জীবনের গল্প || বিজয়ের সমীকরণ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আগলে রেখে ব্যস্ততম সময় পার করছি। হ্যা, এটা সত্য যে ব্যস্ত সময়গুলো খুব সহজে পার হতে চায় না, একটা অস্থিরতা তখন আমাদের হৃদয়কে নির্জীব করে দিতে চায়, চঞ্চলতাগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে চায়। কিন্তু আমাদের প্রচেষ্টা কিংবা আকাঙ্খাগুলো যদি সঠিক অবস্থানে থাকে তাহলে নিঃসন্দেহে সেখানে কোন গ্যাপ তৈরি হতে পারবে না, সেখানে সামান্যতম দুর্বলতা তৈরি হবে না।
আমরা যখন কোথায় কোন প্রচেষ্টার সাথে জড়িত হই তখন কিন্তু সফলতা নির্দিষ্ট থাকে না, সফলতা আসবে কিনা সেটাও আমরা বলতে পারি না। আমরা যখন কোন যাত্রায় পদচারণা শুরু করি তখন নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে পারবো কিনা সেটাও নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু তবুও আমরা দারুণ আগ্রহ নিয়ে যাত্রা শুরু করি, চরম উত্তেজনা নিয়ে নিজেদের কাংখিত কাজ শুরু করি। এটাই বাস্তবতা, আমাদের একটা অনিশ্চিত সীমানার দিকে এগিয়ে যেতে হয়, সেটা কতটা দূরে অবস্থিত সেটা না জেনেই। অনেকটা অন্ধকারে হাঁটার মতন।
বিজয় আমাদের কাছে আসবে কিনা, বিজয়ের ছোঁয়া আমরা পাবো কিনা, সেগুলো না জেনেই কিন্তু আমরা কাজে মনোযোগি হওয়ার চেষ্টা করি। আদৌ এই কাজের শেষে সফলতা আছে কিনা সেটা না জেনেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কাংখিত ক্ষেত্রে কাংখিতভাবে আমরা আমাদের মেলে ধরার চেষ্টা করি, তারপর একটা দীর্ঘ সময় আমরা কোন দিকে না গিয়ে, কোন ধরণের অস্বস্তির মাঝে আটকা না পরে, ধারাবাহিক প্রচেষ্টায় সংযুক্ত থেকে ঠিক নিজেদের সীমানা খুঁজে পাই, সফলতার অনেকটা কাছে চলে যাই।
এটাই বিজয়ের সমীকরণ, আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না, আপনাকে অনিশ্চয়তার মাঝ দিয়েই প্রবেশ করতে হবে, সামনে কতটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে সেটাও আপনি বলতে পারবেন না, অনেকটা অন্ধকারে এগিয়ে যাওয়ার মতো করেই গতিশীল থাকতে হবে। পৃথিবীতে যারাই সংগ্রামে সফলতা পেয়েছে, তারা কেউ নিশ্চিত জেনে সংগ্রামী হয়ে উঠে নাই, আজকেও যারা সংগ্রামে লড়ে যাচ্ছে তারাও কেউ নিশ্চিতভাবে জানে না তাদের দাবী আদায় হবে কিনা? তারা শেষ পর্যন্ত সফলতার কাছে পৌঁছাতে পারবে কিনা?
কিন্তু দিন শেষে যারা সংযুক্ত থাকে, লড়াইয়ে মনোযোগি থাকে এবং জয় পরাজয় বিবেচনা না করে গতিশীলতা ধরে রাখে, তারা ঠিক শেষ হাসির তৃপ্তিটা নিতে পারে, তারা ঠিক দিনের আলোর মতো করে নিজেদের আলোকিত করতে পারে এবং সফলতার চূড়ান্ত সীমানা অতিক্রম করে নিজেদের বিজয় নিশ্চিত করতে পারে। আমাদেরও সেই একই অনুভূতি কিংবা একই বাসনা নিয়েই এগিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত লড়াইয়ে গতিশীল থাকতে হবে, বিজয় অবশ্যই আমাদের পাশে থাকবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




