কিছু সম্পর্ক না থাকলেও সারাজীবন থেকে যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু সম্পর্ক সত্যিই এমন হয়, যেগুলো না থাকলেও সারাজীবন থেকে যায়। মানে বাস্তব জীবনে সেই মানুষটা আর নেই, কথা হয় না, দেখা হয় না, এমনকি কোনো যোগাযোগও নেই, তবুও যেনো ভেতরে কোথাও সে মানুষটা রয়ে যায়। হয়তো মাঝে মাঝে মনে পড়ে যায়, হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে সেই পুরোনো মুহূর্তগুলো। কখনো গলার কাছে দলা পাকানো কষ্ট হয়ে দাঁড়ায়, আবার কখনো একটা ছোট হাসিও এনে দেয়।

এইরকম সম্পর্কগুলো আসলে সময় বা দূরত্ব দিয়ে মুছে ফেলা যায় না। কারণ ওই মানুষটা হয়তো আপনার জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ সময়ে ছিল। হয়তো সে আপনাকে বদলে দিয়েছে, কিছু শেখায়ে গেছে, বা এমন কিছু অনুভব করিয়েছে যেটা আর কেউ কখনো করাতে পারেনি। আর সেই কারণেই, সম্পর্কটা শেষ হয়ে গেলেও তার ছাপ থেকে যায়।অনেক সময় আমরা নিজেরাও বুঝি না কেনো এমনটা হচ্ছে। যাকে ভুলে গেছি ভেবেছিলাম, তার নামটা শুনলেই মন কেমন করে ওঠে। যে সিচুয়েশনটা একসময় আমাদের দুজনের ছিল, সেটা হঠাৎ কোথাও দেখে মনে পড়ে যায়। ওই মানুষটার কোনো কথায়, অভ্যাসে, আচরণে আমরা এতটাই জড়িয়ে পড়েছিলাম যে, সে চলে গেলেও তার ছায়াটা থেকেই যায় আমাদের ভিতরে।

এমনও হয়, জীবনের পরের ধাপে চলে গেলেও সেই পুরোনো সম্পর্কটার কোনো বিকল্প আর হয় না। অন্য মানুষ আসে, নতুন বন্ধন তৈরি হয়, তবুও মনের কোনো কোণায় সেই পুরোনো সম্পর্কটার জন্য একটা আলাদা জায়গা থেকে যায়। আর সেটাই প্রমাণ করে, কিছু সম্পর্ক আসলেই না থাকলেও থেকে যায়।এইসব সম্পর্কের জন্য আফসোস করে লাভ নেই। বরং সেই সময়টাকে, সেই অনুভূতিগুলোকে আপনি যেভাবে নিজের ভিতরে জায়গা দিয়েছেন, সেটা নিজের জীবনের একটা অধ্যায় হিসেবেই রাখতে হয়। সব সম্পর্কই তো থাকার জন্য না কিছু আসে, কিছু শেখায়, তারপর চুপচাপ ভেতরে থেকে যায়… সারাজীবন।

ABB.gif