// পেপার কাটিং ডিজাইন //
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।
আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকে আমি সাদা রংয়ের একটি পেপার দিয়ে পেপার কাটিং ডিজাইনটা তৈরি করেছি।আজকে আমি রাউন্ড শেপের একটি ডিজাইন তৈরি করেছি।
পেপার কেটে সুন্দর সুন্দর ডিজাইন করতে আমার খুব ভালো লাগে।বেশিরভাগ সময়ই রাউন্ড শেপের ডিজাইন করা হয়। এই ধরণের ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পেপার কাটিং ডিজাইন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে ধৈর্য সহকারে ধীরে ধীরে যদি কাজটি করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পেপার কাটিং ডিজাইনগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ডিজাইনগুলো সুন্দর হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।
১.সাদা কাগজ
২.কাঁচি
৩.কলম
প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি সাদা রঙের পেপার নিব। সাদা রঙের পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।তারপর মাঝখান থেকে চিত্রের মতো করে সামনে এবং পিছনে ভাঁজ করে নিব। এখন পেপারটি মাঝবরাবর আবার ভাঁজ দিব।অতিরিক্ত অংশ কাঁচির সাহায্যে কেটে নিব।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
তারপর কলমের সাহায্যে রাউন্ড শেপের যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। এখানে কলম দিয়ে ডিজাইনটি সুন্দরভাবে এঁকে নিয়েছি।
এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে। তা না হলে কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।
আশা করি আপনাদের কাছে আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
| ডিভাইস | OPPO A15s |
|---|---|
| শ্রেণী | অরিগ্যামি পোস্ট |
| ফটোগ্রাফার | @jerin-tasnim |
| লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
|---|



















Upvoted! Thank you for supporting witness @jswit.
যে কোন কাজে আপনি যদি ধৈর্য সহকারে ধীরে ধীরে কাজটি করতে পারেন তাহলে সত্যিই ফলাফল অনেক ভালো পাবেন। আপনার এই কাজগুলো করতে অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। বিশেষ করে কাগজের ডিজাইন কাটাটা অনেক সাবধানতা ভাবে যদি কাটা যায় তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আজ আপনার পেপার কাটিংটি আমার কাছে বেশ লেগেছে। খুব সুন্দর করে আপনি ধৈর্য সহকারে পেপার কাটিংটি কেটে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনি অনেক সুন্দর পেপার কাটিং করেছেন আপু। এমন চমৎকার পেপার কাটিং গুলো আমার কাছে খুব ভালো লাগে। যেখানে অনেক সুন্দর ভাবে পেপারে মধ্যে লাভ আকৃতি অর্থাৎ হার্ট আকৃতি প্রদান করা হয়েছে। এমন সুন্দর আকৃতি গুলো খুবই পছন্দ করি আমি। এত সুন্দর ডিজাইন আর্ট করার জন্য ধন্যবাদ।
আপনি দেখছি খুব সুন্দর করে পেপার কাটিং করেছেন। এই ধরনের কাজগুলো নিজের দক্ষতা বাড়ায় ।যেটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কাগজ কেটে অনেক সুন্দর ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। কাগজ কেটে এই ধরনের নকশা তৈরি করা আসলেই অনেক কঠিন কাজ। একটু ভুল হলেই পুরো পরিশ্রম বৃথা হয়ে যেতে পারে।
ঠিক বলেছেন আপু পেপার কাটিং ডিজাইন গুলো করতে খুব বেশি সময় লাগে না তবে ধৈর্য সহকারে করতে পারলে খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আপনার এই ডিজাইন সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে। আপনি প্রতিটা ভাঁজ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এই ধরনের নকশা বানাতে আমিও পছন্দ করি। কিন্তু বেশি একটা বানানো হয় না। ধন্যবাদ আপু এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
এটা কিন্তু ভিন্ন ধরনের একটি নকশা ছিল। নকশাটা বেশ দারুন লেগেছে আমার। পেপার কাটিং এর সৌন্দর্য খুঁজে পেলাম আপনার এখানে। চমৎকার ছিল ভিন্ন ধরনের কাটিং টা।
আপু, আপনার পেপার কাটিং দেখে আমি সত্যিই অবাক।এত নিখুঁত এবং চমৎকার ভাবে হার্ট আকৃতি বা লাভ শেপ তৈরি করেছেন।সেটা দেখতে খুবই ভালো লেগলো।আপনার কাজের প্রতি ভালোবাসা এবং মেহনতি স্পষ্টভাবে ফুটে উঠেছে, ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি আপু অনেক সুন্দর পেপার কাটিং করেছেন । পেপার কাটিং গুলো আমার কাছে খুব ভালো লাগে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কাগজের অসাধারণ সুন্দর একটি ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কাগজের ডিজাইন তৈরি করার ক্ষেত্রে কাগজটি চমৎকারভাবে ভাঁজ করে নিয়ে কেটে নেওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি খুব সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করেছেন। পেপার কাটিং ডিজাইনগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর পেপার কাটিং ডিজাইন করতে হলে খুব সাবধানে কাটতে হয়। কারণ একটু এদিক ওদিক হলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যায়। ধন্যবাদ সুন্দর করে সাদা কাগজ কেটে ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।