স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। কিছু ভালোলাগা কিছু কষ্ট লাগা এই নিয়ে মানুষের জীবন। আর সেই অনুভূতিগুলো যখন মুখে প্রকাশ করতে না পেরে কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারা যায় সেখানেও রয়েছে একটু শান্তি। ঠিক তেমনি একটু বিরহ অনুভূতিকে কেন্দ্র করে লিখেছি আজকের কবিতাগুলো। আশা করবো আমার কবিতাগুলো আপনাদের আবৃত্তি করতে ভালো লাগবে।

IMG_20250110_155906.jpg

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

মনে হাজারো কষ্ট

তাইতো আজ হয়েছি পথভ্রষ্ট।

দিন যত যাই হয় ততই নষ্ট
বেড়ে দ্বিগুণ হয় মনের কষ্ট।

মন জুড়ে কষ্ট শুধু কষ্ট
নানান টেনসনে মাথা হয় নষ্ট।


দুই নম্বর অনু কবিতা

মনের ভেতরটা সব সময় অশান্ত থাকে

কিছু অব্যক্ত কথা নিরাশ করে বারবার।

কষ্টের অনুভূতিগুলো বলবার মত জায়গা নেই
যাকে বলব, বোঝার ক্ষমতা নেই তার।

তাইতো আঘাতের পরিমাণটা আরো বেশি
হৃদয়ের বোকা কান্না গুমড়ে মরে দিবানিশি।

হয়তো এভাবেই যাচ্ছে দিন যাচ্ছে সময়
কখন জানি থমকে যাবে জীবন নাটকের সকল অভিনয়।


তিন নম্বর অনু কবিতা

তুমি হারিয়ে ফেলেছ তোমার প্রিয়জন

টুকরো টুকরো কাচের মত
ভেঙে দিয়েছো তার মন।

ভেঙে ফেলেছো হৃদয় খানা
যেখানে ছিল তোমার সম্মানের আসন।

আজ তুমি সেখান থেকে অনেক দূরে
দূর থেকে বহুদূরে দুজনের মন।
পর হয়ে গেছে সে, যে ছিল আপন।

জানি বড় আফসোস হয়
আজ নিজের ভুলের নিজেরি ক্ষয়।


চার নম্বর অনু কবিতা

ভালোবাসার রঙে রঙে
সেজে উঠুক আজকের দিন।

তোমার জীবনটা হোক পুষ্পে ভরা
হয়ে উঠুক আরও হাসি আনন্দে রঙিন।

ভরে উঠুক তোমার মন
ভালোবাসা আনন্দে পুষ্পের মিষ্টি গন্ধে।

হৃদয় বলে ভালোবাসি বন্ধু
প্রেম বিরহের কবিতার ছন্দে ছন্দে।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png



WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHecPaGsrcZj94Nw29S4xTf4kzCoZ5ytZavUxhnNixMxA8LLRZ4bFQtKxAZhf5Y...TUKZgaUGkUMJNsWoH8yGfaBGW1ApPkEwP3idACDjsZzUT6Q35EJqkjooW1etwTTm5FKGGsVZP6YNB3CAdg5J9VP6NWbr8hB3648PwWUuFBKb9L76zihmpoUiAa.png


Sort:  
 last year 

আপনার লেখা প্রত্যেকটা অনু কবিতা ভীষণ সুন্দর ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে কবিতা গুলো পড়ে। বিশেষ করে শেষের অনু কবিতা টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 last year 

বিভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতাগুলো চমৎকার হয়েছে। অনু কবিতা গুলো আবৃত্তি করে বেশ ভালো লাগলো। কবিতা হলো মনের অনুভূতি প্রকাশ করার চমৎকার মাধ্যম। ছন্দে ছন্দে অনু কবিতা গুলো চমৎকার হয়েছে আপু। আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। আসলে ছোট ছোট মনের অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। আর অনু কবিতাগুলো এমনিতে মন দিয়ে লিখলে অসাধারণ হয়। ধন্যবাদ আপনাকে ভিন্ন ভিন্ন ধরনের অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো বেশ দারুণ কিছু কবিতা লিখেছেন।প্রতিটা কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম।১নং,২ নং কবিতাটি আমার বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপু দারুন কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 last year 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন পড়ে ভীষণ ভালো লাগলো। খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকেন৷ সব সময় আপনার অনু কবিতাগুলো আমি পড়ার চেষ্টা করি৷ আজকেও আপনি খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷ একের পর এক কবিতাগুলোর লাইনের সামঞ্জস্যতা যেভাবে বজায় রেখেছেন তা যেমন সুন্দর হয়েছে এখানে আপনি দ্বিতীয় নাম্বারে যে অনু কবিতা শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

 last year 

বাহ! দারুণ অনুকবিতা লিখেছেন আপু। প্রত্যেকটা অনুকবিতা পড়তে ভালো লেগেছে।