দেশীয় ফলের অবমূল্যায়ন

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুস্থ থাকার প্রতিযোগিতায় আরো বেশী সচেষ্ট হওয়ার চেষ্টা করে যাচ্ছি। সত্যি বলতে কমবেশী আমরা সবাই এই ক্ষেত্রে সচেষ্ট কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা কার্যকর কোন ফল দেয় না। কেন দেয় না? সেটা হতে পারে আমাদের অবজ্ঞা কিংবা অজ্ঞতার জন্য। এখন নতুন করে প্রশ্ন জাগতে পারে, চেষ্টা করছি কিন্তু এখানে অজ্ঞতা কিংবা অবজ্ঞার বিষয় আসলো কিভাবে? আর সেটাই বা কি করে হয়?


আমরা পুষ্টির জন্য হোক কিংবা শারীরিক সুস্থতার জন্য হোক, নানা ধরণের ভিটামিন কিংবা মিনারেল এর উপর নির্ভর করি, কারণ এগুলো ছাড়া আমরা গতিশীল কিংবা এ্যাকটিভ থাকতে পারবো না। এই বিষয় নিয়ে আমাদের কারো মাঝে কোন প্রকার দ্বিমত নেই, আমরা যতটা জানি বা বুঝি সেটা নিয়েই সবাই এখানে একমত। কিন্তু তারপরও আমাদের মাঝে ভুল হয়ে থাকে, ভুল ধারণা নিয়ে আমরা ভুল কিছুর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। আর সেটাই আমাদের অজ্ঞতা। এখন সেই বিষয়ে একটু দেখি অজ্ঞতা কিভাবে আমাদের মাঝে প্রবেশ করলো।

IMG_20260726_121033.jpg

আপনি একটু চিন্তা করে দেখুন, আমরা হাজার টাকা খরচা করে মালটা কিংবা কমলা কিনে রোগি দেখতে যাই। কারো অসুখ বিসুখ হলেও সেটা করার মানে খাওয়ার পরামর্শ দেই। চিন্তা করে দেখুন বাজারে এগুলো কেজি কত টাকা করে, আর সেগুলোর জন্য কত বেশী টাকা খরচ করতে হয়। কিন্তু কেন? এতো দামি ফলের পিছনে কেন ছুটতে হবে? একই রকম কিংবা তার চেয়ে দশগুন কিংবা বিশগুন বেশী কাজ করে, ভিটামিনও অনেক বেশী, সেই সকল দেশীয় ফলের প্রতি কেন আমাদের আগ্রহ থাকে না, কেন সেগুলোর প্রতি আমরা যত্নশীল হই না।

আর এখান থেকেই শুরু হয় আমাদের অবজ্ঞার বিষয়টি, দাম বেশী তাই বিদেশী ফলের কদর বেশী আমাদের নিকট কিন্তু উল্টো দিকে কাজ করে বেশী দাম কম দেশীয় ফলের প্রতি আমাদের চরম অবজ্ঞা, কি নিদারুণ সমীকরণ তাই না! এই সেদিন অফিসের একটা মিটিং এর মাঝে সিনিয়র ম্যানেজার কথা প্রসঙ্গে দেশীয় ফলের বিষয়টি তুলে ধরলেন এবং প্রতিটি ফলের দারুণ সকল গুনাগুন কিংবা পুষ্টিগুন নিয়ে সুন্দর একটা ব্যাখ্যাও দিলেন। কিন্তু আমরা কি সে বিষয়ে মোটেও যত্নশীল আছি? নাকি আমরা দেশীয় ফলের কদর করছি?

দারুণ একটা বিষয় দারুণভাবে উনি উপস্থাপন করলেন এবং মাঝে মাঝে অফিসের নাস্তায় সেই সকল দেশীয় ফলের উপস্থিতি নিশ্চিত করার পরামর্শও দিলেন। সত্যি আমাদের প্রতিপালক আমাদের অবস্থার কথা বিবেচনায় আমাদের সীমানার মাঝে সেই সকল ফলের উপস্থিতি নিশ্চিত করেছেন, যেগুলো সত্যি আমাদের জন্য বেশী প্রয়োজন এবং শারীরিক সক্ষমতার জন্য বেশী কার্যকর। কিন্তু আমরা সেগুলো ফেলে সীমানার বাহিরের দিকে বেশী দৌড়ানোর চেষ্টা করছি, আফসোস!

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png