জীবনের গল্প || নীরব ভালোবাসা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। স্বাভাবিকভাবে সবকিছুকে আরো সহজভাবে গ্রহণ করার চেষ্টা করছি। সত্যি বলতে আমরা প্রতিনিয়ত কাছের মানুষগুলো হতে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি, কিছু হয়তো আমাদের চঞ্চলতায় ভাসিয়ে দেয় আবার কিছু কিছু হয়তো আমাদের নীরবে নিস্তেজতায় নিথর করে দেয়। এটাই বাস্তবতা, জীবন এক গতিশীল যাত্রা, যেখানে কিছু বিষয় থাকে রঙিন আবার কিছু বিষয় থাকে জটিল মানে খুব বেশী দুর্ভেদ্য ।
কিন্তু তবুও কি আমাদের জীবন গতিহীন হয়েছে কখনো? না হয়নি এবং হবেনা কারণ জীবনটাই আমাদের এমন। অনুভূতিগুলো সাদা হোক কিংবা কালো তার প্রভাবে কখনো জীবন থেমে থাকবে না। এখানে আমরা চাইলে ঘটির কাটার মতো জীবনের সময়গুলোকে তুলনা করতে পারি, পরিস্থিতি ভালো হোক কিংবা খারাপ সময়ের কাটা আমাদের জন্য কখনো থেমে থাকবে না। ঠিক তেমনি জীবনের অনুভূতিগুলো যেমনই হোক না সেখানে জীবন কখনো থমকে দাঁড়াবে না, এটাই হয়তো সবচেয়ে সহজ তুলনা আমার দৃষ্টিকো হতে।
তবে বাস্তবতা হলো আমাদের পাশে থাকা মানুষগুলো ততোক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকে যতক্ষণ আমি বা আমার কাজগুলো তাদের উপকারে আসে, অর্থাৎ তাদের প্রয়োজনটা যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে ততোক্ষণ পর্যন্ত তারা আমার পাশে থাকবে, প্রয়োজনে খুব সুন্দর সুন্দর প্রশংসা করবে। কিন্তু যখনই আমার তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে মানে প্রয়োজনটা পূর্ণতা পেয়ে যাবে তখন হতেই তাদের প্রশংসা শেষ হয়ে যাবে এবং তাদের ভিন্ন এক রূপ আমাদের সামনে আসতে থাকবে, তাদের আচরণের মাঝে কঠিন পার্থক্য স্পষ্ট হতে থাকবে।
আমরা সবাই কমবেশী এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বা হচ্ছি কিন্তু তবুও কি আমরা এই মানুষগুলো হতে দূরে সরে যেতে পারছি? আমার অভিজ্ঞতায় একদমই না। কারণটা কি? আমাদের এই অভিজ্ঞতাগুলো কি কোন কাজেই আসছে না? আসলে এমন প্রশ্নের কাংখিত উত্তর হয়তো আমি দিতে পারবো না, সেটা সম্ভবও না। কারণ মাঝে মাঝে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এমন সকল মানুষ সংগঠিত করে থাকে, যাদের আমরা খুব বেশী ভালোবাসি, আপন করে কাছে রাখতে চাই। কিন্তু যখন তাদের ব্যাপারে আমাদের ভুল ভাঙ্গে, তখন খুব বেশী দেরী হয়ে যায়।
তাই আমরা চাইলেও তখন তাদের হতে একটা কাংখিত দুরে সরে যেতে পারি না কিংবা অন্যদেরকে তাদের বিষয়ে সতর্ক করতে পারি না, নতুন রূপে সামনে আসা এই অভিজ্ঞতাগুলো প্রকাশ করতে পারি না। এখানে শুধু আমাদের দুর্বলতা প্রকাশ পায় না বরং নিশব্দে আমাদের ভালোবাসাও টিকে থাকে। তাই চাইলেও এমন অভিজ্ঞতাগুলোকে আমরা সামনে আনতে পারি না, নিশব্দে নিজেদের আড়াল করতে পারি না। কি আশ্চার্য না বিষয়টি? যেখানে অভিজ্ঞতার আলোকে আমাদের অনেক কিছু করার থাকে সেখানে নীরবে আমরা সবটা সহ্য করে যাই।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




