You are viewing a single comment's thread from:

RE: বাঙালির জুতোর প্রিয় সলিউশন - শ্রীলেদার্স। একটি প্রতিবেদন।

in আমার বাংলা ব্লগ2 years ago

যদিও কোন দিন কেনা হয় না, কিন্তু শ্রীলেদার্সের জুতার কথা শুনেছি বেশ। আপনার লেখা পড়ে জানলাম এটার জনপ্রিয়তা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে।

আপনার কেনা জুতার ডিজাইনটা ভাল লেগেছে। আমিও এরকম ফিতা ছাড়া জুতা পরি।

ভাল থাকুন।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

টেক নেক সিন্ড্রোম (Tech Neck Syndrome) একটা নতুন এবং আধুনিক রোগ। এটাকে টেক্সট নেক সিন্ড্রোমও (Text Neck Syndrome) বলা হয়। কেউ কেউ এটাকে নতুন মহামারী বলেও উল্লেখ করছেন। গুগলে Tech Neck Syndrome লিখে সার্চ দিলে অনেক আর্টিকেল পাওয়া যাবে।

যেকোন ধরনের ঘাড় ব্যথা, ঘাড় ধরা বা অস্বস্থি ভাব, উপরের পিঠে ব্যথা, সোল্ডার জয়েন্টে ব্যথা ইত্যাদি যদি লম্বা সময় মোবাইল দেখা বা কম্পিউটার ব্যবহারের কারণে হয় বলে প্রমাণিত হয় তাহলেই এটাকে টেক নেক সিন্ড্রোম হিসাবে আখ্যায়িত করা যেতে পারে। মাথা সোজা রাখার পরিবর্ত যদি ৪৫ ডিগ্রি কোণে সামনে ঝুকিয়ে রেখে লম্বা সময় মোবাইল টিপাটিপি করা বা কম্পিউটার ব্যবহার করা হয় তাহলে এটা হতে পারে।

বর্তমান জেনারেশনের অনেকেই এই সিন্ড্রোমে আক্রান্ত!

Sort:  
 2 years ago 

শ্রীলেদার্সের জুতো ভীষন টেকসই এবং ভালো। আমি বহুদিন ধরে এই ব্র্যান্ডের জুতো ব্যবহার করি। কখনো পারলে অবশ্যই এখান থেকে জুতো সংগ্রহ করবেন। আমার পোস্ট পড়ে মন্তব্য করবার জন্য অনেক ধন্যবাদ।