর দেখাবে তাই ছেলেরা সহ্য করতে পারে না। এটা নিয়ে খালি কলসির মত মাতামাতি শুরু করে।

 4 years ago 

আমি আপনাকে ১০০ তে ১০০ দিলাম। সবার হিংসে হয় আপু। হাহাহা

 4 years ago 

যার খিদা রয়েছে সে তো অবশ্যই খাবে, আর যার ভরা পেট সে তো কখনো খাওয়ার জন্য বলবে না। সেজন্যই খালি কলস বাজে বেশি ভরাকলস নয়

 4 years ago 

মেয়েরা কাজের নামে ঠন ঠনা, কিন্তু কথার বেলায় পাঁকা। কথা দিয়ে তারা সবকিছু ঢেকে ফেলতে পারে। কাজে না পারলেও কথার দিকে তারা যে কোনর কিছুর বিনিময়ে জিতবেই। এজন্যই খালি কলসি বাজে বেশি।

 4 years ago 

কথা দিয়ে মেয়েরা জিতে যাই এটা তো মেয়েদের সফলতা। আপনারা ছেলেরাও করে দেখান তাহলে।

এটা ছেলেদের দিয়ে হবে না।

 4 years ago 

কথা একদম সত্য বলেছেন হা হা হা

 4 years ago 

আপনি একদম ঠিকই বলেছেন, কাজ না পারলেও কথাতে তারা জিতবেই.

 4 years ago 

ফাঁকা মাঠে যেমন গোল দিয়ে মজা, ঠিক তেমনি ফাঁকা কলসি বাজে বেশি। মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, কারণ তারা কাজে না পারলেও কথা ঠিকই পারে।

 4 years ago 

বোঝা হালকা হওয়া খুশিতে।একই কারনে বিয়ের পর বউ বাপের বাড়ি গেলে ছেলেরা খুশিতে ডিগবাজি দেয়।

 4 years ago 

একদম সত্যকথা বলেছেন। বউরা থাকলে কলসি কম বাজাতে পারবে তাই বউ বাপের বাড়ি গেলে খুশি হয় তাই না? নিজের ঢোল নিজে পিটাইলে কে আর বলে!!

 4 years ago 

একদম ঠিক বলেছেন আপু।

 4 years ago 

আস্তে কন ভাই পরে আবার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিবে হি হি হি

 4 years ago 

আহারে ভাই এত বড় সিক্রেট টা ফাস করে ঠিক করি নাই।এখন বুঝতেছি

 4 years ago 

মোটেও ঠিক করেন নাই, এখন তো ব্যাকা চোখে তাকিয়ে থাকবে বাপের বাড়ি যেতে বললে হি হি হি

 4 years ago 

ভাই কেমন জানি মিরজাফর মিরজাফর ফিল পাচ্ছি।বিবাহিত ভাইদের ক্ষতি করে ফেললাম।

 4 years ago 

এখনকার বউরাও খুব চালাক বাপের বাড়ি যাই না। প্রয়োজনে বাপের বাড়ির সবাইকে দাওয়াত করে নিয়ে আসে তাও নিজে যাই না । ছেলেদের ডিগবাজি খাওয়া এত সহজ না। হাহাহা.........

 4 years ago 

ছেলেদের কপাল টাই পোড়া।

এই কথাটা ঠিক বলেছেন।

 4 years ago 

আজকের প্রশ্নঃ
খালি কলসি বাজে বেশি। কিন্তু কেন ?

নিজের দুষ ডেকে রাখার জন্য। যেমনটা বউরা করে।রুটি পুড়ে গেলে না কি আটার দুষ। স্বামীরা নাকি সস্তা আটা আনে। এই জন্য রুটি পুড়ে যায়..... হা হা হা

 4 years ago 

বউ অন্যায় করে স্বামীর উপর চাপিয়ে দেওয়াটাও একটা ভালোবাসা। বুঝতে হবে।

এই ভালোবাসার অত্যাচারেই তো স্বামী বেচারা শেষ।