You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা তাকদীর ওয়েব সিরিজের তৃতীয় পর্ব টা পড়ে অনেক কিছুই জানতে পারলাম। আসলে গত পর্বে দেখেছিলাম চঞ্চল চৌধুরী অনেক ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিল। বিশেষ করে একজন সাংবাদিক নিখোঁজ হয়ে গেছিল। তবে আজকের পারবে এটা ক্লিয়ার হলাম সেই সাংবাদিকের লাশটা চঞ্চল চৌধুরীর গাড়িতে পাওয়া গিয়েছে। যদিও এ সম্পর্কে চঞ্চল চৌধুরী কিছুই জানতো না। কিন্তু লাশটা দেখছি রানা চঞ্চলের গাড়িতে তুলে দিয়েছিল। তবে কি রানা আসলে সাংবাদিক আফসানাকে খুন করেছে। যদিও রানা এই বিষয়টা একদমই অস্বীকার করছে। কিন্তু এই লাশটা নিয়ে দেখছি অনেক বেশি হযবরল ব্যাপার হয়ে গেল। শেষ পর্যন্ত কি হবে সেটাই বুঝতে পারছি না। নিশ্চয়ই পরবর্তী পর্বে বিষয়টা ক্লিয়ার হতে পারব। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম।