স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আজকে মেঘাচ্ছন্ন বৃষ্টির দিন। অনেকদিন পর বৃষ্টির দেখা পেলাম। তাই এই মুহূর্তে মনে হচ্ছিল বৃষ্টিকে নিয়ে কিছু কবিতা লিখি। তাই আজকে একই সাথে চারটি ছোট ছোট কবিতা লিখতে পেরে ভালো লাগছে। একবারে এভাবে কোনদিন চারটা কবিতা লেখা সম্ভব হয়নি। কবিতাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। অবশ্যই কবিতাগুলো পড়বেন।

IMG_20250320_113017.jpg

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

কিছু ভুলের হয়না ক্ষমা

রাগ অভিমান থাকে জমা।

ভুল না করেও ভুলের মাশুল
নিজের গুনতে হয়।

ছোট্ট জীবনের গ্যারান্টি নাই
কখন কিভাবে জীবন চলে যায়।

তাইতো সব মন থেকে মেনে নিয়ে
দুঃখ করেছি জয়।


দুই নম্বর অনু কবিতা

আজকে বৃষ্টির দিন

মন চায় ভালোবাসি সীমানাহীন।

ছুটে যাই তোমার বুকে
কিছুটা ক্ষণ থাকি সুখে।

ছোট্ট মনের ভালোবাসা নিয়ে
নতুন স্বপ্ন সাজাই।

ভালোবাসবে কি তুমি মনের মত করে
তোমার ভালোবাসা পেলে সকল দুঃখ গ্লানি মুছে যায়।


তিন নম্বর অনু কবিতা

পাতা ঝরা দিনে পায়ের নিচে

পাতার শব্দ শুনতে পায়।

কোন এক গাছের ডালে বসে
কোকিল গাইছে গান নির্জনতায়।

কোকিলের মধুর ধনী প্রাণে বাজে
চেয়ে দেখি চারিপাশ সেজেছে রঙিন সাজে।

গাছে গাছে নতুন পাতাদের আগমন
হৃদয় থেকে যেন বলে ওঠে স্বাগতম।


চার নম্বর অনু কবিতা

সকালে দেখি আকাশটা মেঘে গেছে ভরে

টিপটিপ বৃষ্টির ফোঁটা ঝরছে আজ অঝোরে।

এই বুঝি শুরু হল বৃষ্টি বাদলের দিন
কালকেও তো সূর্য ছিল দিন ছিল রঙিন।

কখন যেন পরিবর্তন হয় দেশের আবহাওয়া
অনুভবে প্রিয়জনকে একটু কাছে পাওয়া।

প্রকৃতি যেমন বৃষ্টিকে পেল অনেকদিন পরে
তুমিও বন্ধু থেকে যেও আমার মনের ঘরে।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


আমার কবিতা লিখতে ভালো লাগে এখন। তবে কবিতা লেখার জন্য সময় দেওয়াটা পোস্ট করছেন। পারিবারিক ছোট ছোট কাজগুলো যেন সেভাবে বসতে দেয় না। বৃষ্টির দিন টা একটু পোস্ট দিয়েছে আজকে। দুপুর টাইমে হালকা বৃষ্টি হয়েছে। আর সেই ফাঁকে ফাঁকে আমি ছোট এই কবিতাগুলো লিখতে সক্ষম হয়েছিলাম। চেষ্টা করেছি সুন্দর সুন্দর বিরহের ভালোলাগার কবিতাগুলো লিখতে। কোকিল ডাকা বৃষ্টি ভেজা দিন টা একটু স্মৃতি হয়ে থাক কবিতার মধ্য দিয়ে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png



WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHecPaGsrcZj94Nw29S4xTf4kzCoZ5ytZavUxhnNixMxA8LLRZ4bFQtKxAZhf5Y...TUKZgaUGkUMJNsWoH8yGfaBGW1ApPkEwP3idACDjsZzUT6Q35EJqkjooW1etwTTm5FKGGsVZP6YNB3CAdg5J9VP6NWbr8hB3648PwWUuFBKb9L76zihmpoUiAa.png


Sort:  
 last year 

মাঝেমধ্যে আপনার লেখা অনু কবিতা গুলো পড়া হয়। অনু কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। বেশ কিছুদিন পর আজকে আবার আপনার কবিতাগুলো পড়লাম। পড়ে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে অনু কবিতা গুলো লিখেছেন। তবে আপনার বাস্তববাদী কবিতাগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে।

 last year 

আপনি আমার কবিতা পড়েন জেনে ভালো লাগলো।

 last year 

আজ বৃষ্টির দিন আর এই দিন কেন্দ্র করে দারুন ভাবে বৃষ্টি নিয়ে কবিতা লিখেছেন। খুবই ভালো লাগলো আপু আপনার লেখা অনু কবিতা গুলো। খুব সুন্দরভাবে একটি লাইনের সাথে আরেকটি লাইন মিলিয়ে লিখেছেন। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

বৃষ্টি হচ্ছে তো তাই লিখে ফেলেছি বৃষ্টি নিয়ে

 last year 

আপনার লেখা অনু কবিতাগুলি সবকটাই অনেক সুন্দর হয়েছে। তবে প্রথম কবিতাটি আমার মন ছুয়ে গেছে। কবিতাটি খুবই বাস্তবতার সাথে আপনি লিখেছেন। এমন সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

এত সুন্দর উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250320_184303.jpg

Screenshot_20250320_180126.jpg

Screenshot_20250320_180027.jpg

 last year 
 last year 

বেশ কয়েকটি অণুকবিতা লিখেছেন আপনি প্রত্যেকটাই পড়তে ভালো লাগছিল তবে প্রথমটা এবং দ্বিতীয় টা সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক রকম অনুভূতি ধরা দিয়েছে আপনার কবিতাগুলিতে।

 last year 

খুশি হলাম

 last year 

খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি। বিশেষ করে শেষের দুইটা অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ছন্দ সাজিয়ে কবিতাগুলো লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

খুব সুন্দর উৎসাহ দিয়েছেন

 last year 

ছন্দে ছন্দে চমৎকার কয়েকটি অণু কবিতা শেয়ার করবেন আপু। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতা গুলো আবৃতি করে বেশ ভালো লাগলো। আমার বাংলা ব্লগে প্রতিদিনই কেউ না কেউ সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকেন। প্রত্যেকের অনু কবিতা গুলো বেশ দারুন। ঠিক বলেছেন আপু, আমাদের জীবনের কোন গ্যারান্টি নেই। চমৎকার কবিতা গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

পাশে থাকবেন

 last year 

আপনার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। বেশ দারুন ভাবে কবিতা গুলো লিখেছেন।অনু কবিতাগুলো ছোট হলো ব্যাপক অর্থ বহন করে। অনু কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতেও ভালো লাগে। ধন্যবাদ আপু দারুন কিছু অনু কবিতাআমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জেনে খুশি হলাম

 last year 

আপু আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয় নাই। যাই হোক আপনি বৃষ্টির দিনে সুন্দর অনুভূতি দিয়ে চারটি অনু কবিতা লিখেছেন। তবে আপনার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।