যোগাযোগ এবং সম্পর্ক
নমস্কার বন্ধুরা,
যেকোনো সম্পর্ক বেঁচে থাকে মনের ভাব প্রকাশে কিংবা কথায়। কিন্তু আজকাল বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় কথার অভাবে। এক সময় যার সাথে কথা বলতে বলতে রাত কেটে যেত, আজ তার সাথেই কথা শুরু করার মতো কোনো বিষয় খুঁজে পাওয়া যায় না। এই মাঝখানের ফাঁকটা আসলে যোগাযোগের অভাব। আর মজা বিষয় হলো, এই যোগাযোগের অভাব শুরু হয় খুব ছোট জায়গা থেকে। কোনো একটা কথায় কষ্ট পেলো, কোনো আচরণে মন খারাপ হলো, কিন্তু মুখ কেউ খুললো না। বললে যদি ঝামেলা হয়, এই ভাবনা থেকেই কথা থেমে যায়। আর হয়তো এই এড়িয়ে যাওয়াটাই দূরত্ব তৈরীর প্রথম ধাপ। যখন মনের ভেতরের অভিমান, রাগ বা কষ্ট বলা বন্ধ করে দিই, তখন সেই জায়গাটা ধীরে ধীরে ভুল বোঝাবুঝিতে ভরে যায়। নিজের মনে ধরে নিই, ও বুঝি আগের মতো নেই। অথচ অন্য মানুষটা অনেক সময় জানেই না, তার কোন কথাটা বা কাজটা খারাপ লেগেছে। এভাবে কথা কমতে কমতে সম্পর্কের মাঝখানে একটা বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়।
তার সাথে যোগ হয় ইগোর। মাত্র একটুকরো ইগো অনেক সম্পর্কের শক্ত সেতু ভেঙে ফেলে। কথা বলার ইচ্ছে হলেও, অহংকারের জন্য বলা হয় না। জোর করে চুপ করে থাকা যোগাযোগের সবচেয়ে দেওয়াল হিসেবে দাঁড়ায়। তাতে শুধু যে দূরত্ব শুধু বাড়ে তাই নয়, অপর মানুষটার ভুল বার্তা পৌঁছায়। আজকাল আমাদের যান্ত্রিক জীবনও যোগাযোগ কমিয়ে দিচ্ছে। সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও, পাশের মানুষটার দিকে তাকিয়ে দুটো কথা বলার সময় নেই। মিছিমিছি ব্যস্ততা। একই বাড়িতে থেকেও দুজনের আলাদা জগত। নীরবতায় অনুভূতিগুলো ধীরে ধীরে ভোঁতা হয়ে যায়। পরিষ্কার কথা না বললে সম্পর্কের স্বচ্ছতাও হারায়। মূলত এর থেকে জন্মায় মনের জটিলতা।
যোগাযোগের অভাব মানেই সম্পর্কের নীরব মৃত্যু। একটা ধাপ এগিয়ে যাওয়া, জমে থাকা কথা মন খুলে বলা, আর মন দিয়ে কথা শোনা, সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সেই সম্পর্ক হতে পারে একজন স্বামী স্ত্রীর কিংবা প্রেমিক প্রেমিকার কিংবা বন্ধুদের আবার বাবা মার সাথে সন্তানের। কথা বলা বন্ধ মানে নিজেরাই একে অপরকে দূরে সরিয়ে দিচ্ছি। অথচ ইগো ও অহংকার ছেড়ে কথা বললে বহুদিনের জমে থাকা দূরত্ব এক মুহূর্তে কমে যায়। দরকার শুধু মনের পরিছন্নতা।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS



