মানুষের আর্তনাদ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের আর্তনাদ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


cry-4250450_1280.webp



লিংক


এই পৃথিবীতে মানুষ সব সময় বিভিন্নভাবে আর্তনাদ করে বেড়ায়। অর্থাৎ কেউ না খাওয়ার আর্তনাদ করে বেড়ায় আবার কেউ আছে অত্যাচারে। আসলে মানুষ একটা সময় অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু যতদিন চলে যাচ্ছে ততই মানুষের জীবন থেকে সুখ চলে যাচ্ছে এবং আর্তনাদ বেড়ে যাচ্ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে শুধুমাত্র নিজের ভালো চাইলে হবে না বরং আমাদের আশেপাশে যারা অনেক কষ্টে রয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে এবং যারা খুব কষ্টের মধ্যে দিন কাটায় তাদের কষ্ট দূর করার জন্য আমাদের অবশ্যই কিছু চেষ্টা করতে হবে। কেননা যারা মানুষের আর্তনাদ শুনে তাদের সাহায্য করে না তারা কখনো প্রকৃত মানুষ হতে পারে না।


একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে আমাদের আশেপাশের বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যারা সব সময় বিভিন্নভাবে মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করে এবং ক্ষতি করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষ হিসেবে অন্য মানুষদের ক্ষতি করে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো অন্য মানুষের সামনে ভালো হতে পারব না এবং নিজেদের মনের দিক থেকে সব সময় খারাপ হয়ে থাকবো। আসলে আপনি যদি সব সময় ভালো কাজ করেন তাহলে আপনার মন মানসিকতা ভালো থাকবে এবং আপনি যদি সবসময় খারাপ কাজ করেন তাহলে কিন্তু আপনার মন মানসিকতা কখনো ভালো থাকবে না। এজন্য মানুষ হিসেবে মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত।


একটা জিনিস আমরা সবাই অনুভব করে দেখেছি যে এই পৃথিবীতে আমরা যখন একটা ভালো কাজ করি তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি অনুভব আমরা করতে পারি। কিন্তু আমরা যখন বিভিন্ন ধরনের খারাপ কাজ করি তখন এই খারাপ কাজের অনুশোচনা আমাদের মধ্যে সবসময় বাজতে থাকে। আর আমাদের কোন খারাপ কর্মকাণ্ডের ফলে যখন মানুষ কষ্ট পায় তখন মানুষের এই আর্তনাদ আমাদের কানে সব সময় বাজতে থাকে। আর এগুলো আমরা কখনো নিজেদের মন থেকে বের করতে পারবো না এবং মানুষের এই খারাপ পরিণতিতে ফেলার হলে কিন্তু আমরা নিজেরাও নিজেদের জীবনে সব সময় ক্ষতি ডেকে আনছি।


এজন্য আমরা সব সময় মানুষ হিসেবে মানুষের সাহায্য করবো এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব। আসলে আমরা যদি মানুষের পাশে থেকে মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা ভালো সময় অতিবাহিত করতে পারব। কেননা মানুষের আর্তনাদ শোনার মত ক্ষমতা কারো নেই বরং এই আর্তনাদ থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে। শুধুমাত্র তারা যদি অন্যের সাহায্যে বসে থাকে তাহলে কিন্তু তারা কখনো নিজেদের এই খারাপ সময়ের মধ্যে থেকে বের হয়ে আসতে পারবে না। আসলে অন্যের পাশাপাশি নিজেরাও চেষ্টা করব যাতে করে আমরা আমাদের এই খারাপ সময় থেকে বের হয়ে আসতে পারি এবং ভালো একটা সময় কাটাতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।