ফটোগ্রাফি :- ফুলের রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে আমার খুব পছন্দের একটি ফুল । আর এই ফুলের নাম হচ্ছে চায়না অ্যাস্টার। এই ফুলগুলো দেখতে কিন্তু ছোট তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে । বিশেষ করে এই ফুলগুলো অনেকে টবের মধ্যে এবং বাগানে রোপন করে। আর এই ফুলগুলো যখন গাছের মধ্যে ফুটে তখন সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। বিশ্বাস করে ফুলের মাঝখানে উজ্জ্বল এবং পাপড়ি গুলো অসাধারণ। আরো অনেক দিন আগে আমি একটি গাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই সুন্দর ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে জামরুল ফুলের ফটোগ্রাফি। এর ফুল গুলোর পাপড়ি অনেক চিকন তবে দেখতে বেশ ভালো লাগে। আর এ ফুল থেকে মজার জামরুল ফলগুলো হয়। আর এই গাছগুলো একবার রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। এবং গাছগুলো কিন্তু আকারে অনেক বড় হয়। আমাদের এলাকায় এই গাছগুলো অনেক দেখা যায়। আরো অনেক দিন আগে আমি আমাদের বাড়ি থেকে এই জামরুল ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে আমার পছন্দের একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো আমার কাছে যেমন ভালো লাগে তেমনি ফুলের ঘ্রাণ ভালো লাগে। আরে ফুলের নাম হচ্ছে গন্ধরাজ ফুল। এ ফুল গুলোর পাপড়ি সাদা এবং ফুলের ঘ্রাণও বেশ চমৎকার। আর এই ফুলগুলো বাড়িতে এবং আশেপাশে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায়। আর এই ফুল গাছগুলোর রোপন করলে আকারে অনেক বড় হয়। কিছুদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি এই সুন্দর গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।







