You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে : জীবন

in আমার বাংলা ব্লগ5 years ago

আপনার কবিতার লাইনগুলোর মাঝে আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সুখ-দুঃখ ও আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে নিয়ে আমরা বেঁচে আছি। এমন অনেক মানুষ আমাদের জীবনে আসে, যারা প্রতিশ্রুতি দেয় পাশে থাকার কিন্তু আবার প্রতিশ্রুতি ভেঙ্গে চলে যায় শুধু রয়ে যায় তাদের স্মৃতিগুলো।

"কেউ কথা রাখো না রাখো
জীবন চলবে জীবনের নিয়মে"
আপনার লেখা কবিতাটির এই লাইন দুইটির মধ্যে পুরো কবিতাটার সারাংশ প্রকাশ পেয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে কবিতাটির পুরো ভাবনাটা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই এত চমৎকার একটি কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।