||পেন্সিল দিয়ে টম অ্যান্ড জেরীকে অঙ্কন❤️||(১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)
আজ
আজ
১৯শে আশ্বিন, ১৪২৮
4th Oct.-2021 🍂
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় ভাই,বোন এবং বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে।আর আজকের পোস্টের বিষয়বস্তু হলো আমার আপনার সবার প্রিয় টম & জেরী কার্টুনের মূখ্য দুই চরিত্র টম এবং জেরীকে অঙ্কন।আমার জীবনে দেখা প্রথম কার্টুনই এটি।আর প্রথম জিনিসের উপর সবসময়ই একটু বেশি ভালোলাগা কাজ করে।আর সেই ভালো লাগা থেকেই আমি আঁকিয়ে ফেললাম আমার প্রথম অনুভূতির দুই চরিত্রকে।আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি মোঃমাসুম বিল্লাহ(আবির), একজন ছাত্র।বর্তমানে মৎস্য গবেষণা ইন্সটিটিউটে মৎস্য অনুষদ নিয়ে অধ্যয়নরত আছি।আমি নতুন জায়গায় ঘুরতে এবং এর ইতিহাস জানতে খুব ভালোবাসি।তাছাড়া ফুড ব্লগিং,রেসিপি এবং ড্রইং করা আমার শখ।বাংলা ভাষায় কন্টেন্ট লিখে মনের ভাব প্রকাশ করতে আমার ভালো লাগে এর জন্যই আমার বাংলা ব্লগ আমার প্রথম পছন্দ।
টম & জেরী
ছবিটি অঙ্কনের জন্য প্রয়োজনীয় উপকরণাদির নাম নিম্নে দেওয়া হলোঃ
১.অফসেট পৃষ্ঠা,
২.মার্কার পেন,
৩.পেন্সিল(2B)
৪.রঙিন পেন্সিল (৬টি-আকাশি,নীল,টিয়া,কমলা,হলুদ এবং লাল)
ছবিটি অঙ্কনের প্রক্রিয়াগুলো নিম্নে ধাপ ক্রমান্বয়ে দেওয়া হলোঃ
প্রথম ধাপঃ
প্রথমে টমের কানসহ মাথার অবয়ব আঁকিয়ে নিতে হবে।
দ্বিতীয় ধাপঃ
এবার টমের মুখের চোয়াল অংশ আঁকিয়ে নিতে হবেম
তৃতীয় ধাপঃ
এবার টমের চোখ,ভ্রু,মুখ ও গোঁফ আঁকিয়ে নিতে হবে।
চতুর্থ ধাপঃ
এবার জেরীর মুখের অবয়ব,চোখ,মুখ,কান ও গোঁফ আঁকিয়ে নিতে হবে।
পঞ্চম ধাপঃ
এবার জেরীর দেহের অবয়ব,হাত পা এবং লেজ আঁকিয়ে নিতে হবে।
ষষ্ঠ ধাপঃ
প্রথমে টম ও জেরীর কানের পাতার নিচের অংশে গোলাপি রঙ করে নিতে হবে।
সপ্তম ধাপঃ
এবার জেরীর সমস্ত দেহে কমলা এবং পেটে হলুদ রঙ করে নিতে হবে।
অষ্টম ধাপঃ
এবার টমের মাথার চুলের অংশ নীল,চোখের জন্য হলুদ এবং মুখের ভিতরের অংশে পেন্সিল দিয়ে কালো করে নিতে হবে।
নবম ধাপঃ
এবার টম এবং জেরীর নামসহ আমার স্বাক্ষর এবং প্রয়োজনীয় উপকরণাদির ছবি দেওয়ার মাধ্যমে শেষ হলে আমার আজকের আর্টটি।
এই ছিল আমার আজকের মতো পোস্ট।আপনাদের ভালো লাগার মাধ্যমেই আমি আমার পোস্টের স্বার্থকতা এবং কাজ করার অদম্য উৎসাহ খুজে পাই।সর্বোপরি আমার আজকের চিত্রটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
🌻ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য।আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমি চিরকৃতজ্ঞ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য❤️
শুভেচ্ছান্তেঃ@abir10













প্রিয় কার্টুন গুলোর মধ্যে টম এন্ড জেরি আমার সবথেকে ফেভারিট। এবং আপনার অংকনের দৃশ্যপটগুলো খুবই সুন্দর হয়েছে ভাই।
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
শুভকামনা অবিরাম ভাই
টম এন্ড জেরি আমার প্রিয় কার্টুনের মধ্যে একটি। আপনার কার্টুন অংঙ্কনটি অসাধারণ ছিলো এবং সুন্দর করে ধাপে ধাপে বিশ্লেষণ করেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া ❤️
বাহ্ অনেক সুন্দর এঁকেছেন ভাই। এক কথায় অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
ধন্যবাদ।আপনার জন্যেও শুভকামনা রইলো ভাইয়া।❤
টম অ্যান্ড জেরি দেখিনা অনেক দিন হলো।ইতিহাসের সেরা জুটি টম অ্যান্ড জেরি।খুব সুন্দর ভাবে আপনার আর্ট প্রদর্শন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার আর্ট দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।❤️
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রং-পেন্সিল দিয়ে আপনার টম এন্ড জেরীর ফটোগ্রাফি গুলো সবগুলো দেখলাম এবং চিত্র অঙ্কনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। দেখে যা বুঝলাম আপনার চিত্র অঙ্কনকাজটি অসাধারণ। খুব সুন্দর হয়েছে আপনার প্রত্যেকটি চিত্র।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
টম এন্ড জেরির অনেক সুন্দর একটি চিত্র বানিয়েছেন ভাই! আবার অনেক ভালো লেগেছে চিত্রটি! আপনার জন্য অসংখ্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যেও শুভকামনা রইলো।
পেন্সিল দিয়ে টম অ্যান্ড জেরীকে অনেক সুন্দর করে অঙ্কন করছেন। দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো
ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।
টম আমার ফেভারিট চরিএ। টম এন্ড জেরির ফ্যান ছিলাম এবং এখনো আছি। টম এন্ড জেরির চিএটা খুব ভালো অংকন করেছেন। আপনার জন্য শুভকামনা।।
আমারো টমকে খুব ভালো লাগে ভাইয়া।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সত্যি ভাই দেখে একদম অনেক ভালো লাগলো আমি মনমুগ্ধকর হয়ে গেছি আপনার দক্ষতা দেখে। এত সুন্দরভাবে আটটি পরিবেশন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া।আপনার জন্যেও শুভকামনা রইলো।
আরে ভাই সত্যি দারুন হয়েছে আপনার আর্ট। একসময় এই কার্টুন আমার অনেক প্রিয় ছিল বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে এই কার্টুনের প্রতি আগ্রহ কমে গেছে এখন আর ভালো না আগের মত। যাইহোক ভাই আপনি অনেক সুন্দর করে চিত্রাংকন টি করেছেন ভালো লেগেছে অনেক।
ঠিকই বলেছেন ভাই বড় হওয়ার সাথে সাথে অনক কিছুরই বদল ঘটে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।