আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০২


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

সন্ধ্যা নামে ধীরে ধীরে,
শাঁখ বাজে ঘরে ঘরে,
প্রদীপ জ্বলে ঠাকুর ঘরে,
শীতল হাওয়া গায়ে লাগে।

জোনাকিদের মৃদু আলো,
ছড়ায় আলো ঘাসের গায়ে,
চাঁদ উঠে সেই আকাশ পানে,
প্রকৃতির কলে শান্তি লাগে ।

লেখক

@rayhan111

লেখকের অনুভূতি:

সন্ধ্যাবেলার অনুভূতি নিয়ে আমি এই অনু কবিতা লিখেছি। আসলে সন্ধ্যাবেলা প্রত্যেকটা ঘরেই যেন এই দৃশ্যগুলো চোখে পড়ে। তাইতো সন্ধ্যাবেলার প্রকৃতি ভাবতে ভাবতে আমি এই অনু কবিতে লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

নদীর ধারে ঢেউয়ের সুর,
বাঁশির টানে মন যে ভাসে,
দূর গ্রামের পথের ধারে,
কুয়াশা নামে আস্তে আস্তে।

পাখিরা ফেরে আপন নীড়ে,
রাতের আঁধার নামে ধীরে,
তারার ঝিকিমিকি আলোয়,
ভরে উঠে নিস্তব্ধ গগনে।

 last year 

ভোরের আলো চোখে মেলে,
দোয়েল ডাকে ডালে ডালে,
সোনা রোদে ভিজে পথ,
নতুন দিনের জাগে স্রোত।

শিশির ভেজা পাতার কোলে,
আলো হাসে ফুলের তলে,
নদীর জলে ঢেউয়ের গান,
ভোরের সাথে জাগে প্রাণ।

 11 months ago 

দারুন লিখেছেন।

 last year 

বৃষ্টি নামে সন্ধ্যা জুড়ে,
ছাতা হাতে পথিক ছুটে,
টিনের চালে টিপ টিপ সুর,
মাটির ঘ্রাণে মনটা ভিজে।

কাদামাখা উঠোন ধরে
ছোটে শিশু খালি পায়ে,
জলে ভেজা তালগাছগুলো
দুলে ওঠে বাতাস ছায়ে।

দূরে বাজে ঘন্টার সুর,
প্রদীপ জ্বলে মৃদু আলোয়,
প্রকৃতি যেন প্রেমের ভাষা,
বর্ষা সন্ধ্যা বলে যাওয়া।

 last year 

বাহ বেশ দারুন লিখেছেন আপনি।

 last year 

সন্ধ্যার ছায়া আসে নেমে ,
ঘুমঘুম আলো গৃহের কোণে,
কুয়াশা নামে মাটির বুকে,
পাখিরা ফেরে আপন ঘরে।

তালের পাতায় বাতাস বাজে,
ধূপের গন্ধ ঘুরে বেড়ায়,
আলোর রেখায় চাঁদ হেসে যায়,
নিস্তব্ধতা গান শোনায়।

নদীর জলে নীচু কণ্ঠে,
কেউ যেন কয় মৃদু কথা,
এই সন্ধ্যা, এই নিসর্গে,
লুকিয়ে থাকে মায়ার ছাঁয়া।

 last year 

আপনার অনু কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু।

 last year 

রাতের নদী চিকিমিকি,
চাঁদনি পড়ে জলে,
ঝাউগাছের পাতাগুলি
কথা কয় টলে টলে।

কোনো এক পাগলা হাওয়া,
মাঠের পানে ছোটে,
ধানের শীষে শিস বাজায়,
ঘুম ভাঙায় দূরে কোথাও।

 11 months ago 

সন্ধ্যার শীতল হাওয়া ছুঁয়ে যায়,
ঘন্টা আর শঙ্খধ্বনির শব্দ মিশে যায়,
উলুধ্বনি আর প্রদীপের জ্বলন্ত শিখায়,
সব আহ্বান আর আকুতিকে ঘিরে।

ঝিঁঝিঁপোকার ঝাঁঝালো ডাক,
মৃদু জোনাকি পোকার আলো,
দোদুল্যমান নরম প্রকৃতির ঘাস,
আকাশে-বাতাসে ছড়ায় মিষ্টি সু-বাস।।

 last year 

সূর্য পশ্চিম আকাশে হেলিয়ে
ধীরে ধীরে সন্ধ্যা নামে পৃথিবীর বুকে ।
প্রতিটি ঘরে প্রদীপ জ্বলে
পাখিরা ফিরে যাই নীড়ে।

আঁধার রাতের নিস্তব্ধতার মাঝে
জোনাকিরা খেলা করে প্রকৃতির খেয়ালে।
আঁধার কাটিয়ে পূর্ণিমার চাঁদ উঠে আকাশে
জোৎস্না আলোতে শান্তি লাগে মনের ডালে।

 11 months ago 

নিশিথ রাতে পাখি ঘুমায়,
ঝিঁঝিঁর ডাকে মন তো ভায়,
নদীর ঢেউ দুলে যায় ধীরে,
চাঁদের হাসি পড়ে জলে নীরে।

তাল গাছের ছায়া পড়ে,
পথের ধারে চুপটি করে,
পৃথিবী যেন থেমে আছে,
মনের মাঝে স্বপ্ন বাঁচে।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟