সুস্বাদু ফুলকপি ভর্তা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে সুস্বাদু ফুলকপি ভর্তা রেসিপি। শীতকালীন সবজি গুলোর মধ্যে ফুলকপি সবজি টা আমার অনেক বেশি পছন্দের। তবে ফুলকপির ভর্তা কখনো তৈরি করা হয়নি আগে। আমি এই প্রথমবারের মতো ফুলকপির ভর্তা তৈরি করেছিলাম। সব সময় একই ভাবে মাছ দিয়ে রান্না করে খেতে ভালো লাগে না। তাই এভাবে তৈরি করার কথা চিন্তা করলাম। যেকোনো ভর্তা আমার ভীষণ পছন্দ। ফুলকপি ভর্তাটা ও গরম ভাতের সাথে খেতে দারুণ লেগেছে। আমি চেষ্টা করেছি পুরো রেসিপিটা ধাপে ধাপে উপস্থাপন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000052080.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ফুলকপি
  • টমেটো
  • পেঁয়াজ
  • শুকনো মরিচ
  • ধনিয়া পাতা
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • সরিষার তেল

1000052040.jpg

ধাপ - ১

প্রথমেই আমি ফুলকপি টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম।

1000052043.jpg

ধাপ - ২

এবার একটা পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। তারপর সেখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।

1000052044.jpg1000052045.jpg
ধাপ - ৩

তারপর আমি সেখানে ফুলকপি গুলো দিয়ে দিলাম। এবার আমি ফুলকপি গুলো সিদ্ধ করে নিলাম।

1000052046.jpg1000052047.jpg
ধাপ - ৪

সিদ্ধ করা ফুলকপি এবার একটা কড়াই এ সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। এর ফলে পানিটুকু শুকিয়ে আসবে।

1000052053.jpg1000052054.jpg
ধাপ - ৫

তারপর আমি একটা টমেটো টুকরো করে কেটে নিলাম। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে টমেটো গুলো টেলে নিয়েছি।

1000052055.jpg1000052061.jpg
ধাপ - ৬

টমেটো ভেজে নেওয়ার পর শুকনো মরিচ গুলো ভেজে নিয়েছি।

1000052052.jpg

ধাপ - ৭

এবার একটা প্লেটের মধ্যে শুকনো মরিচ গুলো গুঁড়ো করে নিয়েছি। এরপর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি।

1000052063.jpg1000052065.jpg
ধাপ - ৮

এরপর দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তারপর দিলাম সামান্য পরিমাণ লবণ। যেহেতু ফুলকপি সিদ্ধ করার সময় সেখানে লবণ দিয়েছি তাই এখানে লবণ একটু কম দিলাম।

1000052066.jpg1000052067.jpg
ধাপ - ৯

এবার সব কিছু ভালো ভাবে মেখে নিয়েছি।

1000052068.jpg

ধাপ - ১০

এরপর সেখানে ভেজে রাখা ফুলকপি এবং টমেটো দিয়ে দিলাম। আবারো সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি।

1000052069.jpg1000052070.jpg
ধাপ - ১১

সবশেষে পরিমাণমতো সরিষার তেল দিয়ে আবারো ভর্তাটা মেখে নিলাম। এভাবেই এটা তৈরি হয়ে গেল।

1000052071.jpg

পরিবেশন

1000052075.jpg

1000052079.jpg

1000052082.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 2 years ago 
Screenshot_20250117_163419.jpgScreenshot_20250117_163301_X.jpgScreenshot_20250117_162753_Chrome.jpgScreenshot_20250116_235410_SuperWalk.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সুস্বাদু ফুলকপি ভর্তা রেসিপি শেয়ার করেছেন।আমি এর আগে কখনো এ রকম ইউনিক রেসিপি দেখিনি। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে আপু। আপনি সব উপাদান সমান ভাবে মিশ্রণ করেছেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন সব মিলিয়ে আপনার রেসিপিটি দারুন হয়েছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে এখন পর্যন্ত কোন দিন ফুলকপি ভর্তা রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সুস্বাদু ফুলকপি ভর্তা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

রেসিপিটি খেতে আসলে খুবই মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

শীতকালীন সবজি হিসেবে পাতাকপি এবং ফুলকপি দুটোই আমার ভীষণ পছন্দের। তবে একইভাবে প্রতিদিন খেতে একটুও ভালো লাগেনা। ফুলকপি রেসিপির মধ্যে ভিন্নতা আনার জন্যে, ভর্তা আইটেম টা ভীষণ ভালো লাগলো আপু। ফুলকপির ভর্তা আসলে খাওয়া হয়নি কখনো। তবে আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে বাসায় একদিন টেস্ট করে দেখবো।

 2 years ago 

হ্যাঁ সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। তবে এই রেসিপি আমার কাছে প্রথম, এর আগে কোনদিন ফুলকপি ভর্তা খাওয়া হয়নি। মনে হচ্ছে রেসিপি টি দারুণ হয়েছে। অবশ্যই এটা টেস্ট করে দেখবো আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপিটা আসলেই খুবই সুস্বাদু ছিল। আপনি এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগবে আপনার কাছে।

 2 years ago 

আপু আপনি আজ শীতের সবজি ফুলকপির ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছেন।ফুলকপির ভর্তা আসলে কখনও খাওয়া হয়নি আমার।রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেলো। ফুলকপির সাথে টমেটো দিয়ে ভর্তার স্বাদ আরো বেশী বাড়িয়ে তুলেছেন।অনেক ভালো লাগলো এই ভর্তার রেসিপিটি দেখে। অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই আপু, টমেটো দেওয়াতে কালার টা যেরকম সুন্দর এসেছে খেতেও দারুন হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমরা ফুলকপি বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খেতে পারি। ফুলকপি আমার কাছে অনেক অনেক ভালো লাগার একটা সবজি। আজকে দারুন ভাবে আপনি সেই সবজিটাকে ভর্তা করে দেখিয়েছেন। অনেক ভালো লাগলো এত সুন্দর ফুলকপি ভর্তা দেখে। আশা করি অনেক ভালো লেগেছে খেতে।

 2 years ago 

ফুলকপি আমারও খুব পছন্দের একটা সবজি। এটা খেতে আসলেই খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

শীতের সময় ফুলকপি বাঙালির জাতীয় খাবার বলা যেতে পারে। ফুলকপি দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তো আমরা রান্না করে থাকি। তবে ফুলকপি ভর্তা অন্যরকম সুস্বাদু। এরকমভাবে ফুলকপির ভর্তা করলে অনেক বেশি সুস্বাদু হয়। ভর্তাতে টমেটো ব্যবহার করলে সেটা তো খেতে অনেক মজাদার হয়। আপনার ভর্তা তৈরি করার রেসিপিটি দেখে খুব ভালো লাগলো আপু।

 2 years ago 

আমি এই ভর্তাটা প্রথমবারের মতোই ট্রাই করেছিলাম। খেতে দারুণ ছিল। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।