হারানো গয়নার বাক্স ( পর্ব ১৫ )

ChatGPT Image May 5, 2026, 02_03_07 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের ১৫ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর বাড়ির ভেতরে ঢুকতেই দরজাগুলো হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল, চারপাশে পুরো অন্ধকার।দেয়ালে ঝোলানো ছবিগুলো কাঁপছে এবং দাদুর ঘরের সামনে এসে তারা থামল। এরপর অরিত্র ধীরে দরজাটা খুলল। ঘরটা আগের মতোই নিঃশব্দ এবং ধুলোয় ঢাকা। কিন্তু আজ যেন দেয়ালগুলোও কিছু লুকিয়ে রাখছে। তার বাবা জিজ্ঞেস করল- কোন দেয়ালটা? এরপর অরিত্র ধীরে হাত বাড়িয়ে একটা দেয়ালে চাপ দিল এবং হালকা ফাঁপা শব্দ হলো। এরপর বৃদ্ধ লোকটা বলল- এইটাই ভেঙে ফেল। অরিত্র আর দেরি করল না, সে জোরে একটা আঘাত করল এবং সাথে সাথে দেয়ালটা ফেটে গেল। ভেতর থেকে একটু ঠান্ডা হাওয়া বেরিয়ে এল।

এরপর আর একটা অন্ধকার ফাঁকা জায়গা দেখা গেল- একটা গোপন ঘর। অরিত্রর বুক কেঁপে উঠল- এটাই… সেই জায়গা…। ঠিক তখনই- পেছন থেকে ধীরে ধীরে একটা কণ্ঠস্বর ভেসে এল- অবশেষে… ফিরে এলাম…। তারা তিনজন একসাথে পেছনে তাকাল এবং দেখলো দরজার সামনে দাঁড়িয়ে মৃণালিনী। এবার আর শুধু ছায়া নয়, তার অবয়ব প্রায় স্পষ্ট। কিন্তু তার চোখ পুরোপুরি অন্ধকার। দাদুর ঘরের ভেতর সেই মুহূর্তে যেন সময় থমকে দাঁড়িয়েছিল। এরপর দেয়াল ভেঙে তৈরি হওয়া গোপন ঘর থেকে ঠান্ডা, স্যাঁতসেঁতে বাতাস বেরিয়ে আসতে লাগে। অন্ধকার এত ঘন যে, আলো ঢুকতেই যেনো ভয় পাচ্ছে। আর এদিকে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে মৃণালিনী। এবার সে আর ছায়া নয়, তার শরীর প্রায় স্পষ্ট, কিন্তু তবুও কিছু যেন অস্বাভাবিক।....