RE: রসুন দিয়ে ধনিয়া পাতার ভর্তা || Bengali Recipe by @hafizullah
যাক অনেক দিন পর আপনি আমার পছন্দের একটি রেসিপি করেছেন এই জন্য প্রথমে আপনাকে বাহবা দেওয়া উচিত আমার পক্ষ থেকে। রসুন এবং ধনেপাতা দুটি আমার ভীষণ প্রিয়। কিছু কিছু তরকারিতে রসুন না দিলে আমি খাবোই না কখনো। পুরো রসুন সিদ্ধ করে খেতে অনেক মজা। আমাদের উত্তরবঙ্গের তরকারিতে পুরো রসুন দেওয়া বেশ প্রচলিত। অন্যদিকে ধনের পাতা আমার একটি পছন্দের সবজি। তরকারিতে ধনেপাতা দিলে অসাধারণ স্বাদ লাগে ধনেপাতা গন্ধ অনেকেই ভালো লাগে না কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনি এই দুইয়ের কম্বিনেশনে দারুন একটি ভর্তা রেসিপি করেছেন। এখন মনে হচ্ছে শুধু এই ভর্তা রেসিপি খাওয়ার জন্যই আপনার বাসায় যাওয়া উচিত। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা দারুন ছিল। আপনার করার সব রেসিপির কথা মনে আছে বিশেষ করে আমার মনে মুলার রেসিপি গুলো দাগ কেটে আছে যা কখনোই ভুলবো না।😜😜
এইডা আপনের পছন্দ যাক, তাহলে দাওয়াত খাইতে গেলে স্বাদের কিছু ফ্রিতে পামু, ভালোই হবে তখন হে হে হে।