অন্যের সাফল্যে খুশি হওয়া
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যের সাফল্যে খুশি হওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে এই পৃথিবীতে যে মানুষই জীবনে সফলতা অর্জন করুক না কেন আমাদের অবশ্যই তাদের সফলতা নিয়ে আনন্দিত হওয়া উচিত। কেননা এই পৃথিবীতে সবাই মিলেমিশে যদি আমরা ভালোভাবে বসবাস করতে পারি তাহলে এই পৃথিবীর সবকিছু আমাদের কাছে অনেক কিছু সুন্দর বলে মনে হবে। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের মতো করে বসবাস করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালোভাবে বসবাস করতে পারবো না এবং স্বার্থপরের জীবন কখনো সুখের হতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করতে পেরেছে তারা অবশ্যই জীবনে ভালো সময় কাটাতে পেরেছে।
আসলে আমাদের প্রত্যেকের উচিত আমরাও জীবনে যাতে সফলতা অর্জন করতে পারি এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারি। কিছু কিছু মানুষ রয়েছে যারা সব সময় অন্য মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে এবং অন্য কোনো মানুষ যদি জীবনে সফলতা অর্জন করে তাহলে এতে করে তাদের অনেক বেশি কষ্ট হয় এবং তারা সবসময় চেষ্টা করে তাদের সেই সফলতার দিক থেকে আবার কি করে পিছনের দিকে টেনে নামানো যায়। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে তারা যদি সফলতা অর্জন করে দেশের জন্য কাজ করতে পারে তাহলে এতে করে কিন্তু দেশের প্রত্যেকটা লোক অবশ্যই উপকৃত হবে।
আসলে এসব কথা বিচার বিবেচনা করে অবশ্যই আমাদের প্রত্যেকের সফলতায় খুশি হওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষকে অবশ্যই সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা উচিত। এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একে অন্যের সফলতায় খুশি হতে পারি এবং এটি অন্যকে সাহায্য করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে আমরা একটা সুন্দর জীবন তৈরি করতে পারব যেখানে সবাই মিলে একসাথে আনন্দের দিন কাটাতে পারব এবং নিজেদের জীবন থেকে সকল ধরনের সমস্যা আমরা দূর করে ফেলতে পারব। এজন্য নিজেকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনের ভালো কাজ করে সফলতা অর্জন করতে পারি।
একটা জাতি তখনই উন্নতির দিকে এগিয়ে যাবে যখন সেই দেশে বসবাস করে প্রত্যেকটা মানুষ জীবনে ভাল কাজ করার চেষ্টা করবে এবং একে অন্যের বিপদে সবসময় এগিয়ে আসার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একে অন্যের বিপদে এগিয়ে এসে জীবনে ভালো কাজ করতে পারি এবং প্রত্যেকে মিলে দেশের জন্য কাজ করতে পারি তাহলে দেখবেন যে আমাদের দেশটা অনেক বেশি উন্নত হয়েছে এবং এই দেশে কোন ধরনের বিশৃঙ্খলা তার সৃষ্টি হবে না। এজন্য প্রত্যেকের দুঃখে অবশ্যই আমাদের দুঃখী হওয়া উচিত এবং প্রত্যেকের সুখে অবশ্যই আমাদের সুখী হয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
