You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫৪

in আমার বাংলা ব্লগ7 months ago

নিরবে বয়ে যায় অন্তরে অশ্রু নদী
সরল হৃদয়ে জমে ব্যথার ধারা।
ভুলের কাঠগড়ায় দাঁড়াই নিরবধি
আজ জীবনের রঙিন স্বপ্ন সব হারা।

অজানা বেদনার ভারে হৃদয় কাঁদে একা,
সেই ভুল শোধরাবার পথ নাহি তো লেখা।
স্বপ্নগুলো ভেসে যায় কষ্টের মোহনায়,
বালুকণার মতো সব বাস্তবতায় হারায়।