খারাপ কাজের ফল একদিন পেতেই হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ কাজের ফল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বেড়ায় এবং মানুষের অজান্তে এই খারাপ কাজ করার ফলে তাদের পরিচয় কিন্তু কেউ কখনো বুঝতে পারে না। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি অন্য মানুষের ক্ষতি করে নিজেদেরকে লুকিয়ে ফেলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি হয়তোবা লুকিয়ে যেতে পারবেন কিন্তু আপনি আপনার মনের দিক থেকে কখনো লুকাতে পারবেন না। অর্থাৎ আপনি আপনার মনের দিক থেকে সবসময় ছোট হয়ে থাকবেন এবং কেউ কখনো আপনাকে আর ভালোবাসতে চেষ্টা করবে না। এজন্য আপনাকে সবসময় ভালো কাজ করতে হবে।
একটা মানুষ যদি সারা জীবন খারাপ কাজকর্ম করে প্রচুর পরিমাণ অর্থের মালিক হয় এবং তার বাকি জীবনটা সে আনন্দ উপভোগ করে বাঁচতে চায় তাহলে কিন্তু সেই জীবনটা আর সে কখনো পেতে পারে না। আসলে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাই যাদেরকে কিন্তু বোঝা বড় কঠিন। অর্থাৎ আপনার পাশে যে মানুষটি সারা জীবন রয়েছে সেই মানুষটি যখন আপনার ক্ষতি করবে তখন কিন্তু আপনি সহজে বিশ্বাস করতে পারবেন না যে এই মানুষটি আপনার ক্ষতি করতে পারে। আসলে যারা খারাপ মানুষ তারা কিন্তু কখনো অন্য মানুষকে ভালবাসতে পারে না এবং তারা স্বার্থের জন্য সেই মানুষের ক্ষতি করতে কখনো দ্বিতীয়বার চিন্তা করে না।
এজন্য আমরা সব সময় এই খারাপ কাজের থেকে নিজেদেরকে দূরে সরে রাখার চেষ্টা করব। আসলে এই পৃথিবীতে যারা খারাপ কাজ করেছে তারা একদিন না একদিন এই খারাপ কাজের ফল হয়েছে এবং এর ফলে তারা তাদের জীবনটা সুন্দরভাবে আর কখনো কাটাতে পারেনি। আসলে অন্যের ক্ষতি করলে সেই ক্ষতি কিন্তু আপনার জীবনে অবশ্যই হবে এবং এই পথ থেকে আপনি কিন্তু কখনো বের হয়ে আসতে পারবেন না। এজন্য আপনাকে সবসময় ভালো কাজের মধ্যে থাকতে হবে এবং ভালো কাজ করলে আপনি জীবনে ভালো ফল পাবেন এবং আপনি আপনার জীবনের বাকি সময়টা অবশ্যই সবাই মিলেমিশে উপভোগ করতে পারবেন।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে এই খারাপ কাজের থেকে দূরে থাকতে পারি এবং আমরা সব সময় ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি প্রতিনিয়ত ভাল কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে এবং সবকিছু আপনার কাছে অনেক বেশি ভালো মনে হবে। অর্থাৎ যারা খারাপ কাজকর্ম করে তারা সবসময় মানুষের খারাপ করতে চায় এবং যারা ভাল কাজকর্ম করে তারা সবসময় মানুষের উপকার করতে চায়। আর আমরা এইভাবে মানুষের উপকার করে আমাদের বাকি জীবনটা ভালোভাবে কাটাতে চাই। তাইতো খারাপ কাজের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
