এবিবি ফান প্রশ্ন- ৫০১ |অলসদের মস্তিষ্ক সবচেয়ে বেশি চলে যেহেতু....

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

অলসদের মস্তিষ্ক সবচেয়ে বেশি চলে যেহেতু ফাঁকিবাজি বুদ্ধি বের করতে হয়।তাও মানুষ ফাঁকিবাজদের পছন্দ করেনা কেনো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো মনে হয় ফাঁকিবাজদের সুনাম করলে পরিশ্রমীদের সুনাম কমে যাবে তাই,হাহাহা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

কারন মানুষ সবসময় ভারী জিনিস পছন্দ করে কারন তার মধ্যে খাজানা কিংবা লাভ খুঁজে পাওয়া যায় কিন্তু ফাঁকা বা খালি জায়গায় তো লাভ নেই, তাই মানুষ ফাঁকিবাজদের পছন্দও করেনা।

 last year 

ফাঁকিবাজদের মস্তিষ্ক সত্যি খুব এক্টিভ থাকে, কারণ তারা সবসময় নতুন নতুন ফন্দি আঁকতে থাকে।কিন্তু, সমস্যা হলো, তারা সাধারণত কাজ করার বদলে চিন্তা করে কিভাবে কাজ ছাড়া জীবন কাটানো যায়। আর মানুষ তো কাজের ফলাফল দেখতে চায়, ফাঁকিবাজির ফলাফল তো শুধু কথা আর প্ল্যান! তাই তাদের পছন্দ করাটা অনেকটা ফাস্ট ফুড খাওয়ার মতো -মজা আছে, কিন্তু হজম হয় না!

 last year 

বাহ দারুন বলেছেন ভাই।।

 last year 

কথাগুলো বাস্তব বলেছেন ভাই।

 last year 

গাধার মাথা যেমন মুকুট পরালে সে বনের রাজা হবেনা,তার কথা কেউ শুনবেনা,ঠিক তেমনি ফাকিবাজরা যতই দরবেশ সাজুক আর চতুর বুদ্ধি বের করুক না কেনো কেউ তা গ্রহণ করবেনা।কারণ সবাই জানে ঐ বেটা ফাঁকিবাজ এর বুদ্ধি শুনলে নির্ঘাত সমস্যায় পড়তে হবে 😆😆।

 last year 

তারা শুধু ফাঁকেবাজির বিষয়টি জানে।

 last year 

বাহ ভাইয়া আপনি তো অসাধারণ মন্তব্য করেছেন। আপনার মন্তব্য শুনে তো অনেক ভালো লাগলো।

 last year 

থিওরিক্যাললি, আমরা যদি আলোর গতিতে যেতে পারি, তাহলে খুব শীঘ্রই আমরা কয়েক আলোকবর্ষের মধ্যে অন্য গ্যালাক্সিতে যেতে পারবো। থিওরিক্যাললি, টাইম ট্রাভেল সম্ভব। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এখানে কেবল বুদ্ধিতেই কাজ হয়না। এর জন্য পরিশ্রমও করা লাগে। ফাঁকিবাজিরা থিওরিক্যাললি ব্রিলিয়ান্ট, কিন্তু প্র‍্যাকটিক্যাললি ইগ্নোরেবল।

 last year 

মুখে দিয়ে কৌশলে কথা বলা বা, বুদ্ধি পরামর্শ দেওয়া আর বাস্তবে কাজের মাধ্যমে সফলতা নিয়ে আসা এক নয়। কাজের সফলতার জন্য অধিক পরিশ্রম, দক্ষতা আর ধৈর্যের প্রয়োজন হয়। ফাঁকিবাজেরা শুধু নতুন নতুন বুদ্ধি বের করতে পারে কিভাবে পরিশ্রম ছাড়া সফলতা নিয়ে আসা যায়। প্রকৃতির বাস্তবতা হলো পরিশ্রম ছাড়া কখনো সফল হওয়া যায় না। এজন্য তারা যতোই বুদ্ধি বা, নতুন কৌশল বের করুক না কেন তাদের কথা কেউ শোনে না। সবাই জানে তাদের কথা শুনলেই সফলতা জায়গায় ব্যার্থ হওয়ার সম্ভাবনা শতভাগ থাকবে।

 last year 

হুম হক কথা বলেছো।

 last year 

ধন্যবাদ ভাইয়া

 last year 

বললেতো বলবেন বলছি, ফাঁকিবাজ-রা ফাঁকিবাজি বুদ্ধি বের করতেও ফাঁকি দেয়, তাই তাদেরকে কেউ পছন্দ করেনা। ফাঁকিবাজ মানেই ফাঁকা আওয়াজ 😆😆😆

 last year 

অলসদের মস্তিষ্ক সবচেয়ে বেশি চলে যেহেতু ফাঁকিবাজি বুদ্ধি বের করতে হয়।তাও মানুষ ফাঁকিবাজদের পছন্দ করেনা কেনো?

কে বলেছে পছন্দ করে না, ফাঁকিবাজরা তো ঠিকই ফাঁকিবাজদের খুব পছন্দ করে। অর্থাৎ ফাঁকিবাজ আর ফাঁকিবাজ মাসতুতো ভাই🤣🤣। আমি পারলে তো ফাঁকিবাজদেরকে নোবেল পুরষ্কার দিতাম ফাঁকিবাজি বুদ্ধি বের করার জন্য 😂😂।

 last year 

অলস মস্তিষ্ক সর্বদা শয়তানের বাসা। তাই তারা যতই বুদ্ধি দেন না কেন, মানুষে নিবে না ক্ষতি হওয়ার ভয়ে।

 last year 

এটা একদম ঠিক কথা। অলসদের মস্তিষ্ক সত্যি শয়তানের বাসা।

 last year 

আমি তো ফাঁকিবাজি পছন্দ করি। আপনার প্রশ্ন অনুসারে আমি কি মানুষের বাইরে??

 last year 

আপনাকে ঘনায় ধরা হবেনা মনে হয় 🤠।

 last year 

না ভাই,আপনি তাহলে মঙ্গল গ্রহের বাসিন্দা🤠🤠।

 last year 

অলসদের মস্তিষ্ক সবচেয়ে বেশি চলে যেহেতু ফাঁকিবাজি বুদ্ধি বের করতে হয়।তাও মানুষ ফাঁকিবাজদের পছন্দ করেনা কেনো?

মানুষ তার নিজের কর্মের মাধ‍্যমেই বেঁচে থাকে। আর এই কর্মকে যারা ফাঁকি দেয় তাদের পছন্দ না করাই স্বাভাবিক। একজন ফাঁকিবাজ শুধু নিজের না দেশের ও ক্ষতি করে । সে চাইলেই নিজের কর্মের মাধ্যমে ভালো কিছু করতে পারত।

 last year 

হ্যাঁ, তাই কর্ম ভালো রাখা দরকার।