এবিবি ফান প্রশ্ন- ৩৮৩ | রাসেল ভাইপার পোলা নাকি মাইয়া?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
রাসেল ভাইপার পোলা নাকি মাইয়া?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
চারদিকে আতঙ্ক আপনাদের সুন্দর সুন্দর মতামত চাই?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





অবশ্যই স্ত্রীলিঙ্গ। কারণ ৪০ থেকে ৮০ টা বাচ্চা দিচ্ছে।
আপনি একদম যথার্থ যুক্তি দাড় করিয়েছেন।
ভাইয়া আমি যতটুকু জানি রাসেল ভাইপার বিদেশ থেকে বাংলাদেশে এসেছে। আর আমরা প্রায় সময় নিউজ পেপারে দেখি বাংলাদেশি ছেলেদের প্রেমের টানে বিদেশী মেয়েরা বাংলাদেশে চলে আসে। রাসেল ভাইপার যেহেতো বিদেশ থেকে এসেছে,অবশ্যই মেয়ে হবে। হয়তো বাংলাদেশি কোন ছেলে সাপের প্রেমে পড়ে এই দেশে এসেছে,হি হি হি।
কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে....হা হা হা😜😜
রাসেলস ভাইপার অবশ্যই মেয়ে। কারণ মেয়ে বলেই তো এমন বিষাক্ত ছোবল মারে😂😂। ছেলেরা কখনোই এতো ভয়ংকর না🤣🤣।
ভাইয়া ছেলেরাই ঐরকম। তাইতো সাপের নামও ঐরকম হয়েছে। মানে সাপের নামটাও তো ছেলেদের 🤣।
তাই নাকি ভাই মেয়েরা কি বিষাক্ত বিষাক্ত ছোবল মারে।
আমরা বেশিরভাগ সময় এটা অবশ্যই শুনি, মেয়েদেরকে অনেকে কাল নাগিনী ও বলে থাকে😁। আর কাল নাগিনীর ছোবল কিন্তু বেশি বিষাক্ত😰। এদের থেকে সবাই পালিয়ে বাঁচতে চায়। আর রাসেল ভাইপার থেকেও এখন যেহেতু সবাই পালিয়ে বাঁচতে চাচ্ছে, তাই রাসেল ভাইপারও নিশ্চয়ই মাইয়া হবে🤣। তাই ছেলেদেরকে বলছি সাবধান😃।
অবশ্যই মেয়ে শতভাগ মেয়ে কোন সন্দেহ ছাড়া মেয়ে। দেখেন না অল্পতেই কীভাবে ক্ষেপে গিয়ে তেড়ে আসে এটা তো মেয়েদেরই স্বভাব।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই অল্পতে ক্ষেপে যায় তাহলে অবশ্যই এটা মেয়ে।
আমার তো মনে হয় মেয়ে। কারণ রাসেল ভাইপার কামড় দিলে যে যন্ত্রনা হয়, সেই সমান যন্ত্রণা মেয়েরাই একমাত্র দিতে পারে। অনেক ছেলেরাই সেই যন্ত্রনা ভোগ করেছে। যন্ত্রণা পাওয়া ছেলেদের পক্ষ থেকে এই উত্তরটা করলাম আর কি। হিহি..🤭🤭
রাসেল ভাইপার শুধু যে ছেলে এটাও কোনো কথা নয়, আবার শুধু যে মেয়ে এটাও কোন কথা নয়। রাসেল ভাইপার ছেলে মেয়ে দুটোই😄। তবে রাসেল ভাইপার এর মধ্যে ছেলের সংখ্যায় বেশি বলে আমার মনে হয়। কারণ সাপের নামটাই তো ছেলেদের। রাসেল ভাইপার ছেলেদের মতোই ভয়ানক আবার ছেলেদের মতোই বিষাক্ত। তাই তো এই সাপের নাম রাসেল ভাইপার। রাসেল কিন্তু একটা ছেলের নাম এটা আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে। তারপর সবকিছু ক্লিয়ার করবেন। যেমন আমি করলাম😅😎
রাসেল ভাইপার পোলা আবার মাইয়া দুটোই।কারন যখন সে বাচ্চা দেবে না তখন সে পোলা আর যখন সে বাচ্চা দিবে তখন সে মাইয়া।।☺️☺️
শুনেছি রাসেল ভাইপার নাকি অনেকগুলো বাচ্চা দেয়? তাহলে রাসেল ভাইপার নাম কেন? যদি রাসেল ভাইপার হয় তাহলে তো ছেলেদের নাম। কিন্তু ছেলেদের কি বাচ্চা হয? তাহলে কি রাসেল ভাইয়ের ছেলে। ছেলের থেকে বাচ্চা হতে পারে? আপনারাই বলেন ছেলে নাকি মেয়ে? নাম কিন্তু ছেলের নাম! প্রতিবারে চল্লিশ থেকে আশিটা বাচ্চা দিচ্ছে তাহলে আপনারা বুঝেন বাকিটা। হি হি হি 🤣😂😅😆।
পোলা এবং মেয়ে দুইটাই কারণ,একটি রাসেল ভাইপার পাওয়া যায়নি আমাদের দেশে।অনেক অনেক পাওয়া যাচ্ছে তো পোলা বা মেয়ে একটি হলে আর এত দেখা যেত না,সিম্পল হিসাব।😁