স্বরচিত কবিতা: "বিবর্ণ দেওয়ালে"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই আজ আমি একটি কবিতা লেখার চেষ্টা করলাম সময়কে নিয়ে।যা চলে যায় তা কখনোই ফেরত আসে না, খুবই দ্রুত চলে যায় সময়।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
স্বরচিত কবিতা: "বিবর্ণ দেওয়ালে"
বেলকনিতে হাত বাড়িয়ে,
পাহাড়তলীর ঝর্ণা একে মনে
ভাবি সময় কখন গেল চলে!
এইতো সেদিন ব্যাগ গুছিয়ে
একরাশ চিন্তার ভীড়ে,
আপনজনকে পিছে ফেলে
উঠেছিলাম হোস্টেলে।
বন্দি জীবন,মুক্তির আশা
চোখেতে অদূর স্বপ্ন ভাসা,
রংহীন বিবর্ণ দেওয়ালে
কাটালাম সাতটি মাস চোখটি রেখে।
এইতো সেদিন,অজানার ভিড়ে
মিশে যাওয়া এক মেঘবালিকা,
একগুঁয়ে,ভীতু আর মুখ লুকানো সংকোচে
সবকিছু নিস্তব্ধতা,এক দখিনা হাওয়া।
কখনো ছুটন্ত অটো,ট্রেনের ভিড়ে
কখনো নদীর নির্মলতা গাঁয়ে মেখে,
চেনা শহর আর পথচলার সেই দিনগুলো
ফুরিয়ে এসেছে খুব শিগগিরি।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | স্বরচিত কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|


