শহরের বুকে গ্রামবাংলার ছোঁয়া

ChatGPT Image Feb 28, 2026, 01_03_11 PM.png

Image Created by OpenAI

বর্তমান সময়ের শহর মানেই ব্যস্ততা, কোলাহল আর প্রযুক্তিনির্ভর জীবন। কিন্তু এই আধুনিকতার মাঝেও মানুষ বারবার ফিরে তাকায় তার শিকড়ের দিকে অর্থাৎ গ্রামের সরলতা, প্রকৃতির সান্নিধ্য আর ঐতিহ্যবাহী সংস্কৃতির দিকে। তাই আজকাল শহরেও মাঝে মাঝে দেখা যায় গ্রামীণ সংস্কৃতির এক নতুন পুনরুজ্জীবন। শহুরে জীবনে প্রতিদিন মানুষ দৌড়ঝাঁপ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। কংক্রিটের দেয়ালের ভেতরে বসবাস করতে করতে মন চায় একটু সবুজ প্রকৃতির মাঝে ঘুরে আসি অর্থাৎ মাঠ, পাখির ডাক ইত্যাদি। এই চাহিদা থেকেই শহরে শুরু হয়েছে গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণ।

শুধু নস্টালজিয়া নয়, বরং সাংস্কৃতিক শিকড়কে ধরে রাখার এক আন্তরিক প্রয়াসও এর পেছনে কাজ করছে। যেমন- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে আয়োজিত লোকশিল্প মেলা বা গ্রামীণ হস্তশিল্প উৎসব এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিবছর কলকাতায় অনুষ্ঠিত পৌষ মেলা কিংবা শান্তিনিকেতনের পৌষ মেলার আদলে শহুরে সাংস্কৃতিক মেলাগুলোতে গ্রাম বাংলার ছোঁয়া ফুটে ওঠে। গ্রামের মাটির তৈরি বিভিন্ন সামগ্রী, পটচিত্র, নকশিকাঁথা, ডোকরা শিল্প ইত্যাদি এসব এখন শহরের ঘরে ঘরে জায়গা করে নিচ্ছে। আগে যা শুধু গ্রামেই সীমাবদ্ধ ছিল, এখন তা শহরের অভিজাত প্রদর্শনীতেও শোভা পাচ্ছে। এইসবের মাধ্যমে একদিকে যেমন শিল্পীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তেমনি শহরের মানুষও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারছে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟