আমার লেখা কিছু অনু কবিতা




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। গত সপ্তাহের ন্যায়, আজকে আমি আবারো আপনাদের মাঝে স্বরচিত অনু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। বেশ কয়েকটা সুন্দর সুন্দর কবিতা উপহার দিব। কবিতাগুলো সবাই আবৃত্তি করবেন। চলুন তাহলে, কবিতা গুলো আমরা আবৃত্তি করি।


IMG_20250304_122026_770.jpg

photography by Infinix hot 50 pro mobile




অনু কবিতা নং-১


একাকিত্বের যন্ত্রণা নিয়ে আমি বলতে চাই

আমি ভালো নাই,ভালো নাই আমার মন
যা ছিল ভালো লাগা ধ্বংস করে দিয়েছে আপনজন।

নিঝুম রাতে মরীচিকার এসে করে আলিঙ্গন
বিরহ বেদনায় একাকিত্বের যন্ত্রণায়
গুমড়ে কেঁদে ওঠে মন।

যেন দাবানলের মত জ্বলে উঠে বুকখানি
নিরবে পুড়তে থাকে মনের ভালোলাগা
নিঃশেষ হয়ে যায় মনের যত চাওয়া পাওয়া।



অনু কবিতা নং-২


ছোট্ট সুন্দর একটি মন

হাসিখুশি নিয়ে থাকতো সারাখন।

কখন যেন হারিয়ে গেল
সে মনের ভালোলাগা।

কোন এক বিরহ বেদনা এনে দিয়েছে
ঘুমহীন রাত্রি জাগা।

স্বপ্নগুলো শুধু আঁধারে থেকে যায়
আশাহীন নিরাশ মনে পূর্ণতা আর নাই।



অনু কবিতা নং-৩


দাঁড়িয়ে আছি একা নির্জন নিরালায়

স্বপ্ন সাথী যেন নীরবে দু'হাত বাড়ায়।

মনে মনে হয় তার সাথে আলিঙ্গন
শীতলা বাতাস এসে বুঝিয়ে দেয় তখন।

ঝিরিঝিরি মৃদু হাওয়া বয়ে চলে যখন
অনুভূতির চাদর মড়িয়ে প্রিয় আসো তখন।

ভাবনার করিডরে উঁকি দিয়ে যায়
নিঃস্বার্থ ভালোবাসার কোন কোমল হৃদয়।



অনু কবিতা নং-৪


তুমি যদি হও মেঘলা দিন

আমি হব তোমার বৃষ্টি।

ফুলে ফুলে সাজিয়ে তুলবো
যতদূর যায় তোমার দৃষ্টি।

যদি তুমি হও মনের মতন
হৃদয় ভরে দেবো ভালোবাসা।

নেব তোমার অনেক যতন
বাঁধবো সুখের বাসা।






বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিকাঞ্চন ফুল
ফটোগ্রাফি ডিভাইসInfinix mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
বর্তমান অবস্থানঢাকা সাভার
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 last year 

আমার আজকের টাস্ক

1000012258.jpg

1000012256.jpg

 last year 

অনু কবিতাগুলো যেন হৃদয়ের অনুভূতির নরম ছোঁয়া।একাকিত্ব, বিরহ, স্বপ্ন আর ভালোবাসার সুন্দর মিশেলে প্রতিটি কবিতা এক আলাদা অনুভূতি জাগিয়ে তোলে। বিশেষ করে চতুর্থ কবিতার ভালোবাসার প্রতিচ্ছবি আর তৃতীয় কবিতার নির্জনতার সৌন্দর্য মন ছুঁয়ে যায়। সংক্ষিপ্ত হলেও প্রতিটি কবিতার গভীরতা প্রশংসনীয়।ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুশি হলাম আপু

 last year 

এত সুন্দর কিছু অনুভূতি নিয়ে অনু কবিতা গুলো লিখেছেন দেখে ভালো লাগলো। আপনার লেখা সবগুলো অনু কবিতা অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে যদি প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন। ধন্যবাদ অনু কবিতা গুলো এত সুন্দর করে শেয়ার করার জন্য।

 last year 

ভালো লেগেছে জেনে

 last year 

প্রথম তিনটি অনুকবিতায় বেশ হৃদয়বিদারক কিছু শব্দ এবং অনুভূতির প্রকাশ ঘটেছে। খুব সুন্দর করে অনু কবিতাগুলো লিখেছেন ভাইয়া। আসলে এরকম ছোট ছোট অনু কবিতা গুলো পড়তে যেমন ভালো লাগে লিখতেও তেমন ভালো লাগে। আপনার কবিতা গুলো পড়ে আজ ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু