হারানো গয়নার বাক্স ( পর্ব ১৩ )

ChatGPT Image May 5, 2026, 02_03_07 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের ১৩ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর সে গম্ভীর গলায় বলল- ও জেগে উঠছে, অনেক দিনের জমে থাকা রাগ, এখন আর আটকে রাখা যাবে না তাকে। বাবা দ্রুত বলল- কিন্তু আমরা কী করব? বৃদ্ধ লোকটা অরিত্রর দিকে তাকাল এবং তার চোখে যেন একটা সতর্ক বার্তা রয়েছে। এরপর সে জিজ্ঞেস করল- ডায়েরিটা পড়েছিস তো? অরিত্র মাথা নাড়ল। তাহলে নিশ্চয়ই বুঝেছিস, ওকে শুধু গয়না ফিরিয়ে দিলেই সব শেষ হবে না। শুনে অরিত্রর গলা শুকিয়ে গেল এবং জিজ্ঞাসা করলো- তাহলে কী করতে হবে?বৃদ্ধ লোকটা গভীর নিশ্বাস নিল এবং বললো- ওকে সত্যি মুক্তি দিতে হলে ওর সঙ্গে যা অন্যায় হয়েছে, সেটা স্বীকার করতে হবে। আর সেই অন্যায়ের প্রমাণ এখনও এই বাড়ির ভেতরেই আছে।

অরিত্র বিস্মিত হয়ে বলল- প্রমাণ? বৃদ্ধ লোকটা বলল- অন্ধকার সত্যের সন্ধান। মৃণালিনীকে খুন করা হয়নি ঠিকই, কিন্তু তাকে এই বাড়ির এক গোপন ঘরে বন্দি করে রাখা হয়েছিল। সেই ঘরটা আজও আছে, কিন্তু কেউ জানে না। অরিত্রর চোখ বড় হয়ে গেল- গোপন ঘর? তার বাবা তখন অবাক হয়ে বলল- আমি তো কোনোদিন শুনিনি! বৃদ্ধ লোকটা হালকা হাসল এবং বললো- অনেক কিছুই আছে, যা কেউ জানে না। কারণ সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল। হঠাৎ মৃণালিনীর ছায়াটা তীব্রভাবে কেঁপে উঠল এবং তার কণ্ঠস্বর আরও জোরে শোনা গেল- মিথ্যে, সব মিথ্যে…তোমরা সবাই একই…। চারপাশে বাতাস ঘূর্ণি তৈরি করতে লাগল, গাছের ডালপালা জোরে দুলতে লাগল।অরিত্র অনুভব করল- মাটি যেন হালকা কাঁপছে।....