"সিলেটের জাফলং ভ্রমণ- ৯ম পর্ব"

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৭ ই অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000132269.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে আগস্ট মাসের শেষের দিকে সিলেটে ভ্রমণে বেরিয়েছিলাম। এই ভ্রমণটা আমার জীবনের সবথেকে বড় একটি ভ্রমণ ছিলো। আর এই ভ্রমণ থেকে আমি অনেক জ্ঞানলাভ করতে পেরেছি। আসলে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার ও প্রয়োজন হয় আর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বেশি বেশি ভ্রমণ করা আর জ্ঞান লাভ করা। এর আগে আমি সুনামগঞ্জ মিনি কক্সবাজার ভ্রমণ, পদ্মবিল ভ্রমণ, ফ্লাওয়ার গার্ডেন ভ্রমণ, সুনামগঞ্জের হাওর বিলাস ভ্রমণ, শিমুলবাগান ভ্রমণ ১ম ও ২য় পর্ব, অ্যাডভেঞ্চার জাদুকাটা নদী ভ্রমণ সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব‌ও ৪র্থ পর্ব, সুনামগঞ্জের নীলাদ্রি লেক- ১ম পর্ব ও ২য় পর্ব, সুনামগঞ্জের লাকমাছড়ার পথে ও "সুনামগঞ্জের লাকমাছড়া ভ্রমণ-১ম পর্ব, ২য় পর্ব, শেষ পর্ব, "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুরু" ও টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টায়ারের উদ্দেশ্যে, রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে-১ পর্ব, রাতারগুল সোয়াম্প ফরেস্ট মাজার ঘাটে পৌঁছালাম, "ডিঙি নৌকা নিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে", রাতারগুল সোয়াম্প ফরেস্টের সৌন্দর্য, রাতারগুল সোয়াম্প ফরেস্টের গহীনে মায়াবী সৌন্দর্য, "রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ শেষ করলাম", সিলেট ভোলাগঞ্জের সাদা পাথরে পৌঁছালাম", সাদাপাথর পর্যটন কেন্দ্র স্নানের প্রস্তুতি, সাদা পাথর পর্যটন কেন্দ্রের স্নানের আনন্দ ও সাদাপাথর ভ্রমণ শেষ করে নৌকা ঘাটের উদ্দেশ্যে, সাদাপাথর ভ্রমণ শেষ করলাম, "সিলেট হাইটেক পার্কে রাত্রিযাপন", সিলেটের বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা, সিলেটের বিছনাকান্দির পথে, সিলেটের অপরূপ সৌন্দর্য , সিলেটের মায়াবী দৃশ্য, হৃদয়ের শান্তি সবুজ প্রকৃতি, সিলেটের বিছনাকান্দি পৌঁছালাম, সিলেটের বিছনাকান্দির পর্যটন কেন্দ্রে", সিলেটের বিছনাকান্দি ভ্রমণ শেষ করলাম", বিছনাকান্দি থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা, বিছনাকান্দি থেকে জাফলং যাত্রার- ২য় পর্ব, সিলেটের জাফলং পৌঁছালাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষ করে পিসিমনির বাসায় এসে দুই দিন রেস্ট নিয়ে আবার রাতারগুল ও সাদাপাথর পর্যটন কেন্দ্র দেখার জন্য ও ভ্রমণ শুরু করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে "সিলেটের জাফলং ভ্রমণ- ৯ম পর্ব" শেয়ার করবো।

20230903_165045.jpg

আমারা জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ করে সেখান থেকে রওনা দিয়েছিলাম। বিকালের প্রকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আস্তে ছিলাম এটা সত্যি অনেক সুন্দর লাগছিলো। নদীর সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। যদিও নদীতে জল কম ছিলো‌ তবুও বিকালে নদীর সৌন্দর্য উপভোগ করার মতো ছিলো।

20230903_171806.jpg

আমি জাফলং জীরো পয়েন্ট থেকে নদীর ভেতর দিয়ে হেঁটে আসার সময় একটা ছোট কালো পাথর নিয়ে এসেছিলাম। এখানকার নদীর ভেতর বিভিন্ন আকারের‌ সুন্দর সুন্দর পাওয়া যায়। এই পাথর গুলো দেখতে অনেক সুন্দর হয়। সারাদিন রোদের ভেতর ট্রাভেল করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু জাফলংয়ের বিকালের সৌন্দর্য দেখে ক্লান্তি অনেক কমে গেছিলো।

20230903_165956.jpg

আমরা হেঁটে হেঁটে আসার সময়ে কয়েক জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিয়েছিলাম। কারন নদীর বালি আর পাথরের ভেতর দিয়ে হেঁটে আসতে অনেক কষ্ট হয়। জাফলং জিরো পয়েন্টে থেকে জাফলং পর্যন্ত আসতে অনেক দেকান আছে এসব দেখান গুলো দেখতে অনেক সুন্দর।

20230903_165948.jpg

আমরা অনেক সময় ধরে হেঁটে হেঁটে সিঁড়ির কাছে চলে এসেছিলাম। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে অনেক কষ্ট হয়। এক কথায় আমরা সারা পথ হাঁটতে যে কষ্ট করেছিলাম এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে আমাদের সবথেকে বেশি কষ্ট হয়েছিল। এই সিঁড়ি বেয়ে হাঁটার সময় রেলিং ধরে হাঁটলে একটু কম কষ্ট হয়।

20230903_170347.jpg

আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠার সময়ে বেশ কয়েক জায়গায় দাঁড়িয়ে ও বসে রেস্ট নিয়েছিলাম। অনেক উপর থেকে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগছিলো। সবুজ প্রাকৃতিক সৌন্দর্য সবসময় হৃদয়কে মুগ্ধ করে।

20230903_170612.jpg

জাফলং বাল্লাঘাটের উপরে টুরিস্ট স্পটে এসে কিছু সময় দাঁড়িয়ে ছিলাম। কারণ এই জায়গা থেকে মেঘালয় পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সব থেকে বেশি সুন্দর ভাবে দেখা যায়। সাদা মেঘের ভেলাগুলো মেঘালয় পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল দেখতে চমৎকার সুন্দর লাগছিল।

আজকে এ পর্যন্তই আমি আবার অন্য পোস্টে জাফলং ভ্রমণ কাহিনী শেয়ার করবো।



ছবির বিবরণ


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: বিছনাকান্দি, সিলেট
তারিখ: ৩ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেইম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার সিলেট ভ্রমণের আগামী পর্ব গুলো দেখার আমার তেমন একটা সুযোগ হয়ে ওঠেনি। তবে আপনি সংক্ষেপে আগামী পর্বের অনেক সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন যেগুলো পড়ে খুবই ভালো লাগলো আর যদি সময় পাই অবশ্যই সিলেটের এই সুন্দর জায়গা গুলোতে ঘুরে আসার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে আপনার ভ্রমণ পোস্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই যদি সেরকম সময় পান অবশ্যই সিলেট ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে। এইতো আমি আরো একবার কয়েকদিন ঘুরে আসলাম বেশ ভালই লাগলো।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে সিলেটের জাফলং ভ্রমণের আরো একটি পর্ব শেয়ার করেছেন। আপনার এমন সুন্দর একটি ভ্রমন পোস্ট দেখে খুব ভালো লাগলো। অসাধারণ ভাবে আজকে আপনি আমাদের মাঝে এই পোস্টটা সাজিয়ে গুছিয়ে বর্ণনার সাথে উপস্থাপন করেছেন। আর এরই মধ্য দিয়ে আপনাদের ভ্রমণ বিষয়ে খুব সুন্দর ধারণা পেলাম।

 2 years ago 

সিলেটে জাফলং ভ্রমণ করে সত্যিই অনেক মজা পেয়েছিলাম। আমার ভ্রমণ বিষয়ক পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সিলেট ভ্রমণের প্রত্যেকটি পর্ব আমার পড়া হয়ে ওঠেনি তবে কিছু কিছু ভ্রমণ পর্ব পড়েছি। প্রত্যেকটি ভ্রমণ পর্ব খুবই সুন্দর ছিলো। আপনিও বেশ দারুন ভাবে উপভোগ করেছেন সময়গুলো। আজ আপনি সিলেটের জাফলং ভ্রমণের একটি পর্ব শেয়ার করেছেন। পোস্টটি অনেক ভালো লাগলো। আপনার ভ্রমণ কাহিনী গুছিয়ে সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ সময়গুলো বেশ দারুন উপভোগ করেছিলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম স্থান হলো সিলেটের জাফলং। এমন জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে। সিলেটের জাফলং ভ্রমণের আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে প্রকৃতির মাঝে সময় কাটানোর অনুভূতির করার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক যে কোন সৌন্দর্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুন্যে সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কাছ থেকে এই ভ্রমণের অনেকগুলো পর্ব দেখে আসছি। সবসময় আপনি খুব সুন্দর কিছু পর্ব আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকের এই সুন্দর পর্বের মধ্যে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এখানে আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি ভ্রমণের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

আমার ভ্রমণ বিষয়ক পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাই। আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

এত সুন্দর ভ্রমণের পর্ব শেয়ার করেন মুগ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না৷ আরো নতুন পর্ব দেখার আশায় রইলাম।