পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ২ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে অর্ণব তার বন্ধুদের কথা শোনার পরে বিষয়গুলো অহেতুক মনে হলো, তাই মুখ বাঁকিয়ে বললো- লোক দেখেছে মানে, কোন লোক? সব ফালতু বিষয়, আর ওই যে লোকের কথা তোরা বলছিস, ও নিশ্চই মাতাল ছিল। এরপর ওখানে তার এক বন্ধু বললো- এতো বড়ো বড়ো কথা বলছিস যখন, তাহলে আজকে রাতে চল দেখি, কত সাহস আছে তোর। কিছুক্ষণের জন্য সবকিছু যেনো এক মুহূর্তের জন্য হলেও নীরবতা নেমে আসলো। আর অর্ণব ছেলেটা যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। তাই সে বললো- চল, আজকে রাতেই যাব তাহলে। তার সব বন্ধুরা একসাথে বলে উঠলো- সিরিয়াসলি! অর্ণব বললো- অবশ্যই! আর সাথে করে আমার ক্যামেরাটা নিয়ে যাব, যদি ভূত পাই, তাহলে ইউটিউব-এ ভাইরাল করে দেবো।

অর্ণব এর এই কথা শুনে তার বন্ধুরা 'থ' হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলো আর মনে মনে বলতে লাগে, সত্যি সত্যি পাগল হয়ে গেলো নাকি! তার বন্ধুরা প্রথমে খুব হাসাহাসি করলেও তার সাথে কেউ যেতে রাজি হলো না, সবাই যার যার মতো নানা কাজের অজুহাত দিয়ে চলে গেলো। শেষে অর্ণব একাই যাওয়ার সিদ্ধান্ত নিলো। রাত হলেই অর্ণব তার বাইক নিয়ে বেরিয়ে পড়লো তার গন্তব্যের উদ্দেশ্যে। রাত তখন প্রায় ১০ টার কাছাকাছি। শহরের আলোগুলো কেমন যেনো ফিকে হয়ে যাচ্ছে তার সামনে। নির্জন রাস্তা, সামনে কোনো রোড লাইট নেই, দুই পাশে গাছের ছায়া আর দূরে কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে। এরপরেই সে ওই রোডের একটা টার্নিং পয়েন্ট পেরিয়ে দেখতে পেলো সেই ভবনটা।....