// পেপার কাটিং:- স্নোফ্লেকের ডিজাইন তৈরি //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20241031100811-01.jpeg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে হাজির হয়েছি। বরাবরই পেপার কাটিং ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে। আজকে আমি সাদা রংয়ের একটি পেপার দিয়ে পেপার কাটিং ডিজাইনটা তৈরি করেছি।

আজকে আমি রাউন্ড শেপের একটি স্নোফ্লেকের ডিজাইন তৈরি করেছি।বেশিরভাগ সময়ই রাউন্ড শেপের ডিজাইন করা হয়। এই ধরণের ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পেপার কাটিং ডিজাইন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে ধৈর্য সহকারে ধীরে ধীরে যদি কাজটি করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পেপার কাটিং ডিজাইনগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ডিজাইনগুলো সুন্দর হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন
IMG20241031100815.jpgIMG20241031100802.jpg
প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাগজ
২.কাঁচি
৩.কলম

IMG20241031095842.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি সাদা রঙের পেপার নিব। সাদা রঙের পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই, আমি আজকে সাদা রঙের পেপার নিয়েছি পেপার কাটিং ডিজাইনটি করার জন্য।

IMG20241031095857.jpg

ধাপ-২:

এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।তারপর মাঝখান থেকে চিত্রের মতো করে সামনে এবং পিছনে ভাঁজ করে নিব। এখন পেপারটি মাঝবরাবর আবার ভাঁজ দিব।অতিরিক্ত অংশ কাঁচির সাহায্যে কেটে নিব।

IMG20241031095956.jpgIMG20241031100011.jpg
IMG20241031100033.jpgIMG20241031100056.jpg
ধাপ-৩:

তারপর কলমের সাহায্যে যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। এখানে কলম দিয়ে স্নোফ্লেকের ডিজাইনটি সুন্দরভাবে এঁকে নিয়েছি।

IMG20241031100328.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20241031100545.jpg

ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে। তা না হলে কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20241031100600.jpgIMG20241031100614.jpg
IMG20241031100622.jpgIMG20241031100634.jpg
ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি স্নোফ্লেকের ডিজাইন তৈরি হয়েছে। আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।

IMG20241031100707.jpg

ফাইনাল আউটপুট:

IMG20241031100736.jpg

আশা করি আপনাদের কাছে আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এ জাতীয় নকশা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় লক্ষ করে দেখে থাকি অনেকেই সুন্দর সুন্দর নকশা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করে থাকে। তবে বিভিন্ন কালারের কাগজের ডিজাইনগুলো সত্যি ভালো লাগে আমার। কাটিংটা বেশ চমৎকার ছিল।

 2 years ago 

ধন্যবাদ, সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।ঠিকই বলেছেন,বিভিন্ন কালারের কাগজ দিয়ে ডিজাইন তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

আপনি দেখতেছি সাদা কাগজ কেটে খুব চমৎকার নকশা কাটিং ডিজাইন করেছেন।স্নোফ্লেকের ডিজাইন গুলো দেখতে বেশ ভালো লাগে। তবে আগে বিভিন্ন অনুষ্ঠানে এই কাগজের ডিজাইনগুলো কম বেশি দেখা যেত। সময়ের কারণে এই ডিজাইনগুলো এখন দেখা যায় না। ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত স্নোফ্লেকের ডিজাইন তৈরি আমাদের মাঝে শেয়ার করছেন।

 last year 

আমার কাছেও স্নোফ্লেকের ডিজাইন গুলো অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই জিনিসটা তৈরি করা আসলেই অনেক কঠিন ব্যাপার। যদিও দেখে মনে হয় এটা সহজ কিন্তু যারা এটা তৈরি করেছে তারা জানে এটা তৈরি করাটা কত কঠিন কাজ। একটু ভুল হলেই পুরো পরিশ্রম বৃথা হয়ে যায়।

 last year 

হ্যাঁ, পেপার কাটিং এর ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। সামান্য ভুল হলেই সম্পূর্ণ ডিজাইন নষ্ট হয়ে যায়।

 2 years ago 

আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার তৈরি করা পেপার কাটিং ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 last year 

খুব সুন্দর একটা পেপার কাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। দারুন হয়েছে আপনার এই পেপার কাটিং টা। এই ডিজাইনগুলো তৈরি করার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে এবং সুন্দরভাবে কাগজটা কাটতে পারলে ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেপার কাটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আপু।