সবার মনের মত হওয়া যায় না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সবার মনের মত হওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি সবার মনের মত হওয়ার চেষ্টা করবেন বা চেষ্টা করে থাকেন তাহলে আপনি এই জিনিসটা কখনো হতে পারবেন না। অর্থাৎ এই পৃথিবীতে সবার মনের মত হওয়া বড় কঠিন। এক একজন মানুষের মন মানসিকতা যেমন আলাদা ধরনের হয়ে থাকে ঠিক তেমনি তাদের আচার-আচরণগুলো সব সময় আলাদা ধরনের হয়ে থাকে। আপনি কোন মানুষের সঙ্গে কোন মানুষের সামান্যতম মিল কখনো খুঁজে পাবেন না। আসলে এই পৃথিবীতে নিজের মত করে অবশ্যই নিজেদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। যদিও সেটি কিন্তু কখনো খারাপ পথে নয় বরং ভালো পথে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।
কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা যদি মানুষের মনের মত হয়ে চলার চেষ্টা করি তাহলে আমরা আমাদের জীবনে তেমন বেশি সুখ শান্তি কখনো খুঁজে পাবো না। কেননা অন্যের মনের মত করে চলতে গেলে নিজের সুখ-শান্তিকে বিসর্জন দিয়ে তাদের মতো করে চলতে হবে। কিন্তু এই পৃথিবীতে সবাই কিন্তু যেহেতু সমান হয় না ঠিক তেমনি সবার মন মানসিকতা একই নাও হতে পারে। অর্থাৎ কোন কোন মানুষ ভালো হতে পারে এবং কোন কোন মানুষ মানুষের উপকার করার জন্য সবসময় চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের মতো করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং কে কি ভাবছে এটি নিয়ে চিন্তা না করে নিজেদের চিন্তা করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনে এগিয়ে যেতে পারবো।
আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে পিছনের দিকে টেনে রাখার মত কিন্তু অনেক ধরনের মানুষ আছে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মত মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। এজন্য আমরা একটা জিনিস সব সময় চিন্তা ভাবনা করে এগিয়ে চলার চেষ্টা করব যাতে করে আমরা নিজেদের মনের মত করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং অন্যের মনের মত না হওয়ার চেষ্টা করতে পারি। আসলে নিজের মন সবসময় ভালো জিনিসটা চাই এবং নিজের ক্ষতি কিন্তু অনেক মানুষ আছে যারা কখনো চায় না। কিছু কিছু মানুষ আছে যারা সবসময় নিজের প্রতি চেয়ে থাকে এবং এরপরে তারা প্রচুর সমস্যায় পড়ে যায়।
এজন্য আমরা সব সময় সৎ পথে চলার চেষ্টা করব এবং নিজের মনের মতো যদি হতে পারি তাহলে জীবনে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারব। হয়তোবা আপনার সফলতা কে অন্য কেউ কখনো প্রাধান্য নাও দিতে পারে। কিন্তু নিজের কাছে যদি আমরা নিজেরা সঠিক থাকতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনের সুখ শান্তি উপভোগ করতে পারবো। কেননা এই পৃথিবীতে সুখ শান্তি উপভোগ করতে কিন্তু প্রচুর পরিমাণ অর্থের কখনো প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যদি উপার্জন করতে পারি তাই নিয়েই কিন্তু আমরা অবশ্যই জীবনে খুশি থাকতে পারবো। এজন্য আমরা সব সময় নিজের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
